Skip to main content

Posts

Showing posts from August, 2025

খাজনার বাজারের প্রধান চৌকিদার

  ১৯৫০ সালের দিকে দুনিয়ার মোটর যান উৎপাদনের ৮০% হতো আমেরিকাতে। সেই সময় চীন কোরিয়াতে মানুষ সাইকেল চালিয়ে কর্মক্ষেত্রে যেতো আর মালয়শিয়া, ভারত ছিল একেবারে পিছিয়ে। কিন্তু দিনে দিনে পরিস্থিতি বদলাতে থাকে। আমেরিকা প্রথম ধাক্কা খায় জাপানের থেকে। ১৯৭০ এর দিকে যখন তেলের দাম বেড়ে যায়, তখন আমেরিকা লক্ষ্য করলো তারা আগে যেরকম বড় বড় গাড়ি বানাতো তাতে পোষাচ্ছে না। জাপানের গাড়ি সেই তুলনায় অনেক দক্ষ। এর পরবর্তীত ইতিহাস আরও করুণ। আমেরিকা ছোট গাড়ি বানাতে গিয়ে দেখলো জাপানের সাথে দামে মানে মেলানো যাচ্ছে না। সেই থেকে সারা দুনিয়া জুড়ে জাপানের গাড়ির বিস্তার ঘটতে থাকে খোদ আমেরিকাতেও। টয়োটা, নিসান, মিটসুবিটসি, হোন্ডা হয়ে যায় বিশ্বব্যাপী বিখ্যাত ব্র্যান্ড। এর পরবর্তীতে কোরিয়ার উত্থান বিশ্ব বাজারে নতুন নতুন নামের সাথে আমাদের পরিচিত করে। কিয়া, হুন্ডাই, জেনেসিস এর গাড়ি বাজারে আস্তে থাকে। এভাবে লো এবং মিড রেঞ্জ থেকে আমেরিকান গাড়ি হারিয়ে যায়। কিন্তু আরামদায়ক গাড়ি? এখানেও আমেরিকার অবস্থা মৃয়মান। লেক্সাস এখন সবচেয়ে রিলায়েবল ব্র্যান্ড (জাপান)। মার্সিডিস (জার্মানি) ও বিএমডাব্লিউ (জার্মানি) বিশ্ব জোড়া প্রাথমিক লাক্সা...

প্রযুক্তি খাতকে বেসরকারি পর্যায়ে নিয়ে আসা

  চীন এমন কিছু পেরেছে যা গেম চেঞ্জিং - প্রযুক্তি খাতকে বেসরকারি পর্যায়ে নিয়ে আসা। ব্যাখ্যা করা যাক বিষয়টি কী এবং কেন এত গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশের সাথে উন্নত দেশের পার্থক্য হচ্ছে উন্নয়নশীল দেশে উন্নয়ন হয় সরকারি। এই যেমন ভারতের কথা চিন্তা করেন। তারা কোন কিছু নতুন করে আবিষ্কার করতে পারে না। বরং বিদেশের জিনিস নিজেরা বানানোর চেষ্টা করে আর তারপরেও যত বড় বড় প্রযুক্তি অর্জন আছে তার সব মূলত সরকারি। একটি দেশের নাগরিক এবং কর্পোরেশনের মূল ধারা উদ্ভাবনে নিয়োজিত করতে পারছে না। কেবল ভারত না। বিশ্বের ১০০ টি উন্নয়নশীল দেশের ১০০ টি তেই এই সমস্যা। এমনকি রাশিয়াতেও। এইটা একটা ক্রিটিকাল ব্লক যা অনেকে অতিক্রম করতে পারে নাই। সেই জায়গা চীন অতিক্রম করেছে। বর্তমানে এন্ড্রয়েডের বিকল্প, মাইক্রোসফটের বিকল্প তৈরি করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান - হুয়া ওয়েই। উন্নত চিপ ডিজাইন করছে শাওমি। Ev তে বিশ্বসেরা কোম্পানি byd প্রাইভেট প্রতিষ্ঠান। ড্রোনে বিশ্বের সেরা কোম্পানি প্রাইভেট। এআই তে আমেরিকার বিকল্প বলতে আছে ডিপসিক তাও বেসরকারি। আছে বিশ্ব সেরা ব্যাটারি নির্মাটা CATL যেই সকল খাতে এখনও বেসরকার...