Skip to main content

Posts

Showing posts from September, 2026

জ্ঞান ও সভ্যতা: ফিতরাতি বাস্তুবিদ্যার সভ্যতাগত জ্ঞানতত্ত্ব

  জ্ঞান কখনোই শুধু ব্যক্তির সম্পদ নয়; এটি সভ্যতারও চরিত্র। মানুষ যেমন জানে, তেমনি সভ্যতাও জানে। ব্যক্তি দুনিয়াটাকে কেমন করে বোঝে, অনেক সময় তার নির্ধারক হয় এই সওয়াল যে লোকটি কোন সভ্যতার ভাষা, শিক্ষা, প্রতিষ্ঠান, ইতিহাস ও নৈতিক কল্পনার মধ্যে বেড়ে উঠেছে? ফলে জ্ঞানকে সেরেফ ব্যক্তিগত আকলি কর্মকাণ্ড হিসেবে ব্যাখ্যা করলে তার বৃহত্তর সামাজিক ও ঐতিহাসিক বুনিয়াদ গরহাজির থেকে যায়। ফিতরাতি বাস্তুবিদ্যা তাই জ্ঞানের একটি সভ্যতাগত মাত্রা খাড়া করে। কারণ, কোনো সভ্যতা শুধু প্রযুক্তি, স্থাপত্য কিংবা অর্থনীতির ওসিলায় আলাদা হয় না; তার সবচেয়ে আসলি পার্থক্য নিহিত থাকে সে পৃথিবীকে কীভাবে পড়ে এবং সেই পাঠের ভিত্তিতে মানুষের অবস্থান কীভাবে নির্ধারণ করে। ফিতরাতি বাস্তুবিদ্যার নজরে প্রত্যেক সভ্যতার কেন্দ্রে একটি মৌলিক জ্ঞানরীতি কার্যকর থাকে। এই জ্ঞানরীতিই নির্ধারণ করে, মানুষ প্রকৃতিকে কী নামে ডাকবে, ইতিহাসকে কী অর্থ দেবে, রাষ্ট্রের গরজ কী হবে, অর্থনীতির সরহদ কতটুকু এবং মানুষের সাফল্যের সংজ্ঞা কী। প্রকৃতি তখন মানুষের প্রতিদ্বন্দ্বী নয়, আবার মানুষের সম্পূর্ণ মালিকানাধীন দৌলতও নয়। মানুষ তার শুধু ভোক্তা নয...

প্রজ্ঞার উৎপত্তি: ফিতরাতি বাস্তুবিদ্যার হিকমাহ তত্ত্ব

  মানুষের জ্ঞান যত বৃদ্ধি পেয়েছে, প্রজ্ঞা তত বেড়েছে—ইতিহাস এমন সাক্ষ্য দেয় না। অনেক সময় জ্ঞান বেড়েছে, ধ্বংসও বেড়েছে। প্রযুক্তি উন্নত হয়েছে, আবার মানবিকতা সংকুচিত হয়েছে। তথ্যের বিস্তার ঘটেছে, আবার সিদ্ধান্ত হয়েছে আরও বেশি বিভ্রান্ত। এই বাস্তবতা সওয়াল করে—ইলম ও হিকমাহ কি একই জিনিস? নাকি জ্ঞান ও প্রজ্ঞার মধ্যে এমন একটি দূরত্ব আছে, যা অতিক্রম না করলে মানুষ সত্যিকার অর্থে জ্ঞানী হতে পারে না? ফিতরাতি বাস্তুবিদ্যা এই প্রশ্নের উত্তরেই হিকমাহর একটি জ্ঞানতত্ত্ব নির্মাণ করে। এই দর্শনে প্রজ্ঞা জ্ঞানের পরিমাণ নয়; জ্ঞানের পরিণতি। অনেক তথ্য জানা মানুষকে তথ্যবান করতে পারে, বহু শাস্ত্রে দক্ষতা তাকে বিদ্বান করতে পারে, কিন্তু শুধু সঠিক সম্পর্কের মধ্যে জ্ঞানকে স্থাপন করার ক্ষমতাই তাকে প্রাজ্ঞ করে। কারণ, ইলম বস্তু, ঘটনা ও ধারণাকে জানতে শেখায়; হিকমাহ শেখায় তাদের যথার্থ স্থান নির্ধারণ করতে। জ্ঞান বলে, কী আছে? প্রজ্ঞা বলে কোনটি কোথায়, কখন এবং কী উদ্দেশ্যে প্রয়োগযোগ্য। ফলে প্রজ্ঞা কোনো অতিরিক্ত জ্ঞান নয়; বরং জ্ঞানের নেজাম। বীজকে কখন বপন করতে হবে, কতটুকু নিতে হবে, কতটুকু ভবিষ্যতের জন্য হেফাজত ক...

আপনার কাজ চেষ্টা করা আর মেনে নেওয়া

  ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করে লাভ নেই। আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হবে। মিশরের রাজপুত্র কি ভেড়া চরানোর পরিকল্পনা করেছে কোনদিন। অথচ আল্লাহ মূসা আ. কে মেষপালকই বানিয়ে দিলেন। দরিদ্র মেষপালক হিসেবে সুন্দর সংসার করছিলেন - হয়তো ভবিষ্যত পরিকল্পনা বলতে পরিবার ও মেষদের নিয়েই চিন্তা করতেন। এমন সময় আল্লাহ একদিন ডেকে বললেন ফেরাউনের কাছে গিয়ে বল দাসদের মুক্ত করে দিতে। চিন্তিত হয়ে পড়লেন। পরিকল্পনার একেবারে চুড়ান্ত বাহিরের সমীকরণ। কিন্তু আল্লাহর নির্দেশ। খুব বেশি চিন্তিত হয়ে পড়লেন যে কেমনে কি। আল্লাহ বললেন চিন্তা না করতে। আল্লাহ সাথে আছেন। তারপর থেকে তিনি আর চিন্তা করেন নি। যেদিন আল্লাহ তাঁকে বললেন রাতের অন্ধকারে দাসদের নিয়ে পালিয়ে যাও। সেই কথা অনুযায়ী পালানোর পরদিন ভোর হতে তিনি দেখলেন সামনে সাগর। পিছে ফেরাউন চলে এসেছে। সম্পূর্ণ অস্ত্র সজ্জিত বাহিনী নিয়ে। পালাবার কোন রাস্তা নেই। আজ মৃত্যু নিশ্চিত। সবাই মুসা আ. কেই দোষ দিতে লাগলো! নবীর অবস্থা তখন চিন্তা করেন। এই কঠিন পরিস্থিতিতেও তিনি শান্ত থাকলেন। হতাশ হয়ে বললেন না "আল্লাহ আপনি রক্ষা করার কথা বলে এ কেমন বিপদে ফেললেন। আপনি তো উদ্ধা...

মতভেদ ও মতবৈচিত্র্যের জ্ঞানতত্ত্ব: ইখতিলাফের ফিতরাতি দর্শন

  মানুষের জ্ঞান যত দিন থাকবে, মতভেদও তত দিন থাকবে। কারণ, মতভেদ কোনো দুর্ঘটনা নয়। মতের ভিন্নতা মানবজ্ঞান ও অস্তিত্বের স্বাভাবিক পরিণতি। একই আকাশের নিচে, একই পৃথিবীতে, একই ঘটনার সামনে দাঁড়িয়েও মানুষ ভিন্ন ফয়সালায় পৌঁছায়। ইতিহাসের প্রতিটি যুগ, প্রতিটি সভ্যতা ও প্রতিটি জ্ঞানপরম্পরা এই বাস্তবতার সাক্ষ্য বহন করে। অতএব মতভেদ কেন আছে, তা নিয়ে আমাদের বিকার নেই। প্রকৃত সওয়াল হলো, মতভেদ কী থেকে জন্ম নেয়, তার সীমা কোথায় এবং সত্যের অনুসন্ধানে তার স্থান কী? এই প্রশ্নের জবাব ছাড়া কোনো জ্ঞানতত্ত্ব কামিল হতে পারে না। ফিতরাতি বাস্তুবিদ্যা মতভেদকে প্রথমেই সত্যের বহুত্বের প্রমাণ বলে কবুল করে না। সত্য একাধিক হতে পারে না। কারণ, বাস্তবতার উৎস এক এবং কায়েনাত একটি অভিন্ন নেজামের অধীনে পরিচালিত। কিন্তু সত্যের পথে মানুষের যাত্রা একরৈখিক নয়। মানুষের দৃষ্টিশক্তি সীমিত, অভিজ্ঞতা অসম্পূর্ণ, ভাষা বহুমাত্রিক ও বাস্তবতা স্তরবিন্যস্ত। ফলে একই সত্যের দিকে অগ্রসর হওয়ার পথে বহু ব্যাখ্যা, অনুমান ও উপলব্ধির জন্ম হওয়া স্বাভাবিক। মতভেদ তখনই কল্যাণকর, যখন তা যৌথভাবে সত্যের তলব করে। কিন্তু বিরোধ জন্ম নেয় তখন, যখন ...

খলিফা আবু বকরের মৃত্যু: কীভাবে নির্বাচিত হয় পরবর্তী শাসক

  মাত্র দুই বছর তিন মাসের সংক্ষিপ্ত শাসনকাল। এই সামান্য সময়ের ভেতরেই আরবের বুকে ছড়িয়ে পড়া স্বধর্মত্যাগ ও গৃহযুদ্ধের উত্তাল আগুন নিভিয়ে এক অখণ্ড রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক (রা.)। অভ্যন্তরীণ সংহতি নিশ্চিত করার পর তিনি রোমান ও পারস্য পরাশক্তির সম্ভাব্য হুমকি রুখতে সিরিয়া ও ইরাকের দিকে বিজয়ের অগ্রযাত্রা শুরু করেছিলেন। কিন্তু রাষ্ট্র যখন স্থিতিশীলতার মুখ দেখতে শুরু করে, তখনই ঘনিয়ে আসে তাঁর জীবনের শেষ প্রহর। প্রথম খলিফ আবু বকরের বিদায় ছিল ক্ষমতা, জনমত, পরামর্শ (শুরা) এবং জনগণের আমানতের ব্যাপারে এক অনন্য নৈতিক ও রাজনৈতিক পাঠ। ইতিহাস বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, পরবর্তী খলিফা হিসেবে ওমর (রা.)-এর মনোনয়ন ছিল খোলামেলা ও সর্বজনীন ‘শুরা’ প্রক্রিয়ার ফলাফল। রাষ্ট্রবিজ্ঞানী ড. আর-রায়িস বিষয়টি ব্যাখ্যা করে দেখিয়েছেন যে পরবর্তীকালের রাজতান্ত্রিক উত্তরাধিকার ব্যবস্থার সঙ্গে আবু বকরের এই পদক্ষেপের দূরতম সম্পর্কও ছিল না; বরং এটি ছিল জনমতের ভিত্তিতেই গৃহীত এক সুচিন্তিত পদক্ষেপ। (মুহাম্মদ জিয়াউদ্দিন আর-রায়িস, আন-নাজারিইয়াতুস সিয়াসিয়্যাতুল ইসলামিয়্যাহ, পৃষ্ঠা:...

যেমন ছিল আবু বকর (রা.)-এর বিচার

  ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক (রা.)-এর শাসনামল ছিল খোলাফায়ে রাশিদুনের সূচনা। সে হিসেবে এর গুরুত্বও ছিল অপরিসীম। তাঁর খেলাফতকাল ছিল নবীযুগের একবারে কাছাকাছি। তাঁর সময়ের বিচারব্যবস্থা ছিল মূলত মহানবী (সা.)-এর বিচারব্যবস্থারই সম্প্রসারণ ও সংরক্ষণ। মহানবী (সা.)-এর যুগে যা কিছু প্রমাণিত ছিল, তা হুবহু সংরক্ষণ ও কঠোরভাবে অনুসরণ করা হতো। যেমন: বিচার-সংক্রান্ত মহানবী (সা.)-এর সময়ের সমস্ত দলিল-প্রমাণ সংরক্ষণ করা এবং সে অনুযায়ী পুরোপুরি কাজ করা। সম্প্রসারিত ইসলামি সাম্রাজ্যের নতুন নতুন সমস্যার সমাধানের জন্য নতুন আইন তৈরি করা। রাসুল (সা.)-এর যুগের মতো তাঁর শাসনামলেও বিচারবিভাগকে প্রশাসন থেকে আলাদা করা হয়নি এবং বিচারকাজের জন্য আলাদা কোনো দপ্তরও ছিল না। মদিনায় বিচারবিভাগ দেখাশোনার জন্য তিনি উমর (রা.)-কে নিযুক্ত করেছিলেন। বিচারকার্যে শুধু উমর (রা.) নন, আরও অনেকে যুক্ত ছিলেন। খলিফা নিজেও বিচার করতেন এবং ফায়সালা দিতেন। এছাড়া রাসুল (সা.) সেসব কাজি ও গভর্নর নিয়োগ দিয়েছিলেন, তিনি তাঁদেরকে স্বপদে বহাল রাখেন। (মুস্তফা জুহাইলি, তারিখুল কাজা ফিল ইসলাম , পৃ. ১৩৪) আবু বকর (রা.) বিচারকাজ পরিচালনায় চা...

ফিতরাতভিত্তিক ব্যাখ্যাতত্ত্ব : হাকিকত পাঠের নীতি

  কোনো হাকিকত মানুষের সঙ্গে ভাষার উসিলায় কথা বলে না; মানুষই পাঠ করে হাকিকতকে। কায়েনাত মানুষের সামনে উন্মুক্ত থাকে, কিন্তু তার অর্থ উন্মুক্ত থাকে না। আকাশ সবার মাথার ওপর সমানভাবে বিস্তৃত, কিন্তু কেউ সেখানে কেবল জ্যোতির্বিজ্ঞানের বস্তু দেখে, কেউ দেখে সৌন্দর্যের বিস্তার, কেউ দেখে সৃষ্টিকর্তার কুদরতের আয়াত। অর্থাৎ বাস্তবতার মধ্যে যত–না ফারাক, তার চেয়ে অনেক বেশি পার্থক্য মানুষের তরজমায়। অতএব জ্ঞানের একটি মৌলিক সওয়াল হলো—মানুষ কীভাবে মর্ম উপলব্ধি করে? আর কোন মর্ম সত্যের অধিক নিকটবর্তী? এই প্রশ্ন থেকেই ফিতরাতভিত্তিক ব্যাখ্যাতত্ত্বের সূচনা। ফিতরাতি বাস্তুবিদ্যা মনে করে, ব্যাখ্যা কখনোই নিছক ভাষাতাত্ত্বিক কাণ্ড নয়। ব্যাখ্যা একটি অস্তিত্বগত আমল। মানুষ যেমন, তার ব্যাখ্যাও তেমন। যে হৃদয় লোভ দ্বারা আচ্ছন্ন, সে কায়েনাতেও লোভের পাঠ্য দেখে। যে সভ্যতা আধিপত্যে বিশ্বাস করে, সে প্রকৃতিকেও বিজিত ভূখণ্ড হিসেবে ব্যাখ্যা করে। যে অন্তর আমানতের চেতনা ধারণ করে, সে একই প্রকৃতিকে খিলাফতের দায়িত্ব হিসেবে উপলব্ধি করে। ফলে ব্যাখ্যা কেবল পাঠ্যের নয়; পাঠকেরও পরিচয় বহন করে। এ কারণেই ফিতরাতি ব্যাখ্যাতত্ত্বে ...

মহানবী (সা.) শিশুদের যেভাবে স্নেহ করতেন

  শিশুদের লালন-পালন ও তাদের সঙ্গে মানবিক আচরণের ক্ষেত্রে বিশ্বমানবতার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মহানবী মুহাম্মদ (সা.)। তিনি ছিলেন শিশুদের প্রতি অতুলনীয় স্নেহশীল ও মমতাময়। তিনি কেবল শিশুদের নসিহত করতেন না; বরং তাদের কোলে তুলে নিতেন, কাঁধে চড়াতেন, তাদের সঙ্গে নির্মল রসিকতা করতেন, তাদের ছোট ছোট আবেগ-আবদারকে পরম গুরুত্ব দিতেন এবং সার্বক্ষণিক তাদের কল্যাণে দোয়া করতেন। সুন্নাহর আলোকে শিশুদের প্রতি নববি শিষ্টাচার ও ভালোবাসার রূপরেখা তুলে ধরা হলো: ১. শিশুদের স্নেহ করতেন নবীজি শিশুরা মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। নবীজি (সা.) শিশুদের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করতেন এবং উম্মতকে ছোটদের প্রতি সদয় হওয়ার তাগিদ দিতেন। তিনি বলেছেন: ‘যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়দের অধিকার ও সম্মান রক্ষা করে না, সে আমাদের দলভুক্ত নয়’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৪৩) অর্থাৎ শিশুর প্রতি মমতা কোনো ঐচ্ছিক বিষয় নয়; এটি নববি জীবনাদর্শের অন্যতম মৌলিক দাবি। ২. সব শিশুর প্রতি মানবিক দৃষ্টি নবীজি (সা.) মুসলিম-অমুসলিম নির্বিশেষে সব শিশুর প্রতি স্নেহশীল আচরণ করতেন। শিশুর নিষ্পাপ স্বভাবকে স...

বাবার ইসলাম গ্রহণে ছেলেদের কৌশল

  তিনি ছিলেন মদিনার বনু সালামা গোত্রের প্রধান। অত্যন্ত দানশীল, প্রভাবশালী ও সমাজে সর্বজনশ্রদ্ধেয় এক ব্যক্তি। তবে একটি পা জন্মগতভাবেই কিছুটা দুর্বল ও খোঁড়া ছিল, যার কারণে স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না। তৎকালীন আরবের গোত্রপ্রধানদের আভিজাত্যের অংশ হিসেবে ঘরে নিজস্ব মূর্তি রাখার প্রথা ছিল। সেই সুবাদে তাঁর ঘরেও স্থাপিত ছিল কাঠের তৈরি বিশেষ এক মূর্তি, যার নাম ছিল ‘মানাত’। গভীর ভক্তি নিয়ে তিনি ঘরে বসেই সেই মূর্তির পূজা করতেন। তাঁর নাম আমর ইবনুল জামুহ। এক রাতে ছেলেরা গোপনে পিতার সেই কাঠের মূর্তিটি উঠিয়ে নিয়ে মহল্লার আবর্জনার স্তূপে ফেলে দেন। সকালে ঘুম থেকে উঠে আমর ইবনুল জামুহ মূর্তিকে বেদিতে না পেয়ে ব্যাকুল হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কৌশলী দাওয়াত নবীজির মদিনায় হিজরতের আগেই তাঁর তিন পুত্র—মুআজ, মুআউয়িজ ও খাল্লাদ এবং স্ত্রী হিন্দ (রা.) ইসলাম গ্রহণ করেন। মহানবী (সা.) মদিনার মানুষদের দ্বীন শেখানোর জন্য যে তরুণ সাহাবি মুসআব ইবনে ওমাইরকে পাঠিয়েছিলেন, তাঁরই উদ্যোগ ও প্রচেষ্টার বরকতে পরিবারটি ইমানের আলো লাভ করে। গোত্রপ্রধান পিতার সামাজিক প্রভাব ও ক্ষোভের আশঙ্কায় তাঁরা বিষয়টি শুরুতে গোপন রাখেন। তবে...