Skip to main content

Posts

Showing posts from March, 2022

ঈমান আমল নিয়ে বাচা

  ছবিটা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লা'শ/মৃ'ত দেহ আছে। হঠাৎ করে বৃষ্টি শুরু, সবাই পলিথিন দিয়ে লা'শটা ঢেকে বারান্দা বা ঘরে আশ্রয় নিয়েছে। যিনি ছবিটা ক্যাপচার করেছেন, তিনিও রুম থেকেই তুলেছেন। তোমার প্রয়োজন বুঝে নাও কতটুকু, আজ মরলে একটু পরেই সবাই পর, তোমার লাশটা ঘরে তোলা যাবে না। তোমার জন্য কেও বৃষ্টিতে ভিজতেও পারবে না।একটু চোখের পানি পড়বে, যা বাড়িতে পোষা কোনো প্রানী মারা গেলেও পড়ে সবার। কিন্তু একটা ব্যক্তির দামি কোন অলংকার হারিয়ে গেলে যত বার সেই হারিয়ে যাওয়া অলংকারের কথা স্বরন করে তত বার তুমি মারা গেলেও স্মরণ করবে না। সুতরাং যত দিন বাঁচবেন, ঈমান আমল নিয়ে বাচার চেষ্টা করুন। কারন সবচেয়ে আপন হলো আমাদের রব আল্লাহ❣️

প্যারেন্টিং

  আমাদের সমাজে বাবা-মার দায়িত্ব হিসেবে মনে করা হয় শুধুমাত্র "ম্যাটেরিয়্যালিস্টিক" ভরণপোষণকে এবং যেখানে সাইকোলজিক্যাল ব্যাপারটি একরূপ অবহেলিত থাকে! বেশিরভাগ বাবা-মা প্যারেন্টিং বিষয়টিকে দেখেন একটা "পারফেক্ট" সন্তান তৈরির মিশন হিসেবে। সন্তানকে পড়াশুনায় ফার্স্ট হতে হবে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, তাকে সব কাজ নিখুঁতভাবে করতে হবে! সর্বোপরি আমরা চিন্তা করি "ভুল" নামক কোন জিনিষ সন্তান কখনো করতেই পারবে না! দেখা যায় আমরা যেভাবে বড় হয়েছি সেই অতীতকে ভুলে গিয়ে একই জিনিষের পুনরাবৃত্তি আমরা আমাদের সন্তানের উপর করে যাই। সেটা সন্তানের জন্য কতটুকু কার্যকরী এটা নিয়ে আমরা দুদণ্ড চিন্তাও করিনা! একবারের একটি ঘটনা এমন যে এক মা তার দেড় বছর বয়সী বাচ্চা কতকিছু পারে এটা বোঝাতে অনেক মানুষের সামনে বাচ্চার চোখ কোনটা, কান কোনটা, নাক কোনটা এসব জিজ্ঞাসা করছেন। বাচ্চাটা সবই পারছিল কিন্তু যখন বলা হয় হাত কোনটা সে বারবার পা দেখাচ্ছিল! এটা দেখে মা প্রচণ্ড "অপমানবোধ" করেন এবং সবার সামনে বাচ্চাকে শাসন করেন! তখন আসলে জানতে ইচ্ছা হচ্ছিল ওই বয়সে তিনি কি হাত কে পা মনে করতেন না চোখ ...

আত্মহত্যা কোন সমস্যার সমাধান নয়

  সকালটা শুরু হয়েছিল আর প্রতিদিনের সকালের মতই, কিন্তু আসলে ছিল অন্যরকম যা জানা ছিলোনা কারো। রোজকার মত সকাল হতেই ছেলেকে ডাকতে দরজা খুলে রুমে ঢুকলো মা। যা দেখল - দৃশ্যমান এই বিভীষিকার কাছে পৃথিবীর কোন কিছুর তুলনা হয় না। তাদের এত কষ্টে তিলে তিলে গড়ে তোলা আদরের সন্তান কেন আত্মহত্যার পথ বেছে নিল!? বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেও ক্রমশ বাড়ছে আত্মহত্যার হার। পুলিশ হেডকোয়ার্টারের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে ২০১৭ সালে ১১,০৯৫ জন আত্মহত্যা করেছে, মানে প্রতিদিন প্রায় ৩০ জন! প্রতিদিন আত্মহত্যার ব্যর্থ চেষ্টা করছে আরো দ্বিগুণ! এরা প্রত্যেকেই কারো না কারো অতি আপন জন, কাছের কেউ। আপনার অবস্থান থেকে আপনি কতটুকু করতে পারেন আপনার আপনজনের জন্য, এটা জানা আপনার জন্য জরুরী। প্রথমত, এই ধারণা থেকে বের হয়ে আসুন যে যারা আত্মহত্যার কথা মুখে বলে তারা সাধারণত আত্মহত্যা করে না। কারণ ৮০% আত্মহত্যাকারী তাদের মনো:কষ্টের কথা কাওকে না কাওকে জানায় অথবা এমন কোন আচরণ করে যাতে বোঝা যায় সে কতখানি মানসিকভাবে বিপর্যস্ত। আপনার বন্ধু-বান্ধবী বা আপনজনের এই ব্যাপারগুলোর প্রতি মনোযোগ দিন। দ্বিতীয়ত, নিজের টিনএজার সন্তানদের ...

মেনোপজ

  একটা নির্দিষ্ট বয়সের পর এসে প্রতিটি নারীরই নিয়মিত মাসিক চক্র বা পিরিয়ড বন্ধ হয়ে যায়। সাধারণত ৪৫-৫৫ বছর বয়সের মধ্যে এটা ঘটে থাকে। সাধারণত টানা ১২ মাস যদি পিরিয়ড বন্ধ থাকে, তাহলে বুঝে নিতে হবে মাসিক বন্ধ হয়ে গিয়েছে। ◼️ কেন হয় মেনোপজ? জন্মের সময় মেয়েদের ডিম্বাশয়ে নির্দিষ্ট পরিমাণ ডিম্বাণু থাকে। পিরিয়ড শুরু হবার পর প্রতি মাসে ডিম্বাণু নিঃসৃত হয়। একটা বয়সে এসে ডিম্বাণু একেবারেই কমে যায়, ফলে নিয়মিত পিরিয়ড বন্ধ হয়ে যায়। ◼️ মেনোপজের লক্ষণ/ কী কী সমস্যা দেখা দেয়ঃ ১. শরীরের বিভিন্ন অংশ থেকে হালকা গরম তাপ বের হওয়া (Hot Flash) ২. রাতে ঘামা ৩. বুক ধড়ফড় করা ৪. অবসন্ন বোধ করা ৫. ক্লান্তি ৬. দুর্বলতা ৭. রাতে ঘুম না হওয়া ৮. প্রস্রাব ধরে রাখতে অক্ষমতা ৯. প্রস্রাব করার সময় ব্যথা ১০. ঘনঘন প্রস্রাবের রাস্তায় ইনফেকশান ১১. যোনিপথে অনিয়মিত রক্ত যাওয়া ১২. যোনিপথ শুকিয়ে যাওয়া ১৩. যৌনমিলনের সময় ব্যথা অনুভব করা ১৪. যোনিপথে চুলকানি ১৫. যোনিপথে সাদা স্রাব যাওয়া ১৬. যৌন আগ্রহ কমে যাওয়া ১৭. ত্বকের টানটান ভাব হ্রাস পাওয়া ১৮. ত্বক শুষ্ক হয়ে যাওয়া ১৯. উদ্বিগ্নতা ২০. মাথাব্যথা ২১. অল্পতে রেগ...

ডিপ্রেশন থেকে মুক্তি

  বর্তমানে ডিপ্রেশন খুবই কমন একটি সমস্যা। ডিপ্রেশনে থাকা ব্যক্তির মনে হয় জীবনের সব শেষ, তার জীবনে ভালো কিছু হবে না। এর ফলে এই রোগ থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। জেনে নিন কিভাবে এই ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারেনঃ ১. নিজের প্রতি নেতিবাচক চিন্তা ও নিজের ক্ষতি করার মানসিকতা পরিবর্তন করুনঃ ডিপ্রেশনের ফলে নিজের প্রতি নেতিবাচক ধারণা জন্মে, নিজেকে ছোট মনে করেন। এর ফলে অনেকে নিজের ক্ষতি করতে চান। এই মানসিকতা বহন করলে তা ভাইরাসের মত ছড়িয়ে পড়ে, তাই এসব ভাবনা এড়িয়ে চলুন। ২. কাজের মধ্যে থাকুন ও অ্যাকটিভ হনঃ ডিপ্রেশনের ফলে এনার্জি লেভেল অনেক কমে যায়। সারাক্ষণ ক্লান্ত লাগে। এর ফলে কাজ থেকে বিরত থাকলে ডিপ্রেশন আরও জেঁকে বসে। এটি একটি সাইকোলজিকাল ফ্যাক্ট যে, নিজেকে ব্যস্ত রাখলে তা ডিপ্রেশন রোধে সহায়তা করে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে সপ্তাহে ৫ দিন ২০ মিনিট এক্সারসাইজে মানসিক অবস্থা উন্নত হয়। তাই, কর্মরত থাকুন। ৩. প্রিয়জনদের মাঝে থাকুনঃ এই সময়ে একা থাকতে ইচ্ছে হয়। অন্যদের সাথে কথা বলতে ভালো লাগে না। কিন্তু এই সময়ে আরও বেশি মানুষের মাঝে থাকা উচিৎ। ডিপ্রেশনে থাকলে পরিবার, বন্ধু ও প্রিয়জনদের...

ক্যান্সার প্রতিরোধে আমাদের কী করণীয়

  কথায় আছে, প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর। আসুন জেনে নেই ক্যান্সার প্রতিরোধে আমাদের কী কী করণীয়ঃ ১। যত দ্রুত সম্ভব সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে। এমনকি প্যাসিভ স্মোকিংও যথেষ্ট ক্ষতিকর। তাই, আপনার কাছের মানুষদেরও সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে খুব কম অঙ্গই আছে যেটির ক্যান্সারের সাথে স্মোকিংয়ের সম্পর্ক নেই। বাংলাদেশে পুরুষদের সবচেয়ে বেশি হয় ফুসফুসের ক্যান্সার। যা স্মোকিংয়ের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এছাড়াও, স্মোকিং মুখ, ঠোঁট, নাক, সাইনাস, স্বরতন্ত্র, শ্বাসনালী, খাদ্যনালী, পাকস্থলী, অগ্ন্যাশয়, কিডনী, মূত্রথলী, গর্ভাশয়, জরায়ুমুখ, কোলন, মলাশয়, ডিম্বাশয় ইত্যাদি ক্যান্সারেরও কারণ। ২। মদ্যপান করা যাবে না। কারণ এটি মুখ, গলা, লিভারের ক্যান্সারের জন্য দায়ী। ৩। যারা বেশি স্থূল স্বাস্থ্যের অধিকারী, তাদের ওজন কমাতে হবে। নাহলে স্তন, বৃহদান্ত্র বা মলাশয়ের ক্যান্সার হতে পারে। ৪। রোদে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা, আল্ট্রাভায়োলেট রশ্নি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী। ৫। স্তন, কোলন, মলাশয়, প্রোস্টেট গ্রন্থির ক্যান্সারের অন্যতম কারণ অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া। তাই, চর্...

উচ্চ রক্তচাপ

  ন্যাশনাল গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশান ইন বাংলাদেশ জানাচ্ছে: ১. সারা বিশ্বজুড়ে ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ভোগে উচ্চ রক্তচাপে। ২. স্ট্রোক এবং হৃদপিণ্ডের অসুখের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ বিষয় উচ্চ রক্তচাপ। ৩. ৬৪ শতাংশ স্ট্রোক এবং ৪৯ শতাংশ করোনারি হৃদপিণ্ডের অসুখের সাথে পাওয়া গেছে এর সম্পৃক্ততা। ৪. আমাদের এই বাংলাদেশে ১১-১৮% প্রাপ্তবয়স্ক মানুষ এবং ৪০-৬৫% বৃদ্ধ মানুষ ভোগে এ রোগে। ৫. উচ্চ রক্তচাপের ভালো চিকিৎসার সহজলভ্যতা থাকা সত্ত্বেও সারা পৃথিবীজুড়েই এর নিয়ন্ত্রণের হার অত্যন্ত কম। ৭. প্রায় এক-তৃতীয়াংশ (৩২.৯%) প্রাপ্তবয়স্ক মানুষ কখনও তাদের রক্তচাপ পরিমাপ করেননি। ৮. উচ্চ রক্তচাপের মাত্র অর্ধেক রোগী (৫২.৯%) ওষুধ সেবন করেন। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশান কী? রক্তচাপ হচ্ছে রক্তনালীর ওপর রক্তের প্রদেয় চাপ। স্বাভাবিকভাবে সমস্ত দিনে বিভিন্ন সময়ে রক্তচাপ বাড়তে বা কমতে পারে। যখন এই রক্তচাপ দীর্ঘ সময় ধরে একইভাবে বৃদ্ধি পেয়ে থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বলা হয়। সব বয়সের লোকেরই উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। পৃথিবীর প্রায় দুই-তৃতীয়াংশ লোক জানেই না যে তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। দৈনন্দিন ...

সন্তানের প্রতি

  আল্লাহ সুবানাহু তা'য়ালা যাকে অপছন্দ করেন তাঁকেও অঢেল সম্পদ দান করেন । আর যাকে পছন্দ করেন তাঁকে দান করেন হিকমাহ , টেবিল ভর্তি খাবার অথচ, প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, খেতে পারছেন না, আর যাকে হিকামহ দান করা হয়েছে সে ঠিকই শুধু আলু ভর্তা আর ডাল দিয়ে মনভরে খেতে পারছে। জাগতিক দৌরে পিছিয়ে থাকা মানে আপনি সত্যিকারের পিছিয়ে নন, আপনার সকাল হয় আপনার রব কে ভুলে, দুপুর বিকেল রাত একটিবার আপনি সেজদাবনত হন না, সেই কবে কুরআন পরেছিলেন মনে নেই , কোথায় ছিলাম, কোথায় যাব, কেন এসেছি এই পৃথিবীতে ? অনুভূতিটুকুও মোরে গেছে..... **************************************************************** ১. সন্তানের যখন, যেখানে আপনাকে প্রয়োজন উপস্থিত থাকার চেষ্টা করুন। অন্তত তার কথা শুনুন, সাহস দিন। ২. মা-বাবার প্রতি সন্তানের বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। তাই সন্তানকে দেয়া কথা রাখার চেষ্টা করুন। ৩. সন্তানদের নিঃশর্ত ভালবাসা দিন। তাদের বোঝান, যত কিছুই হোক আপনি তাদের সাথে আছেন। ৪. নিজস্ব মতামত তাদের উপর চাপিয়ে না দিয়ে তাদের বুঝিয়ে বলুন, তাদের মতামত ও যুক্তি শুনুন। ৫. সন্তানের বয়স বাড়ার সাথে সাথে প্যারেন্টিং স্...

ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস

  মানুষের শরীরে যত ধরণের ইনফেকশান হতে পারে তার মধ্যে অন্যতম ভয়ঙ্কর একটি ইনফেকশান হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। মানুষের হৃদপিণ্ডের ৩টি স্তর থাকে। এর মধ্যে সবচেয়ে ভেতরের স্তরে যখন জীবাণুর সংক্রমণ হয় তখন সে অবস্থাকে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বলে। ** কোন কোন জীবাণু প্রধানত এর পেছনে দায়ী? ৮০-৯০% ক্ষেত্রে স্ট্রেপটোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস নামক ব্যাকটেরিয়াদ্বয় দায়ী। ** কারণসমূহঃ ১. আগে থেকেই হৃদপিণ্ডের ভালভ-এর কোন রোগ থাকলে ২. হৃদপিণ্ডে কৃত্রিম ভালভ বসানোর কোন অপারেশন হয়ে থাকলে ৩. অনেকদিন ধরে শিরায় ক্যানুলা করা থাকলে ৪. শিরাপথে সুঁই এর মাধ্যমে নেশা দ্রব্য ব্যবহার করলে ৫. দাঁতের কোন রোগ থাকলে ৬. পরিপাকতন্ত্রের ক্যান্সার থাকলে ** কী কী উপসর্গ থাকে? ১. দীর্ঘদিন ধরে একটানা কাঁপুনিসহ জ্বর, রাতের বেলায় ঘাম হয়। ২. ক্ষুধামন্দা ৩. শরীরের ওজন কমে যাওয়া ৪. গা ম্যাজম্যাজ করা ৫. মাথাব্যথা ৬. মাংসপেশিতে ব্যথা ৭. শ্বাসকষ্ট ৮. কাশি। ** কী কী পরীক্ষা-নিরীক্ষা করা হয়? ১. কমপ্লিট ব্লাড কাউন্ট ২. সি আর পি ৩. ব্লাড কালচার ৪. ইকোকার্ডিওগ্রাফি ৫. প্রস্রাবের রুটিন ও মাইক্রোস্কোপিক পরীক্ষা ৬...

এন্ডোমেট্রিওসিস

  মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথা, কিংবা সারা বছরজুড়ে বিভিন্ন সময় তলপেটে ব্যথা যেকোনো বয়সী নারীদের জন্যই খুব কষ্টকর। এই সমস্যাগুলোর সাথে “এন্ডোমেট্রিওসিস” নামক অসুখের উপসর্গের খুব মিল পাওয়া যায়। এন্ডোমেট্রিয়াম হচ্ছে জরায়ুর একদম ভিতরের একটি স্থান, যেখান থেকে নারীদের প্রেগন্যান্সি হয়ে থাকে, কিন্তু এন্ডোমেট্রিয়াম জরায়ুর বাহিরে অবস্থান করলে সেখান থেকে এন্ডোমেট্রিওসিস সমস্যা তৈরি হয়। সাধারনত ৩০ থেকে ৪০ বছর বয়সী নারীরা এই সমস্যায় বেশি ভুগে থাকেন। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে কিংবা রক্তের সম্পর্কের আত্মীয়দের মাঝে কারো এই ধরনের সমস্যা থাকলে এই রোগের ঝুঁকি বৃদ্ধি পায় অনেকক্ষেত্রে। সাধারন উপসর্গ সমূহঃ ◼️ মাসিকের সময় তলপেটে ব্যাথা ◼️ মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়া বা নির্দিষ্ট সময়ের পূর্বেই বারবার মাসিক হওয়া ◼️ সবসময় তলপেটে ব্যাথা অনুভব করা ◼️ সহবাসে ব্যথা ও সন্তান লাভে ব্যর্থ হওয়া, ইত্যাদি এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা সঠিক সময়ে শুরু করা অত্যন্ত জরুরি। উপরোক্ত লক্ষ্মণগুলো কারো মধ্যে পরিলক্ষিত হলে, অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিৎ এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফলোআপ করা জরুরি।...

গিবত বা পরনিন্দা

  গিবত বা পরনিন্দা মানুষের ভেতরকার শান্তি ও সম্প্রীতি বিনষ্টকারী এক ঘৃণ্য অপরাধ। পবিত্র কোরআনুল কারিমে এটাকে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অরুচিকর ঘৃণিত কাজের সঙ্গে তুলনা করেছে। আর হাদিস শরিফে ব্যভিচারের চেয়ে মারাত্মক অপরাধ বলা হয়েছে। আমি, আপনি ও আমাদের সমাজের প্রায় মানুষ গিবতকে খুবই মামুলী বিষয় ভেবে নিচ্ছি। একে অপরের দোষচর্চাকে কোনোভাবেই দোষনীয় ও দূষণীয় মনে করছি না। ফলে গিবত বর্জনের কার্যকর কোনো প্রচেষ্টাও আমাদের নেই। গীবত থেকে বাঁচার কিছু উপায়ঃ ১. হুটহাট করে কিছু বলে ফেলবেন না। কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলুন। ২. আপনার বন্ধু অথবা কাছের আত্নীয়র অনুপস্থিতিতে তাদের নামে ভালো কথাও বলবেন না। কারণ ভালো কথা বলতে গিয়ে শয়তান আপনাকে দিয়ে কখন যে গীবত করিয়ে নিবে আপনি টেরই পাবেন না। ৩. অতি প্রয়োজন ছাড়া লোকসমাগম জায়গা এড়িয়ে চলুন। কেননা যেখানে মানুষ বেশি থাকে সেখানে গীবত ও বেশি হয়। ৪.আপনার কাছে কেউ গীবত করলে তাকে থামিয়ে দিবেন। কারণ গীবত করা ও গীবত শোনা দুই টাই হারাম। ৫.অমুক কেমন জানি পোশাক পরে, অমুকের রান্না ভালো না,অমুক মোটা,অমুক কালো, দেখতে একদম ভালো না ইত্যাদি এই ধরনের কথা বলাও এক ধর...

হিরো আলমের বইয়ের ১০টা লাইন

  হিরো আলমের বইয়ের ১০টা চুম্বক লাইন। ১। আপনারা শিক্ষিত কাগজে কলমে, মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত লোকের মাঝে তেমন একটা নাই। ২। আমি অশিক্ষিত হয়ে লাত্থি উস্টা খেয়েও বেচে আছি, আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন? ৩। আমার চেহারাটা নিয়ে আর কি বলবেন? আল্লাহই তো আমারে বানাইছে। আমি তো বানাই নাই। আমি কি করবো? এই চেহারা চেঞ্জ তো করতে পারবো না৷ ৪। জীবনের সব ব্যবসা আমি টাকা দিয়ে করেছি, শুধু নির্বাচন ছাড়া। ৫। শিক্ষিতরা যে আমারে নিয়ে মজা করেন, আমার জায়গায় থাকলে তো রিসকা চালায়ে খাইতেন। আমি তো তাও চেহারা খারাপ বলে মিডিয়ায় আইছি, আপনার তো চেহারা মুটামুটি। আপনি তো তাও পারতেন না। ৬। আমি আমার ভক্তগো একবার ধন্যবাদ দিলে সমালোচকগো দুইবার ধন্যবাদ দেই। তারা আমার ভিডিও খিয়াল করে দেখে। ঘুমাতে যাওয়ার আগেও দেখে, উইঠেও দেখে। ৭। সারটিফিকেট ধারী শিক্ষিত লোক হইলো ভীতু। নিজেরা তো কিছু করবেই না, কেউ করতে দেখলেও গা জ্বলে। এরা যে কি চায় নিজেরাই জানে না। ৮। আমি পরিত্যক্ত সন্তান হয়ে চানাচুর বেচে, সিডি, ডিস লাইন, মিউজিক ভিডিও করে ১০-১৫টা মানুষের দায়িত্ব নিতে পারি, আপনি শিক্ষিত হয়ে কিছু পারেন না কেন? ৯। আমি হি...

যে আল্লাহর ভয়ে কেঁদেছে

  প্রতিদিন আল্লাহর দরবারে কাঁদবেন, সারাদিনে সুযোগ না পেলে রাতে ঘুমাবার সময় হলেও কাঁদবেন। আল্লাহর কাছে কেঁদেকেটে নিজের সমস্ত দুঃখকষ্টের কথাগুলো বলবেন, অভিযোগ অভিমানগুলো প্রকাশ করবেন। গুনাহের কথা, পরকালের কথা ভেবে কাঁদবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মহাপুরষ্কারের জন্যে দুয়া করবেন। আল্লাহর নিকট কান্না করা অতি উত্তম একটি আমল। এছাড়াও কাঁদলে মন শান্ত হয়, অস্থিরতা কমে, ভালো কাজ করার আগ্রহ সৃষ্টি হয়। আল্লাহর রাসূল ﷺ বলেছেন, হাশরের মাঠে যখন অন্য কোন ছায়া থাকবে না, তখন আল্লাহ তা'য়ালা তাদেরকে ছায়া দিবেন যারা আল্লাহর ভয়ে কেঁদেছে এবং ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে আল্লাহর ভয়ে কেঁদেছে। (সহীহ বুখারী:১৪২৩, ৬৪৭৯; তিরমিজি:১৬৩৯, ১৬৪৫) ঐ ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে আল্লাহর ভয়ে কেঁদেছে। মূলত আল্লাহর ভয়ে কাঁদা বলতে আল্লাহর বিধি-বিধান যথাযথ পালন করা এবং তাঁর নাফরমানী থেকে বিরত থাকা উদ্দেশ্য। আর প্রকৃতপক্ষে যে এরূপ করে সেই আল্লাহর ভয়ে কাঁদে। (তুহফাতুল আহওয়াযী ৫ম খন্ড, হাঃ ১৬৩৩) দিনে রাতে যেকোন সময় আল্লাহর দরবারে কাঁদা যায়, কিছু উত্তম সময় হলো: প্রতি ওয়াক্তের ফরয সালাত শেষে, কুরআন ...

বিবেক দিয়ে চিন্তা করুন

  ★৩০ ডিগ্রি তাপমাত্রায় এসি ছাড়া ফ্যান ছাড়া বাসায় থাকতে পারি, কিন্তু ২০/২৫ ডিগ্রি তাপমাত্রায় এসি ছাড়া ফ্যান ছাড়া মসজিদে নামাজ পড়তে পারি না, তারাবির নামাজ পড়তে পারি না। ★রেস্টুরেন্টে খেয়ে ওয়েটারকে ১০০ টাকা বকশিস দিতে পারি, কিন্তু রেস্টুরেন্টের সামনে রৌদ্রে দাড়িয়ে থাকা ভিক্ষুকটিকে ১০ টাকা দিতে পারি না! ★ বাড়ির দারোয়ান কে ৭ হাজার টাকা বেতন দিতে পারি, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে পারিনা! ★ঈদের শপিং এ নিজের বাচ্চার জন্য ১০ হাজার টাকা বাজেট রাখতে পারি, কিন্তু বাড়িতে কাজের লোকটির জন্য ১ হাজার টাকা বাজেট রাখতে পারি না! ★শপিং মলে মানসম্মানের ভয়ে দরাদরি না করে ১ হাজার টাকার জিনিস দেড় হাজার টাকায় কিনতে পারি, কিন্তু তরকারি বাজারে ৩০ টাকার টমেটো ৩২ টাকা চাইলেই বিক্রেতাকে মেরে বসি! ★২০০ টাকার বাস ভাড়া ৪০০০ টাকা দিয়ে কার নিয়ে যেতে পারি, কিন্তু রিক্সাওয়ালা ১০ টাকার ভাড়া ১৫ টাকা চাইলেই থাপ্পর দিতে দেরি করি না! ★শরীর পরিস্কার রাখার জন্য হাজার টাকার সাবান/ ফেইসওয়াস ব্যবহার করতে পারি, কিন্তু সম্পদ পরিস্কার/পবিত্র করার জন্য দরিদ্রকে যাকাত দিতে পারি না! ব...

জীবনের জন‍্য উপকারী কয়েকটি আরবি প্রবাদ বাক্য

  ❤জীবনের জন‍্য অনেক উপকারী কয়েকটি আরবি প্রবাদ বাক্য ও নীতি কথা । 👉মানুষের সাথে কথা বলো তাদের বুঝার ক্ষমতা অনুযায়ী। 👉জ্ঞান যতই গভীর হয় কথা ততই হ্রাস পায়। 👉ব্যর্থ মানুষেরা দু প্রকার। এক প্রকার হল, যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করে নি। আরেক প্রকার হল, যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করে নি। 👉 জ্ঞানী আগে চিন্তা করে পরে কথা বলে আর নির্বোধ আগে কথা বলে পরে চিন্তা করে। 👉অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না। 👉আহমকের সাথে তর্ক কর না। কারণ, মানুষ হয়ত দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। 👉 ইমাম মুসলিম (রহ) বলেন ‘শরীরকে আরামে রেখে জ্ঞানার্জন করা সম্ভব নয়।’ 👉 কোন ঘুমন্ত লোকের নিকট বসে থাকা আর কোন ঘুমন্ত লোকের পাশে না ঘুমানো ভদ্রতার ব্যপার। 👉 কোন জিনিসই অতিরিক্ত হওয়া ভাল নয় দুটি জিনিস ছাড়া। এক: জ্ঞান দুই: ভদ্রতা। 👉 কোন মানুষকে সম্মান করা তার হৃদয়ের মনি কোঠায় প্রবেশের চাবির সমতুল্য। 👉 খারাপ বন্ধুর চেয়ে একা থাকা অনেক ভাল। 👉 ঘোড়াকে জোর করে পানিতে টেনে নেয়া সম্ভব। কিন্তু তাকে জোর করে পানি পান করানো সম্ভব নয়। 👉 চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি সম...

স্কুল কলেজগুলোতে প্রচলিত শিক্ষা ব্যবস্থা

  আমাদের দেশে স্কুল কলেজগুলোতে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আপনার ছেলে-মেয়েরা কি অশিক্ষা কুশিক্ষা গ্রহণ করছে তার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হলো। (১) “ধর্ম যার যার, উৎসব সবার” – এমন কুফুরী বাক্য শিখানোর দ্বারা তাওহীদের চেতনাকে নষ্ট করে শিরকের প্রতি দুর্বল করে দেওয়া হচ্ছে। মুশরিকদের পূজা-পার্বণ উপলক্ষ্যে মুসলমানদেরকে উৎসব করার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে। (২) “অধিক সন্তান নেওয়া একটা সমস্যা। জন্ম নিয়ন্ত্রন না করার কারণে দেশ দরিদ্র হচ্ছে” – এমন কথা-বার্তা দ্বারা আল্লাহ তাআ’লা এই বিশ্ব জাহানের প্রতিটা জীবের পালনকর্তা, রিযিক্বদাতা; এই বিশ্বাসকে দুর্বল করে দেওয়া হচ্ছে। (৩) বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদেরকে “Evolution বা বিবর্তনবাদ” নামক নাস্তিকতা ও কুফুরী শিক্ষা দেওয়া হচ্ছে। (৪) “সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ” – এই কথা বলে গণতন্ত্র নামক ইসলাম বিরোধী মতবাদে দীক্ষা দেওয়া হচ্ছে।  (৫) প্রাইমারী স্কুল থেকেই মুসলানদের সন্তানদেরকে সুদের মতো ধ্বংসাত্মক গুনাহর হিসাব কিভাবে করতে হয় সেই শিক্ষা দেওয়া হচ্ছে। (৬) নারী ও পুরুষের সহশিক্ষা কার্যক্রম দ্বারা নারীদের পর্দাহীনতা, নারী-পুরুষের অবাধ দেখা-সাক্ষাৎ, উঠা-...

প্রবাসী

  একমাত্র একজন প্রবাসীই জানে পরিবারের জন্য কত ত্যাগ স্বীকার করতে হয়💔 তিনি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী টাকার মেশিন বাংলাদশের একজন রেমিটেন্স যোদ্বা❣️ এ মেশিন মাস শেষে আর বাংলাদেশে টাকা পাঠাবে না, ইমোতে আর কোন দিন কথা বলবেনা তার পরিবারের সাথে, ফোন করে বিরক্ত করবেনা বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশিকে💔 চিরদিনের জন্য এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। যে অসহায় স্ত্রী অল্প বয়সে স্বামী হারিয়েছে যে ছোট্র ছেলে মেয়েরা তাদের বাবাকে হারিয়েছে তারাই বুজে বাবা হারানো কি যে কষ্টের😥 আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধারন করার তৌফিক দান করেন আমিন🤲

জামাইয়ের বাড়িতে

  🖤🖤🖤বাবা🖤🖤🖤 ছোট খাটো একটা চাকরি করি।গত মাসে বড় মেয়ে কে বিয়ে দিয়েছি,প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে।আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে,প্রায় ১৫০০০ টাকা খরচ করে।একটু আগে মেয়ের ফোন। বাবা কেমন আছেন? -হ্যা মা ভালো।তুই ভালো আছিস ত? আছি বাবা ভালো। -এইভাবে বলছিস কেনো??তোর শ্বশুর রা খুশি হয়েছে তো? ওরা কিছু বলেনি।ফুফু(জামাইয়ের ফুফু) বলেছে ইফতারি একটু কম হয়েছে। -(তখন আমার চোখের পানি টলটল করছিল)আচ্ছা মা বলিছ,পরের বার থেকে আরো বাড়িয়ে দিবো। বাবা শুনো।তুমি আমাদের বাড়িতে ঈদে কাপড় দিবে না? -হ্যা মা দিবো।কেনো? তুমি কাপড় দিওনা।খালা(জামাইয়ের খালা)বলেছে কাপড় দিলে সবার পছন্দ হবে না।কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে।৩০,০০০ টাকা দিলে,সবার নাকি হয়ে যাবে। -আচ্ছা মা।তুই চিন্তা করিস না।আমি এখন ও বেঁচে আছি। (আমার বোঝতে দেরি হলনা,এতক্ষনে মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে) আচ্ছা বাবা,এখন রাখি। -আচ্ছা মা ভালো থাকিস। রাতে ছোট ছেলে নামাজ থেকে আসলো। বাবা তুমি আছো? -হা আছি।কিছু বলবি? হ্যা,ঈদের পর ২য় সপ্তাহে সেমিস্টার ফাইনাল।বেতন, ফর্ম ফিলাপ ও অন্যান্য সহ ২৫হাজার টাকা লাগবে। আমার টিউশনির কিছু টাকা আছে। আপনি ২০ হ...

মৃতরা কীভাবে বুঝতে পারে

  মৃতরা কীভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে? ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন !!! মৃত ব্যক্তি বুঝতে পারে না যে তিনি শুরুতেই মারা গিয়েছিলেন। তিনি নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখে মনে করে, সে নিজেকে কাঁদছে, গোসল করছে, নিজেকে কাফনের কাপড়ে বাধছে এবং কবরে নামছে। যখন তাকে মাটিতে শুয়ে ফেলা হচ্ছে তখনো তিনি সপ্নের ঘোরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি সপ্ন। তারপরে সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনে না। পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায়, তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। সে চোখ খুলে তার "খারাপ স্বপ্ন" থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হয় এই কারনে যে তিনি যা দেখছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন। (আমরা প্রায়শই এমন সপ্ন দেখে থাকি, যেখানে আমাদের দেহ অসাড় হয়ে যায়, আশেপাশের মানুষজনের কথা বার্তা শুনতে পাই কিন্তু নিজে থেকে ওই অর্ধঘুম থেকে উঠতে পারিনা। তখন আমরা ভাবি, হায়রে কেউ যদি আমাকে কেবল একটু নাড়া দিত বা হাত দিয়ে ধরত তাহলেই তো আমি এই অর্ধচেতন থেকে উঠতে পারতাম। কিন্তু কেউই আসেনা। আমরা নিজেরাই একসময় উ...

দুটো পরিবার

  কাছে থেকে দেখা দুটো পরিবার: 👉 ১. বাসায় যে বুয়া কাজ করে তার মাসিক ইনকাম ১০,০০০ টাকার মত, দুই বেলা খাবার সহ। তার স্বামী রিক্সা চালিয়ে আয় করে মাসে প্রায় ১৫,০০০-১৮,০০০ টাকা। তাদের ১২ বছরের একটা ছেলে টেম্পুতে হেলপারি করে পায় ৬০০০ টাকা। ঐ পরিবারের মাসিক আয় ৩০,০০০ টাকার মতো। মা,ছেলের ২ বেলা খাবার ফ্রি। এরা যে বাসায় থাকে তার ভাড়া ৭০০০ টাকা। সব খরচ মিটিয়ে প্রতিমাসে সমিতিতে জমা করে ৮০০০ টাকা, জমার পরেও গত কয়েক বছরে গ্রামের বাড়িতে জায়গা কিনেছে ১০ শতাংশ। 👉 ২. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বছর দশেক আগে মাস্টার্স করা ছেলে রফিকুল ইসলাম, বিবাহিত, ৬ বছরের ছেলে আছে। একটা বায়িং হাউসে চাকরি করত। করোনার কারনে চাকরি চলে যায়, দীর্ঘদিন বেকার থেকে বহু চেষ্টা তদবির করে আরেকটা প্রতিষ্ঠানে চাকরি পায়। বেতন সর্বসাকুল্যে ২৮৫০০ টাকা, ৩ দিন লেট হলে ১ দিনের বেতন কাটা। ১ রুমের বাসা নিয়ে ঢাকায় থাকে, বাসা ভাড়া সমস্ত বিল সহ ১৪,০০০ টাকা। বাকি ১৪,৫০০ টাকা দিয়ে খাওয়া, যাতায়াত, কাপড়চোপড়, চিকিৎসা, বাচ্চার লেখাপড়া সব। ২০ দিন যেতে না যেতেই টাকা শেষ। এরপর ধার দেনা করে চলতে হয়। ** দেশে ১ কোটি দরিদ্র পরিবারকে টিসিবি কার্ড ...

স্বামীর প্রতি স্ত্রীর জন্য আরোপিত সুন্নাহসম্মত

  পুরুষের জন্য ৪ বিয়ে বৈধ এইটা তো সবাই জানেন কিন্তু একজন স্বামীর প্রতি স্ত্রীর জন্য আরোপিত সুন্নাহসম্মত বাকি দায়িত্বগুলি কিকি তা কি জানেন..? ১. বয়স্ক মহিলাকে বিবাহ করা সুন্নাত। ২. ডিভোর্সী নারীকে বিবাহ করা সুন্নাত। ৩. বিধবা নারীকে বিবাহ করা সুন্নাত। ৪. স্ত্রীর সাথে রান্না করার কাজে, পরিস্কারের কাজে, ধোয়া-মোছার কাজে সহায়তা করা সুন্নাত। ৫. ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে স্ত্রীকে মুখে খাবার তুলে খাওয়ানো সুন্নাত। ৬. স্ত্রীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা সুন্নাত। ৭. স্ত্রীর ভুল ক্ষমা করা সুন্নাত। ৮. স্ত্রীর জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখা সুন্নাত। ৯. স্ত্রীর অনুভূতিগুলো জানার চেষ্টা করা এবং তাকে যখন প্রয়োজন হয় স্বান্তনা দেওয়া সুন্নাত। ১০. স্ত্রীর সাথে খেলা করা, গল্প করা, ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত। ১১. স্ত্রীর কোলে আবদ্ধ হওয়া এবং শিথিল করা সুন্নাত। ১২. স্ত্রীকে সুন্দর নাম নিয়ে ডাকা সুন্নাত। ১৩. পরিবারের ব্যক্তিগত সদস্য এবং বন্ধুদের কাছে তার ব্যক্তিগত কথা প্রকাশ না করা সুন্নাত। ১৪. স্ত্রীর পিতা-মাতাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা সুন্নাত। ১৫. স্ত্রীর এটো খাবার খাওয়া সুন্নাত। ১৬. স্ত্রীর অভিমা...

বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সিস্টেমে টিকেট ক্রয়ের নিয়মাবলী/পদ্ধতি

  ২৬/০৩/২০২২, তারিখ থেকে চালুকৃত বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সিস্টেমে টিকেট ক্রয়ের নিয়মাবলী/পদ্ধতিঃ Registration প্রক্রিয়াঃ (শুধুমাত্র একবার করতে হবে)। প্রথমে www_eticket_railway_gov_bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। ওয়েব সাইটটির নীচের দিকে “Registration” বাটনে ক্লিক করতে হবে। Create an Account” নামের নতুন একটি Page আসবে। এখানে “Personal Information” এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতঃ Security code ঘরের পাশে প্রদর্শিত “Security Code” দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে। সকল তথ্যাদি সঠিক থাকলে “Registration Successful” নামে নতুন একটি Page আসবে। ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষনিকভাবে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানা Bangladesh Railway এর থেকে একটি ই-মেইল পাঠানো হবে। আপনার ই-মেইল এর মেসেজ বক্সে Bangladesh Railway প্রদত্ত ই-মেইলটি খুলতে হবে। মেসেজের ভিতর রক্ষিত “Click” লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। ক্রয় প্রক্রিয়াঃ প্রথমে www_eticket_railway_gov_bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। “Log in” এর প্যানেল ই-মেইল ঠ...

মানসিক চাপ নিয়ন্ত্রণের ১৪টি উপায়

  মানসিক চাপ নিয়ন্ত্রণের ১৪টি উপায়❣️ ১) মানুষের ব্যাপারে খরবদারী করবেন না। কে কী করছে সে বিষয়ে মাথা ঘামানো নিজের মানসিক চাপ বৃদ্ধির একটি কারণ। আরেকটি সমস্যা হবে, অন্যের বিষয় নিয়ে মাথা ঘামালে নিজেকে অন্যদের সাথে তুলনা করার মনোভাব সৃষ্টি হবে। টাকা-পয়সা, সামাজিক অবস্থান, পদমর্যাদা, গাড়ি, বাড়ি, অলংকার, পোশাক, সৌন্দর্য ইত্যাদি দিক থেকে তখন মানসিক চাপ অনুভব করবেন। তাই আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা নিয়ে খুশি থাকুন আর আল্লাহর শুকরিয়া আদায় করুন। তাহলে হৃদয়ে পরম প্রশান্তি অনুভব করবেন ইনশাআল্লাহ। ২) আপনার যতটুকু দায়িত্ব ও কর্তব্য ততটুকু পরম আন্তরিকতার সাথে পালন করুন। আপনার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলতে যাবেন না। অনুরোধে ঢেঁকি গিলবেন না। অন্যথায় আপনাকে অতিরিক্ত মানসিক চাপে থাকতে হবে। ৩) মানুষের সাথে অতিরিক্ত সম্পর্ক মানসিক চাপের অন্যতম কারণ। তাই আত্মীয়, বন্ধু, প্রতিবেশী, কলিগ, ক্লাসমেট ইত্যাদির সাথে সীমিত সম্পর্ক রাখুন। সম্পর্ক যত ব্যাপক হবে ততই আপনি নানা বাধ্যবাধকতার জালে আটকে যাবেন। ৪) অতিলোভ করবেন না। অতিলোভী ব্যক্তি অর্থ-কড়ি, ধন-দৌলত, পদমর্যাদা ইত্যাদি বৃদ্ধির চিন্তায় বিভোর থাকে। ...

বইয়ের কভার

  ক্লাসের এক ছাত্র দু্ষ্টুমি করে কাগজে "I’m stupid" লিখে একজন ছাত্রের পেছন লাগিয়ে দিয়ে অন্যান্যকে নিষেধ করলো-আর কাউকে না বলতে। সবাই ছেলেটিকে নিয়ে হাসাহাসি করছে। কিছুক্ষণের মাঝে অংক স্যার ক্লাসে এসে নির্দেশ দিলেন- জটিল একটা অংকের সমাধান করতে। একটা ছেলে হাত ওঠালো। স্যার বললেন- বোর্ডে এসো। . ছেলেটি যখন বোর্ডের দিকে হেঁটে যাচ্ছে। তখন হাসাহাসি আরো বাড়ে। কিন্তু সে বুঝতে পারছেনা। এতো হাসির কারণ কি। সে বোর্ডে গিয়ে অংকটির সমাধান করলো। স্যার এবার তার পেছন থেকে স্টুপিড লেখা লেভেলটি তোলে নিয়ে বললেন- তুমি হয়তো জানোনা- তোমার কোনো বন্ধু তোমার শার্টের পেছনে স্টুপিড লিখে দিয়েছে। আর, এ জন্যই তোমাকে নিয়ে সবাই এতো হাসিতামাশা করছে। যাও, তুমি আসনে গিয়ে বসো। আমি তোমাদের কাউকে শাস্তি দিবোনা। বরং তোমাদের সাথে দুটি জিনিস শেয়ার করবো। . 1️⃣  বইয়ের কভার দেখে যেমন বই বুঝা যায়না। ঠিক তেমনি লেভেল দেখেই আসল জিনিস চেনা যায়না। জীবনের নানা ক্ষেত্রে একে অন্যকে দমিয়ে রাখার জন্য নানা রকমের লেভেল সেঁটে দেয়। ওরা তোমার পেছনে স্টুপিড লিখে রেখেছে -সেটা যদি তুমি বুঝতে পারতে আর বুঝে তার গুরুত্ব দিয়ে-হীনমন্যতায় ভুগতে- তবে...

মন খারাপ

  💔প্রচন্ড মন খারাপ নিয়েও দিব্যি হেসে বেড়াচ্ছো? কেউ না জানুক, তোমার রব জানেন। তোমার রব জানেন, কারো কারো ব্যবহারে তুমি অনেক বেশি কষ্ট পাও! তিনি জানেন, কিসের জন্য তোমার হৃদয় জর্জরিত! তোমার রব এটাও জানেন, তুমি একবার দুবার নয় বারবার কষ্ট পাও! তিনি জানেন কেউ কেউ তোমাকে প্রতিনিয়ত নতুন নতুন রূপে কষ্ট দেয়! তোমার রব জানেন তোমার চোখের অব্যক্ত প্রতিটা ফোঁটা কি চায়! তিনি জানেন,,যারা তোমার ক্ষতি করতে চায়, তোমাকে কষ্ট দিয়ে ভেঙে দিতে চায়, তাদের জন্যও তুমি দোয়া করো! তাদের হেদায়েত সুস্থতা সুরক্ষা জান্নাত চেয়ে রবের কাছে কাঁদো! ওরা ভাবে তোমাকে ক্রমে ক্রমে কিভাবে শেষ করা যায়? কিন্তু ওরা এটা জানে না, তোমার রব তোমাকে প্রত্যেকবার তার ভালোবাসায় আগলে নেন! ওরা নিজেদের অজান্তেই তোমাকে সবচেয়ে মূল্যবান কথাটা জানিয়ে দেয়! রব ছাড়া ,, তোমার আপন কেউ নেই । ওরা জানেনা রবের কাছাকাছি যেতে তোমাকে সাহায্য করে! ওরা জানেনা ওদের ভেঙ্গে দেওয়া হৃদয়, তোমার রব কি অপরূপ ভালোবাসায় সারিয়ে তুলেন! কি এসে যায় ওদের দেওয়া কষ্টে? তুমি তো প্রতিবার তোমার রব কে কাছে পেয়ে যাচ্ছো! তাহলে ওদের দেওয...

দাজ্জালের মরন গেইট!

  সেই বাবে লুদ,যা দাজ্জালের মরন গেইট! দাজ্জালকে কোথায় কতল করা হবে জানেন? ই-হুদিদের দেশে সাদা স্বেত পাথরের বিশাল এক গেইট এর নীচে। সেই গেইট ইতিমধ্যে ই-হুদিরা নির্মাণ করে ফেলছে তেলআবিব থেকে প্রায় ১৫কিলোমিটার দূরে। গুগলে সার্চ দিলেই পাবেন। কে কতল করবেন জানেন? হযরত ইসা আঃ, তিনি আকাশ থেকে দুই ফেরেশতার কাধে ভর করে সিরিয়ার দামেস্ক শহরের বিশাল মসজিদের সাদা মিনারে এসে নামবেন। খোঁজ নিয়ে জানলাম সেই বিশাল মসজিদ আজ থেকে ৭০০ বছর আগেই তৈরী হয়ে গেছে। একি স্থানে একি বর্ণনা অনুযায়ী, একদম হযরত আবু হুরায়রা রঃ এর বর্ণনানুযায়ী। তখন সমুদ্রের নীচে আগুন থাকবে আগুনের নীচে পানি থাকবে। শুনতে আজব লাগছে তাই না? প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নীচ থেকে এখন ধাউ ধাউ করে আগুন বের হচ্চে! তখন আরব দেশে বরফ জমতে থাকবে। গত দুই বছর ধরে সেটাই হচ্ছে। তখন ইরাক সিরিয়ার মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে। সেখানে বিশাল এক স্বর্নের পাহাড় ভেসে উঠবে, এটা নিয়ে সবাই যুদ্ধ করবে। আজকে ফুরাত নদী প্রায় ৯৫ ভাগ শুকিয়ে গেছে, বিভিন্ন দেশের আর্মিরা সে জায়গাটা ঘিরে রেখেছে। এর আগে ইমাম মাহদি ( অর্থাৎ সু পথ প্রাপ্ত নেতা) আত...

বাবার উপদেশ

  ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও। ২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো। ৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে। ৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না। ৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে। ৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে। ৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে। ৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা। ৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে। ১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না। ১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অ...

আমাদের সমাজে নারী

  আমাদের সমাজে নারী হয়ে জন্মানোই একটি যুদ্ধের নাম! কেন যুদ্ধ বলছি? এই যুদ্ধ আসলে অন্য কারো সাথে নয়, বরং প্রতিটি নারীর নিজের মনের সাথে, নিজের শক্তির সাথে, সমাজের মানসিকতার সাথে, এবং সবশেষে সেই সবগুলো বিপরীতমুখী টানের সাথে, যা প্রতিনিয়ত নারীদের পিছনে টানছে! যদিও আমাদের মূল ফোকাস থাকে পুরুষের দিকে, তবু বলতে হয় পিছন থেকে টেনে ধরা মানুষগুলো কিন্তু সবসময় শুধুমাত্র পুরুষ সমাজ নয়, বরং অন্যান্য নারী ও কিছু আপনজনও এই দলভুক্ত। নারী এগিয়ে নাকি পুরুষ এগিয়ে? নারী পুরুষ কি সমান? - এই প্রশ্নগুলোর পেছনে ছুটতে ছুটতে জীবনের অনেক মূল্যবান সময় আমরা প্রত্যেকেই নষ্ট করে দিচ্ছি! কিন্তু কেন এই তুলনা?! যদি জিজ্ঞেস করা হয়, লাল রঙ ভালো নাকি নীল? সাগর যদি লাল হত, আর সূর্য যদি নীল, তবে কেমন লাগতো বলুন? যদি প্রতিটি রঙের আলাদা গুরুত্ব, মহিমা ও কাজ থাকতে পারে, তাহলে মানুষের কেন নয়!? প্রত্যেকেরই নিজস্ব দায়িত্ব, ব্যক্তিগত সত্তা আছে, যার ফলে সে নিজে সুন্দর, হোক তা নারী, পুরুষ, কিংবা তৃতীয় লিঙ্গ! সম্মান, ভালোবাসা এবং বিশ্বাস একটি দ্বিমুখী প্রক্রিয়া। মানুষ নিজের প্রতি এই অনুভূতিগুলো প্রদর্শন করলে, বাকিরা সয়ংক...

ইউক্রেনে রাশিয়ান মিলিটারি

  ইউক্রেনে রাশিয়ান মিলিটারি ক্যাম্পেইনের বিরোধী আমি মূলত সার্বভৌমত্ব ইস্যুতে। শক্তিশালি বড় দেশ গুলো একে একটা উদাহরণ নিতে পারে, যার বাজে ফলাফল পড়বে বাংলাদেশের উপরও। কারণ আমাদেরও একটা প্রতিবেশী আছে যার ভাব "ছাল নেই ক*র বাঘা নাম"! কিন্তু একটা জিনিশ বা বিষয় আপনি কিছুতেই অস্বীকার করতে পারবেন না যে পশ্চিমা দুনিয়া যেভাবে রিয়েক্ট করেছে তাতে মনে হচ্ছে ওরা ধুঁয়া তুলসিপাতা! ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই পশ্চিমারাই! অ্যামেরিকা এন্ড গ্যাং এই দেশ গুলোতে ঠিক যে কাজটি করেছে ভ্লাদিমির পুতিন তার রাশিয়ার প্রতি ন্যাটোর হুমকি মোকাবেলায় ঠিক সেইম কাজটিই করে যাচ্ছে! তাই, ঠিক এই পয়েন্টে এসে আমার উপলব্ধি "ইউক্রেন-রাশিয়া যুদ্ধে যতটুকু সম্ভব নিউট্রাল থাকা যায়! আমার ব্যাক্তিগত অভিমত স্পষ্ট তবে আমার ব্যাক্তিগত কর্ম বা অবস্থান যাতে ৪.১ মিলিয়ন মুসলিম হত্যাকারী পশ্চিমা সাম্রাজ্যবাদী হায়েনাদের পক্ষে না যায়! ***************************************************** বিপুল ও ভয়ঙ্কর সমরাস্ত্র, নিজস্ব অস্ত্র শিল্প, বিশাল আর্মি এসব কিছুই ঠিকঠাক কাজে আসেনা যদিনা "প্র...

শহীদ মিনারে

  ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে,,, পথ আগলে দাঁড়ালো বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর । ¤ রফিক -- কই যাও? ¤ আমি -- জি, শহীদ মিনারে যাচ্ছি ফুল দিতে। ¤ সালাম -- ফুল দিয়ে কি হবে? ¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করার জন্য,, যাতে আপনাদের আত্মা শান্তি পায়। ¤ বরকত -- হা হা হা, কুরআন হাদিসের কোথাও লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়? কখনো কি কবর জিয়ারত করেছো? দুই রাকাত নামাজ পড়ে,, আমাদের জন্য দোয়া করেছো?? ¤ আমি -- জি…না, মানে… ¤ রফিক -- হুমম, প্রতি বছর কত টাকার ফুল দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও? ¤ আমি -- জি, কোটি টাকার উপরে। ¤ শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ নিয়েছে? ¤ সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তার কি কোন খবর রাখে কেউ? ¤ আমি -- ভাই, আস...

চাওয়া পূরণ

  দুজন ফেরেস্তার দেখা হল, আঁকাশ থেকে পৃথিবিতে নামার সময়| দুজনই খুব দ্রুত পৃথিবিতে অবতরণ করছিল, ১ম ফেরেস্তা ২য় ফেরেস্তাকে প্রশ্ন করলেন, তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ? জবাবে ২য় ফেরেস্তা বললেন,এক ব্যাক্তি মৃত্যু শয্যায় শায়িত,তার খুব ইচ্ছা জয়তুনের তেল খাবে| আমার উপর নির্দেশ হয়েছে,আমি যেন ঐ ব্যাক্তি জয়তুনের তেল মুখে দেবার আগেই ফেলে দেই| কেননা লোকটি ছিল ঈমানদার,এই সামান্য আঁশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান| এবার ২য় ফেরেস্তা, ১ম ফেরেস্তাকে বললেন,আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন? ১ম ফেরেস্তা জবাবে বললেন, এক ব্যাক্তি মরণের বিছানায় শায়িত,আমার উপর নির্দেশ হয়েছে,ঐ ব্যাক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার,আমি যেন তার আত্নীয় হয়ে উনাকে রুইমাছ খাওয়াই। কেননা, ঐ ব্যাক্তি বেঈমানতথা শিরককারী, ঐ ব্যাক্তিটির এই ইচ্ছা পূরণ হলে, তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে| আর এর মাধ্যমে আল্লাহতাকে চিরতরে জাহান্নামী করতে চান > সুতরাং কখনও যদি আমাদের কোন চাওয়া পাওয়া পূরণ না হয়,তার জন্য আমরা যেন নিরাশনা হই| কোন চাওয়া পূরণ না হলেও,এর বিনিময়ে আল্লাহ তায়ালাআমাদের জন্য উত্তমপ্রতিদান রেখেছেন|"