আপনার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনা কোনটি - জিজ্ঞেস করা হলে অধিকাংশ নারী না ভেবেই উত্তর দিবেন 'মা' হওয়ার মুহূর্তটি! এদেরকে যদি আবার জিজ্ঞেস করা হয়, জীবনের সবচেয়ে স্ট্রেসে কখন সময় কেটেছে? উত্তরটা অধিকাংশ সময়ই হবে গর্ভধারণের সময়! অন্ত:সত্ত্বা একজন নারীর মনের গল্পটা আমরা ক'জন জানি? শারীরিক পরিবর্তনের সাথে সাথে অনাগত সন্তানের চিন্তা, ভবিষ্যতের অনিশ্চয়তা, সব মিলিয়ে না চাইতেও যেন মনে ভয় চলে আসে! এর সাথে যখন যোগ হয় মানুষের কথা,তখন বিষয়টি যেন ভয়ঙ্কর মানসিক চাপে রূপ নেয়! "এভাবে হেঁটো না!" "এটা খেও না!" "এটা খাও!" "তুমি দেখি বাচ্চার ব্যাপারে কিছুই জানো না!" "আরে এসব বমি সবার হয়, কিছু না!" "আমাকে জিজ্ঞেস করে নিতা!" মেনে নিচ্ছি, অবশ্যই সবাই বাচ্চার ভাল চান, হয়তো মায়েরও ভালই চান! কখনো ভেবে দেখেছেন আমাদের কথা শুনে তার মনের ভেতর ভয়টা কি কমছে বাড়ছে!? তার সাহায্যের জন্য বলা কথাগুলো উল্টা কাজ করছে না তো? বাচ্চা হলে আরো সমাজের পরামর্শ কয়েকগুনে বেড়ে যায়! কিভাবে শিশুর হাত ধরবে থেকে শুরু করে শিশুর ঘুম - হেন কোন বিষয় নেই যা...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla