খ্রিস্টান থেকে বৌদ্ধ থেকে মুসলিম! বিশ্বের সবচেয়ে ইসলামবিদ্বেষী দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। জুলিয়ান ড্রোলোনের ভাষায়- “এমন একটা দিনও যাবেনা যেদিন ফ্রান্সের রেডিও, টেলিভিশন ইসলাম সম্পর্কে খারাপ কিছু না প্রচার করে। আপনি এক ঘন্টা রেডিও খুলে বসুন, ইসলামের বিরুদ্ধে কিছু না কিছু শুনতেই পাবেন আপনি”। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার জুলিয়ান ড্রোলেনের জন্ম ফ্রান্সে। পৃথিবীর ১১ তম ধর্মহীন দেশে জন্ম নিয়েও জুলিয়ান স্বপ্ন দেখতেন একদিন খ্রিস্টান পাদ্রী হবেন। আদতে তিনি ছোটবেলা থেকেই অনেকটা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক মননের মানুষ ছিলেন। এক পর্যায়ে খ্রিস্টান মায়ের পরামর্শেই তিনি বৌদ্ধ হয়ে যান। তার মা নিজেকে অনেক লিবারেল মনে করতেন। যদিও ইসলাম ছিলো সর্বশেষ ধর্ম যেটা সম্পর্কে জুলিয়ান খোঁজ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাও, পৃথিবীর বিভিন্ন দেশের আজানের ধ্বনি শুনে তার মনে হতো এটা যেন তার কাছে কারো আহ্বান। তিনি সেই অনুভূতি এড়িয়ে যেতেন। অবশ্য জুলিয়ান পরবর্তীতে ফিলিপাইনে গিয়ে আবার খ্রিষ্টান ধর্মের দিকে ঝুঁকে যান। একবার তিনি মিশরে যান। সেখানে ট্যাক্সিতে উঠে তিনি এক ধরণের গান শুনতে পান। তিনি ড্রাইভারকে বলেন, “...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla