আপনার প্রিয় বিড়ালটি প্রতিদিন খেলাধুলা করছে, স্বাভাবিকভাবে খাচ্ছে এবং ঘুমাচ্ছে দেখে নিশ্চিন্ত হয়ে বসে থাকা একেবারেই যথেষ্ট নয়। কারণ অনেক সময়ই বিড়ালদের ভিতরে এমন কিছু শারীরিক সমস্যা তৈরি হতে থাকে যা বাইরে থেকে বোঝা সম্ভব নয়। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর ও নীরব ঘাতক হলো হৃদরোগ (Heart Disease)। বিশেষ করে Hypertrophic Cardiomyopathy (HCM) নামক একটি রোগ যা বিড়ালের হৃদপেশিকে পুরু করে তোলে এবং রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটায়। Cornell University College of Veterinary Medicine-এর এক গবেষণায় জানা যায়, অনেক সুস্থ বিড়াল হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়, যার আগে কোনো লক্ষণও স্পষ্টভাবে বোঝা যায় না। এই রোগটির সবচেয়ে ভয়ের বিষয় হলো, এটি সাধারণত ধীরে ধীরে তৈরি হয় এবং উপসর্গ না থাকার কারণে অনেক মালিকই শেষ মুহূর্তে বুঝতে পারেন যখন আর কিছু করার থাকে না। তবে হৃদরোগ প্রতিরোধ একেবারে অসম্ভব নয়। সঠিক যত্ন ও জীবনধারা অনুসরণ করলে বিড়ালের হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এর জন্য প্রথমে গুরুত্ব দিতে হবে উচ্চ মানের লো-কার্ব ডায়েট বা খাদ্যাভ্যাসে। বিড়াল মূলত obligate carnivore অর্থাৎ তাদের শরীরের জন্য প্রোটি...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla