মানুষের ভিড়ে অস্বস্তি লাগা! ধরা যাক, এমন একটি Scenario যেখানে আপনাকে একটি Public Speech দিতে হবে বা ক্লাসে সবার সামনে কোন Presentation দিতে হবে। আপনি যথেষ্ট প্রস্তুতি নেয়ার পরেও, স্পিচটা দেয়ার আগে আপনার হাত-পা কাঁপতে শুরু করলো, অসম্ভব বুক ধড়ফড় করতে লাগলো, শরীর ঘামাতে লাগলো। যখন আপনি স্পিচ দিতে সামনে এগিয়ে গেলেন, তখন আপনার মনে হতে লাগলো, এই বুঝি মানুষ আপনাকে নিয়ে কোন বাজে কথা বলছে বা আপনার কোন খুঁত দেখে ফেলছে। আপনি কিছু বললেই তা নিয়ে সবাই হাসাহাসি করবে। উপরের এই দৃশ্যটি একটি Social Anxiety-তে ভুগতে থাকা মানুষের জন্য অত্যন্ত কমন একটি ঘটনা। তাদের জীবনের অনেক ক্ষেত্রেই তারা এর কারণে বাধাগ্রস্ত হন। সারাক্ষণ তাদের মনে মানুষের Negative Evaluation-এর ভয় কাজ করে, যার ফলে তারা জানা কাজেও অনেক সময় পিছিয়ে পড়ে। ট্রমা থেকে মানসিক বিপর্যস্ততা! Trauma এমন একটি জিনিস, যা আমাদের পরবর্তী জীবনকে ভীষণ ভাবে প্রভাবিত করে থাকে। আমরা হয়ত কখনও ভেবে দেখি না, যে আমাদের প্রতিদিনকার Trauma গুলো আমাদের একটু একটু করে কীভাবে পরিবর্তন করে দিচ্ছে। দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন রকমের Trauma-র সম্মুখীন হতে হয়...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla