Skip to main content

ঘুম

পর্যাপ্ত না ঘুমালে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়:

একজন সুস্থ মানুষের সুস্থ থাকার জন্য দৈনিক ৭ থেকে ৯ ঘন্টা ঘুমানো প্রয়োজন। বর্তমান বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ মানুষ পর্যাপ্ত ঘুমায় না। প্রতিদিন ৬ ঘন্টার নিচে ঘুমালে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হবে, ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়বে। Immune system যেমন দুর্বল হবে পাশাপাশি Inflammation(প্রদাহ) বাড়তে থাকবে, শরীরে যত ব্যাথা বেদনা বা বাতের ব্যাথা এগুলো বাড়তে থাকবে এবং অনেক ধরনের Inflammatory রোগে আপনি আক্রান্ত হবেন যেমন: Asthma, Arthritis etc. পর্যাপ্ত ঘুম ব্যাতীত শরীর তার পরিস্কার পরিচ্ছন্নতার (Detoxification) কাজ করতে পারে না। অর্থাৎ শরীরে Toxin জমতে থাকে বিশেষ করে Brain detoxify হতে পারে না। স্বাভাবিক অবস্থার চাইতে ঘুমের ভেতর ১০ ভাগ বেশী Detoxification হয় Brain এ জমে থাকা Metabolic end product পরিস্কার হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতি শক্তি হারাতে থাকবে এবং Brain এর কার্যকারীতা কমতে থাকবে; Alzheimer’s রোগে আক্রান্ত হবার ঝুঁকি বাড়বে। এক সপ্তাহের ঘুমের ব্যাঘাতে হতে পারেন আপনি Pre-Diabetic patient. আপনার Testosterone level significantly কমে যাবে আপনি হবেন নাম পুরুষ। নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা এবং আকাঙ্ক্ষা কমে যাবে। পর্যাপ্ত ঘুম না হলে আপনার রক্তনালী Block হয়ে যেতে পারে এবং বিভিন্ন Cardiovascular সমস্যা দেখা দিতে পারে যেমন: Brain Stroke, Congestive Heart Failure. বিভিন্ন মানসিক সমস্যার একটা মুল কারন হল অপর্যাপ্ত ঘুম যেমন: Anxiety, Depression, এমনকি অনেকে আত্মহত্যা করে ফেলেন। ঘুম কম হলে আপনার অকারণে বার বার ক্ষুদা লাগবে এবং অস্বাস্থ্যকর খাবারের প্রতি আসক্ত হবেন। ওজন বাড়ার এবং (মিস্টি জাতীয় খাবারের প্রতি আকর্ষন)/Sugar addiction এর একটা মুল কারণ হল sleep deprivation. যদি ওজন কমেও ঘুম না হলে আপনার মুল্যবান Muscle loss করবেন। হাত পায়ের মাংসপেশী শুকিয়ে যাবে; কিন্তু পেটের চর্বি কমবে না। আপনার মেজাজ থাকবে তিরিক্ষি, অকারণে মন খারাপ হবে, সব কিছু অসহ্য লাগবে আর শুধু বাজে এবং নেগেটিভ চিন্তা আসবে, ধৈর্য্য আপনার জীবন থেকে পালাবে, মাথা থাকবে গরম, শরীরে হবে জ্বালা পোড়া কোন কাজে উৎসাহ পাবেন না নিজেকে অলস মনে হবে Motivation বলে কিছু থাকবে না। আর আপনাকে দেখতে বয়স্ক লাগবে, চেহারায় বয়সের ছাপ বাড়বে, সতেজতা চলে যাবে, চোখের নীচে কালো দাগ হয়ে যাবে, skin নষ্ট হবে, চেহারার উজ্জ্বলতা চলে যাবে। পৃথিবীতে মানুষই বোধ হয় একমাত্র প্রাণী যে কিনা রাতের ঘুম নষ্ট করে নিজের ক্ষতি নিজেই করে এবং এত ক্ষতি জানার পরও অনেক সময় অকারণে রাত জাগে। আমি এটা বুঝি না রাত জাগা কি করে রোমান্টিকতা বা বিনোদন হতে পারে যেখানে ক্ষতি ছাড়া কিছুই নেই তবে কি নিজের পায়ে কুড়াল মারাটা বিনোদন!!! হায় সেলুকাস, আমাদের কবে সঠিক বুজ হবে!!!
source- dr jahangir kabir

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...