Skip to main content

Posts

Showing posts from July, 2024

নোংরা অন্তরকে কিভাবে পরিষ্কার করবেন?

  নোংরা অন্তরকে কিভাবে পরিষ্কার করবেন? ----------------------------------------------------- আমি বলি অন্তর হলো স্ফটিক ফুলদানির মত। স্বচ্ছ ফুলদানি, ঝকঝকে সুন্দর। আল্লাহ একে সৃষ্টি করেছেন। "আল্লাহু নু-রুস সামা ওয়াতি ওয়াল আরদ।" এর কি হয় যখন আমরা দৈনন্দিন জীবন যাপন করতে থাকি? এটি ধোঁয়াটে হয়ে পড়ে। কিছুটা ময়লা পড়ে যায়। দিন দিন আরো মলিন হতে থাকে। আরো অপরিচ্ছন্ন হয়ে পড়ে। কখনো কখনো একেবারে কালো হয়ে যায়। এ ময়লাটা আসলে কী? রাগ, হিংসা, মিথ্যা, দুনিয়াপ্রীতি, অনুরাগ, প্রতিযোগিতা, আমি সবার সেরা হতে চাই। আমি তাদের ধ্বংস করে ছাড়বো। ব্যবসা। এ সবকিছু। পরনিন্দা। পাপসমূহ। পাপসমূহ এর উপর ঝেঁকে বসে। এখন, পরিশুদ্ধি কী করে? এটি একটি প্রক্রিয়া। মূলতঃ সহজ করে বলছি, সেই স্বচ্ছ ফুলদানিটি সময়ের পরিক্রমায় ময়লাযুক্ত হয়ে পড়লো। আবরণযুক্ত হয়ে পড়লো। আর যখন একে পরিষ্কার করছেন? একে পালিশ করছেন? তখন এটি আবার আগের মত স্বচ্ছ হয়ে যায়। ফোকাস হলো— আমি এই দুনিয়াতে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার খলিফা হিসেবে। প্রতিনিধি হিসেবে। বর্তমানে আমরা সবাই এটা নিয়ে কথা বলছি। কিভাবে? এখানেও মেডিসিনের কথা আসে। সুবহানাল্ল...

সব কিছু মনে রাখা হবে

  সব মনে রাখা হবে আমির আজিজ- সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তোমার লাঠির কারনে, গুলির কারনে যত খুন হয়েছে আমাদের ভায়েদের বন্ধুদের তোমার লাঠির কারনে, গুলির কারনে যত খুন হয়েছে আমাদের ভায়েদের বন্ধুদের ওদের স্মরনে সব মনে রাখা হবে। সব কিছু মনে রাখা হবে। আর তুমি কালো কলমে মিথ্যা লেখবে আমরা জানি তুমি কালো কলমে মিথ্যা লেখবে আমরা জানি সেটা আমাদের রক্ত দিয়ে হলেও সত্য অবশ্যই লেখা হবে সব মনে রাখা হবে’ সব কিছু মনে রাখা হবে’ মোবাইল, টেলিফোন ইন্টারনেট ভরদুপুরে বন্ধ করে মোবাইল, টেলিফোন ইন্টারনেট ভরদুপুরে বন্ধ করে কালো আধার রাতে পুরো শহরকে নজরবন্দী করে অস্ত্র নিয়ে আমাদের ঘরে ঢুকে মেরে যাবে রাস্তায় আমাদের নিথর শরীর পড়ে থাকবে তবু তোমাদের ভিড়ে কেউ হাসিমুখে বুক চিতিয়ে দাড়িয়ে যাবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে দিনদুপুরে সবার সামনে মিষ্টি কথায় ভুলিয়ে দিনদুপুরে সবার সামনে মিষ্টি কথায় ভুলিয়ে সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে আমতা আমতা করে বলা রাত হতেই দাবী জানানো জনতার ওপর লাঠি গুলি চালানো আমাদের ওপর হামলা করে আমাদেরই হামলাকারী বানানো সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে এটাও মনে রাখা হ...

রক্তের বন্যা বয়ে গেল

  গত শুক্রবার যেন রক্তের বন্যা বয়ে গেল। হেলিকপ্টার যখন নিচে এসে এটাক করল তখন আমি রাস্তা দিয়ে পার হচ্ছিলাম। সাথে সাথে মানুষ এদিকে সেদিকে পাগলের মতো দৌড় দিল আশ্রয়ের খোঁজে। কিন্তু সব প্রতিষ্ঠান তালা মেরে দারোয়ান বসিয়ে রেখেছে যেনো কেউ না ঢুকতে পারে। সম্পদের প্রতি তাদের কত মায়া, মানুষের প্রতি মায়া নেই। সে যাই হোক, যারা ছাউনী পেয়েছে তারা বলল এত যেন গাজা। তারপরেও চার জন মারা গেল ধানমন্ডি পাঁচ নাম্বার রোডে বিকাল চারটা দিকে। সব মিলিয়ে এবারে যেভাবে আন্দোলন ফুসে উঠে সেই সমীকরণ বদলে দেয় হেলিকপ্টার। অন্যথায় মানুষ পুরা পাগলের মতো হয়ে গেছিল। আমি প্রতিদিন সকালে নামাজের পর লাল সূর্য দেখতাম তার দুঃখ ভারাক্রান্ত মনে বলতাম। আমাদের দেশের উপর আরেকটি রক্তাক্ত দিন নেমে এসেছে। শুক্রবার মাগরিবের নামাজের ঠিক আগে নিউ মার্কেট এরিয়াতে পুলিশ পিছু হটার আগে একেবারে অকারণে কয়েকজন মেরে ফেলে। যারা ছিল তারা বলল এতে প্রচণ্ড দুঃখিত। তারপরে আমাদের আজিমপুরে আক্রমণ হয়। শোনা যাচ্ছে কারফিউর মাঝে বাসার সামনে একটা ছেলে ময়লা ফেলতে গেলে তাকেও মেরে ফেলা হয়। ছাত্রদের মৃত্যুর গল্প আপনারা শেয়ার করছেন। কিন্তু আমার কা...

এক লাখ টাকায় গরু

  আমি কুরবানীর হাটে গেলাম গরু কিনতে। কিন্তু পছন্দের গরু কেনার মতন টাকা হাতে নেই। তাই টাকা ধার চাইতে গেলাম সুদখোর জালিমের কাছে। জালিমকে বললাম, “জীবনে অনেক সুদ খেয়েছ, এবারে আমাকে বিনা সুদে ১ লাখ টাকা ধার দাও।” জালিম আমাকে এক লাখ টাকা হাতে দিয়ে বলল, "এই নাও এক লাখ টাকা। গরু কিনে আমাকে এক লাখ দশ হাজার টাকা ফেরত দিও সামনের বছরে।” আমি বললাম, “সুদে জড়াতে পারব না। আপনার টাকা ফেরত নিন।” জালিম বলল,”এইটাতো ব্যবসা। তুমি কি অস্বীকার করতে পারো যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন?" আমি বললাম, “এইটা ব্যবসা হলো কেমনে?” জালিম বলল, “আমি তো এক লাখ টাকায় গরু কিনে তোমার কাছে এক লাখ দশ হাজার টাকায় বিক্রি করলাম।” চক্ষু ছানা বড়া করে আমি জিজ্ঞেস করলাম, "ভাই আপনি গরু ব্যবসায়ী হলেন কবে? আর কখন তা আমার কাছে কি বিক্রি করলেন? টাকা ছাড়া কিছুই দেখছি না।" জালিম বলল "আরে এইটা হলো আধুনিক ব্যবসা। তুমি মুর্খ মানুষ এতো কথা না জানলেও হবে। তাপরেও যখন শুনতে চাইলে বলি। তুমি আমার হয়ে ১ লাখ টাকার গরু কিনে নিজের কাছে নিজে ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করবে। শরিয়ার মারপ্যাঁচে এইটা ব্যবসা হয়ে গেছে। আর মাঝখান দি...

ডঃ ইউনুস!

  ২০১৬ তে রিও ডি জেনেরিও তে অলিম্পিক গেমস এর ওপেনিং সিরোমনি অনুষ্ঠিত হচ্ছে। টিভির সামনে বসে আছি। টিভি পর্দায় ভেসে উঠে একজন বাংলাদেশীর চেহারা। অলিম্পিক মশাল বহন করছেন আমাদের ডঃ ইউনুস। বার্সার ফেসবুক পেইজ আমার সি ফাস্ট করা। একদিন ফুটবল ক্লাব বার্সার ফেসবুকে পেইজে দেখতে পেলাম আমার স্বপ্নের প্লেয়ার মেসি,পিকে লাইন ধরে দাঁড়িয়ে আছে বার্সার ন্যু ক্যাম্প ভিজিট করতে আসা একজন অতিথির সাথে হ্যান্ডশেক করতে। সেই অতিথি আর কেউ না, উনি আমাদের ডঃ ইউনুস! পৃথিবীতে সাত জন মাত্র ব্যাক্তি আছেন যারা একসঙ্গে নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল এওয়ার্ড আর কংগ্রেশনাল গোল্ড মেডেল এই তিনটি পুরষ্কার পেয়েছেন। এরা হলেন নেলসন ম্যান্ডেলা, মারটিন লুথার কিং, মাদার তেরেসা প্রমুখ। আর সপ্তম ব্যাক্তিটি হচ্ছেন আমাদের ডঃ মুহাম্মদ ইউনুস! Fortune Magazine এ সারা বিশ্বের টপ ১২ জন উদ্যোক্তার লিস্ট তৈরি করলেন, সেখানে বিল গেটস আছেন, স্টিভ জবস আছেন। আর আছেন আমাদের ডঃ মুহাম্মদ ইউনুস। -জানলে অবাক হবেন জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি টেক্সট বইতে আমাদের ডক্টর ইউনুসকে নিয়ে একটা চ্যাপ্টার আছে। সব স্কুল ছাত্রছাত্রীরা ওনাকে চেনেন। ...

ভাত দে হারামজাদা

  "ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো" গত এক বছর আগে:2023 ১ কেজি আলু - ২০ টাকা ১ কেজি পিয়াজ - ৪০ টাকা ১ কেজি রসুন - ৬০ টাকা ১ ডজন ডিম - ৯০ এখন:2024 ১ কেজি আলু - ৬০ টাকা ১ কেজি পিয়াজ - ৯৫ টাকা ১ কেজি রসুন - ২০০ টাকা ১ ডজন ডিম - ১৭০ টাকা আগের ২১০ টাকার জিনিস কিনতে আপনাকে এখন খরচ করতে হচ্ছে ৫২৫ টাকা। মূল্যস্ফীতি কত পারসেন্ট হলো? আর আপনার বেতন কত পারসেন্ট বাড়লো। ঘুমাও বাঙালি ঘুমাও তোমাদের ঘুম আর ভাঙবে না।

কোটার ভ'য়াব'হ'তা

  জাতি ইসলাম আর মুক্তিযুদ্ধের কথা শুনলে ধেন্ধা হয়ে যায়, তাই চলেন আপনাদের একটা মুক্তিযুদ্ধের আমলের ঘটনা শুনাই। মুক্তিযুদ্ধের সময় ছাত্রছাত্রীদের পরীক্ষা দেয়ার সুযোগ হয়ে নাই। তখন ছিলো মেট্রিক পরীক্ষা আর আই এ পরীক্ষা। তো ১৯৭২ চেয়ার টেবিলকে পরীক্ষায় পাশ করায় দেয়া হয়েছিলো। শুধু তাই না, সেই সময় সরকারী কর্মকর্তা আর কর্মাচারীতে সম্পূর্নরুপে আওয়ামী করণ করা হয়েছিলো। গত পঞ্চাশ বছরে আপনার যদি মনে সরকারী অফিসে কোন কাজকর্ম হয় না কেন তার জন্য এই ব্যাপারটার দায় মূখ্য। কারন হচ্ছে, এই যে তখন যাদের ঢুকানো হয়েছিলো অযোগ্য, তারা এইরকম বাটপার টাইপের লোক ছিলো, বাটপাররা নিজেদের অযোগ্যতা ঢাকতে আরো অযোগ্য লোক রিক্রুট করতো। দেশকে বেচে দেয়ার মতো দুর্নীতি করতো। এমনকি আমাদের মহামান্য প্রধানমন্ত্রী সে সময় নকল করে পাশ করে যাওয়া সে জেনারেশনের সদস্য। তো সেটা গেলো একটা ইতিহাস, ফাস্ট ফরোয়ার্ড করেন ১৯৯৬। জামাতের সাথে আতাত করে, আওয়ামী লীগ দেশের কাছে মাপ-টাপ চেয়ে ক্ষমতায় এসেছে। শেখ হাসিনা জায়নামাজে বসে, মানুষের সরাসরি আগের কৃতকর্মের জন্য মাপ চেয়ে ক্ষমতায় এসেছে। আসার পর বাংলাদেশের নকলের প্রাদুর্ভাব বেড়ে যায়। মানুষ...

গোপন গুনাহ থেকে বাঁচার উপায়।

  গোপন গুনাহ থেকে বাঁচার উপায়। গোপন পাপ ধ্বংস ডেকে আনে। এর থেকে বাঁচার উপায় হলো— ১. আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া। তিনি যেন তার অবাধ্যতা, নাফরমানি ও সব ধরনের গুনাহ থেকে রক্ষা করেন। ২. নফস তথা আত্মার সঙ্গে লড়াই করা, মনের কুমন্ত্রণা দূর করা এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা। ৩. কিয়ামতের দিন গোপন গুনাহকারীদের আমলগুলো ধূলিকণার মতো উড়িয়ে দেওয়ার কথা চিন্তা করা। হাদিসে ইরশাদ হয়েছে, মহানবী (সা.) বলেন, ‘আমি আমার উম্মতের কিছু মানুষ সম্পর্কে জানি, যারা কিয়ামতের দিন তিহামার (বিখ্যাত পাহাড়) শুভ্র পর্বতমালা সমতুল্য নেক আমল নিয়ে উপস্থিত হবে। কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। সাওবান (রা.) বলেন, হে আল্লাহর রাসুল! তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তিনি বললেন, তারা তোমাদেরই ভ্রাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে। কিন্তু তারা এমন লোক, যারা একান্ত গোপনে আল্লাহর হারামকৃত কর্মে (গোপন গুনাহ) লিপ্ত হবে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস ...

লোহার কড়াই

  এবারে আমেরিকা থেকে মা ভারী দুইটি লোহার কড়াই আনলেন। আমি তো অবাক, বিমানে করে এমন ভারী বস্তু কেউ আনে নাকি। বললেন, নন স্টিক প্যানে নাকি স্বাস্থ ঝুঁকি আছে। সেজন্য লোহার কড়াই ব্যবহার করা ভালো। তাই লোহার কড়াই এনেছেন আমেরিকা থেকে। আমি অবাক হয়ে বললাম, নিউ মার্কেটে গেলেই তো লোহার ফ্রাই প্যান পাওয়া যাবে। এর জন্য আমেরিকা থেকে ভার বহন করতে হয় নাকি। কিন্তু তিনি বললেন, “দেশে এগুলো পাই না।” মনে মনে ভাবলাম, “সর্বনাশ, আমাদের দেশে তো আগে সব ঠিকই ছিল। তোরা বিদেশীরা এসে খারাপ জিনিস ধরিয়ে দিলি এখন আবার আমাদের কাছে আমাদের হারিয়ে যাওয়া জিনিস বিক্রি করিস।” আমি বিদেশে পড়াশোনাকালে দেখেছি তারা কি পরিমাণ গুরুত্ব দেয় প্রাকৃতিক জিনিসের উপর। অনেক বেশী দামে বিক্রি হয় প্রাকৃতিক পণ্য যেমন প্রাকৃতিক সাবান, কলা গাছের আঁশ থেকে তৈরি কাপড়, চটের ব্যাগ ইত্যাদি। অছচ প্রাকৃতিক গা মাজুনি (ধুন্দলের খোল), সাবান, পাটের শাড়ি, চটের ব্যাগ লাউয়ের খোলের বোতল, বেতের তৈরি ঝুড়ি, নারিকেলের তেল এগুলো সব আমাদের দেশেরই ছিল। সেই জায়গায় এখন আছে প্লাস্টিক বোতল, জালি, পলিথিনের ব্যাগ, সিনথেটিক কাপড়ের শাড়ি, সোপ, কন্ডিশনার সহ পরিবেশের ও ত্বকের ...

নার্সিসিস্ট জীবন সঙ্গিনী

  একজন নার্সিসিস্ট জীবন সঙ্গিনী আপনার সাথে এমন অভিনয় করবে যে তারা আপনাকে অভিনয়ের ছলে বুঝবে যে সে আপনাকে জীবনে কখনো হারাতে চায় না | কিন্তূ বাস্তবে, তারা কোন চেষ্টাই করবে না আপনাকে তাদের জীবনে রাখার | Dating advice for men : 1. Don't date. 2. If you don't listen to number one, then the type of women you should date are the ones you attract, not the ones you chase. *Ones you attract: যে নিজে থেকে আপনার প্রতি আকৃষ্ট। যার কাছে আপনার মূল্য,সম্মান, যত্ন আছে। *Ones you chase: যার পিছনে আপনি ছুটেন। যার কাছে আপনার মূল্য, সম্মান যত্ন কম। One of the common characteristic of a narcissist parent is they don't want to share their kids love with the other parent. Suppose a father who is a narcissist, sees his kids loving their mom and getting along well with her. The father won't like this and would regularly try to manipulate his kids into believing why their mother is not a good person to be around with. A narcissist in simple words doesn't like to share what can be sh...

খবর টা কি আপনারা দেখেছেন?

  খবর টা কি আপনারা দেখেছেন? ভারত বাংলাদেশকে 500 মিলিয়ন ডলার অর্থাৎ ৬ হাজার কোটি টাকা ঋণ দিবে। খুশি লাগছে খুব? একটু পরে খুশি হন। কিছুদিন আগে দেখিয়েছি রোড এবং রেল পথে ভারত যেই ঋণ দিয়েছেন তা মূলত ট্রানজিট কেন্দ্রিক। আর এই ঋণ দিয়েছে আমাদেরকে যাতে আমরা তাদের থেকে অস্ত্র কিনি। বেশ লাভ জনক ব্যবসা তাই না? ঋণ দিয়ে সেই ঋণের টাকায় অস্ত্র কেনাবে। এর ফলে ব্যবসায়ীরা পাবে মুনাফা আর সুদ পাবে সুদখোর। এক বলেই চার ও ছক্কা। আরো একটা দান আছে। নেপোলিয়ান বোনাপার্ট সেটাকে একদা কোট করেছেন এভাবে "ঋণ দাতার হাত গ্রহীতার উপরে থাকে।" অর্থাৎ, যে দেয় তার ক্ষমতা গ্রহীতার উপরে থাকে। আমরা সামরিক প্রযুক্তি নিজ দেশে অর্জনের জন্য এই ঋণ নিলে আমার কোন আপত্তি ছিল না। কিন্তু একেবারে কেনার জন্য শর্ত সাপেক্ষে ঋণ? আচ্ছা, এত টাকা খরচ করে আমরা যুদ্ধ করবো কার সাথে? যার কাছে ঋণী, যার প্রযুক্তি দিয়ে চলি এবং যার হাত মাথার উপর; তার বিরুদ্ধে? একটাবার ভাবেন তো - বাংলাদেশের শত্রু কে যার সাথে যুদ্ধ করতে এই অস্ত্র কিনছি? সবমিলিয়ে এসব অপব্যয় না করে বরং সামরিক প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করার পিছে বিনিয়োগ করা উচিত ছিল বল...

ইসলামি রাষ্ট্র ছাড়া সত্যিকারের ইসলামি ব্যাংক

  ইসলামি রাষ্ট্র ছাড়া সত্যিকারের ইসলামি ব্যাংক বানানো সম্ভব কিনা। উত্তর শুনলে অবাক হবেন যে সম্ভব। এর জন্য প্রথমত আপনাকে ব্যবসা বাহানা না করে বরং ব্যবসা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ, লাভ ও লোকসানের অংশীদার হতে হবে। দ্বিতীয়ত, আপনাকে ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম পরিত্যাগ করতে হবে। বাংলাদেশের বা কোন দেশের আইনে এগুলো অবৈধ না। অর্থাৎ, কেউ জোর পূর্বক আপনাকে বাহানা করতে বলে না এবং ফ্র্যাকশনাল রিজার্ভ করতে কেউ চাপ প্রয়োগ করে না। বিশ্ব জুড়ে অসংখ্য মুসলিম ও অমুসলিম দেশে এমন প্রতিষ্ঠান আছে যারা মানুষের থেকে টাকা নিয়ে এক্সপার্টদের দিয়ে সম্মিলিত ভাবে বিনিয়োগ করাচ্ছে। আমার থিসিস ছিল এই ফান্ডগুলো নিয়ে। আমার আগের চাকরিও ছিল এই সেক্টরে। মজার ব্যাপার হচ্ছে এই ফান্ডগুলো সবচেয়ে বেশি আছে আমেরিকায়। এদেরকে বলে ইনভেস্টমেন্ট ফান্ড। সাধারণত ইনভেস্টমেন্ট ফান্ড তিন ধরণের হয়। যারা কেবল বড় কোম্পানিতে বিনিয়োগ করে তাদেরকে বলে মিউচুয়াল ফান্ড, যারা মাঝারি কোম্পানিতে সরাসরি অংশীদার হয়ে বিনিয়োগ করে তাদের বলে প্রাইভেট ইকুইটি ফান্ড, আর যারা স্টার্ট আপে বিনিয়োগ করে তাদের বলে ভেঞ্জার ক্যাপিটাল ফান্ড। আমেরিকার...

ইসলাম কি আমাদের ক্ষুধামুক্ত সমাজ উপহার দিবে?

  ইসলাম কি আমাদের ক্ষুধামুক্ত সমাজ উপহার দিবে? লক্ষ্য করুন, পবিত্র কুরাআনের পরতে পরতে ছড়িয়ে আছে মিসকিনদের খাওয়ানোর কথা। এমনকি কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে তার প্রায়শ্চিত্ত হচ্ছে ৬০ জন মিসকিনকে পেট ভরে এক বেলা খাওয়ানো। আবার কেউ যদি কসম ভঙ্গ করে তার শাস্তি হচ্ছে ১০ জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো। মজার ব্যাপার কি জানেন? আল্লাহ বলেন নাই যে রোজা বয়া কসম ভাঙলে মসজিদে কিছু টাকা দান করো কিংবা হুজুর ডেকে খাওয়াও অথবা আল্লাহর নামে ওমক স্থানে কিছু খাবার রেখে আসো। বরং আল্লাহ বলেছেন আমি তোমাদের থেকে রিজিক চাই না। আমার দেওয়া রিজিক মানুষের কল্যাণে ব্যয় কর। সেই তুলনায় অন্যান্য অনেক ধর্মের ক্ষেত্রে আমবরং দেখি যে পাপের প্রায়শ্চিত্তের ব্যয় যায় মন্দিরে, গির্জায় অথবা পুরোহিতদের কাছে। অছচ ইসলাম ধর্মে আল্লাহর সাথে হক ভঙ্গের ব্যয়টা গিয়েছে অভাবীদের ক্ষুধা মুক্তির লক্ষ্যে। কেবল তাই না। সূরা ইয়াসিনে বলা যারা কাফের, তারা বলে আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতে পারতেন? একই ধরণের বর্ণনা আমরা পাই সুরা মাউনে। বিচার দিবস অস্বীকারকারীর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে এমন ব্...

বাংলাদেশের ইতিহাসে অপচয়কারী ব্যয়

  বাংলাদেশের ইতিহাসে অপচয়কারী ব্যয় হচ্ছে আমার মতে ক্রিকেট। কারণ, দেশ জুড়ে বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ জমিতে স্টেডিয়াম নির্মাণ করে খালি ফেলে রাখা (যদিও দেশে গৃহহীন মানুষ আছে), রক্ষণাবেক্ষণের পিছে কোটি কোটি টাকা ব্যয়, বিসিবির পিছে হাজার কোটি টাকা এবং খেলোয়াড়দের ট্রেনিং ও বিদেশ ভ্রমণ সহ সমস্ত ব্যয়ের রিটার্ন এই জাতির জন্য ঋণাত্মক। প্রথমত, যুবক শ্রেণীর প্রচুর সময় নষ্ট করে ক্রিকেট দেখে। তারা ঠিক মতো কাজ কর্ম ও পড়াশোনা না করে টিভির সামনে বসে থাকে। এমনকি অনেকে এর জন্য মাঠে গিয়ে খেলাধুলাও করে না। এলাকার সম বয়সীদের সাথে মিছে না। কেবল টিভি ও ডিভাইস নিয়ে পড়ে থাকে যার ফলাফল চরম মাত্রায় ঋণাত্মক। কিন্তু খেলোয়াড়রা কি আমাদের দেশকে আর্থিকভাবে লাভবান করেছে? এর উত্তরও না। কারণ ক্রিকেট থেকে বাংলাদেশ অতি সামান্য বৈদেশিক মুদ্রা অর্জন করে। বরং এই আসরগুলোতে দেশের বড় বড় কোম্পানিগুলো কোটি কোটি টাকা ঢালে এবং দেশের মানুষের কাছে বেশী দামে পণ্য বিক্রি করে সেই টাকা তুলে আনে। সব মিলিয়ে ক্রিকেটের দ্বারা সমাজে কোন অর্থনৈতিক ভ্যালু তৈরি হয় না বরং দেশের আনাচে কানাচে থাকা ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান, স্থানীয় কারিগর এব...

সুন্দর মেয়েদের সামলানো

  আজকালকার কিছু পোলাপান খুব মজার: দেখা হলেই বলবে - স্যার! বলেন তো আপনার বউয়ের মতো একটা বউ কীভাবে পাবো? এটা খুব বলবে যে, স্যার! আপনার মতো কাজ করতে চাই জীবনে। ......................... কাজ না করলে বউ পাবা কেমনে ভাইয়া? আর ভালো বউ পাওয়া ছাড়া জীবনে আর কিছু কি ভালো নেই? সুন্দরী মেয়েদের সামলাতে পারবা সেই সাহস আর যোগ্যতা আছে তোমার? অধিকাংশ সুন্দর মেয়েদের সামলানো বেশ কঠিন ব্যপার। ...........,.......... একটা সুন্দর মেয়ে অনেক এটেনশান আর প্রশংসা পেয়ে বড় হয়। সেই একই এটেনশান অধিকাংশ সময়ই তুমি তাকে দিতে পারবানা। সে তখন কষ্ট পাবে, সাথে তুমিও কষ্ট পাবা। সুন্দর একটা মেয়ে তখনই ভালো থাকে, যখন তার স্বামী তারচেয়ে বেশি যোগ্যতাসম্পন্ন হয়। তখন তার অতিরিক্ত এটেনশানটার দরকার পড়েনা। তুমি কি সেরকম যোগ্য হয়েছো? সুন্দর কোনো মেয়েকে যদি ভালো লেগে যায়, তবে তার বাবা-মা কেমন সেটা খেয়াল রাখো। স্পেশালি তার মা। বাবা-মা নম্র-ভদ্র না, এমন সুন্দর মেয়ে বিয়ে করাটা অনেক রিস্কি একটা কাজ। ........................... সৌন্দর্য আমাদের ভালো লাগলেও তার পেছনে ছুটো না। শান্তির পেছনে ছুটো। বউ তো আর মানুষকে দেখিয়ে বেড়ান...

সুদ যদি ক্ষতিকর হয় অর্থনীতিতে আমরা এতো উন্নতি দেখি কেন?

  সুদ যদি ক্ষতিকর হয় অর্থনীতিতে আমরা এতো উন্নতি দেখি কেন? একটি গল্পের মাধ্যমে উত্তরটি দেওয়া যাক। ধরুন, একশটি জোঁক আপনার শরীরে লাগিয়ে আপনি যদি বলেন জোঁক শরীরের অংশ আপনি অবশ্যই উন্নতি দেখবেন যে জোঁকগুলো ফুলে ফেপে উঠছে। এখন তারা আপনাকে বলবে আরও বেশী কাজ কর। আরও বেশী খাও। আপনি দেখলেন বেশী না খেলে শরিরে শক্তি পান না। তাই আপনি হাড়ভাঙ্গা পরিশ্রম শুরু করলেন। প্রচুর খেলেন। সাথে সাথে জোঁকেরা বলে উঠলো দেখ আমি তোমার ডেভেলপমেন্ট পার্টনার। আমি তোমার শরীর ছেয়ে ফেলার পরে তুমি আগের চেয়ে বেশী আয় করছো আগের চেয়ে বেশী ভোগ করছো। একই সাথেও আমরাও বড় হয়ে উঠছি। তারমানে আমাদের উন্নতি হচ্ছে তোমার উন্নতি। আমরা আসার আগে কি এই উন্নয়ন চোখে দেখেছো? আমরা সহ তোমার মোট ওজন (জিডিপি) বৃদ্ধি পেয়েছে। আরও খাট, আরও কাজ কর। নয়তো মারা যাবে। আমাদের রক্ত না দিলে আমরা তোমাকে মেরে ফেলবো। আর সমাজের সবাইকে বলবো তুমি রোগা দেখে মারা গেছ (ঋণ খেলাপী)। তখন সবাই তোমার লাশে থুতু ছিটাবে। সমাজের যারা আমাদের সবচেয়ে পেট পুরে রক্ত দিতে পারে তাদেরকে আমরা মডেল বানাবো, পুরস্কার দিব। সমাজের সবাই তাদের পুজো করবে আর আমাদেরকে বলবে উন্নয়নের সাথী। ...

সত্তর লাখ টাকার বংশীয় গরু

  সত্তর লাখ টাকার বংশীয় গরুর তুলনায় এক লাখ টাকার সত্তরটা গরু কুরবানী দেওয়া উত্তম। কারণ, এই গরুগুলো আমেরিকা থেকে আমদানি করা হয় যারা সরাসরি আমাদের ভাইবোনদের রক্তে রঞ্জিত। দ্বিতীয়ত, সত্তরটি গরু কেউ একা খাবে না। তাই আশেপাশের মানুষ এবং আত্মীয় স্বজন অধিক মাংস হাদিয়া ও সদকা পাবে যার পুরাটাই সওয়াবের কাজ। এভাবে, বাংলাদেশের খামারিরা যেমন উপকৃত হবে দেশি গরু পালনে তেমনি দরিদ্র সমাজও উপকৃত হবে অধিক মাংস পেয়ে। সবশেষে, আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি ব্যয়ের হিসেব আল্লাহর কাছে দিতে হবে। বংশীয় গরু কেনার নেক উদ্দেশ্য কী আদৌ আছে কী? যেই দেশের ৪ কোটী মানুষ ঋণ করে খাচ্ছে সেখানে আমেরিকা থেকে কোটি টাকার বংশীয় গরু এনে জবাই দেওয়া আমার মতে নিতান্ত অপচয় এবং বর্জনীয় কাজ। সেই তুলনায় নেক নিয়তে একাধিক গরু কুরবানি দিয়ে মানুষকে খাওয়ানো অত্যন্ত পূণ্যের কাজ =============================== প্রজনন ক্ষমতা কমিয়ে দিচ্ছে কোমল পানীয় আমেরিকা, আইসল্যান্ড এবং ডেনমার্কের বিজ্ঞানীরা ২৯৩৫ জন পুরুষের উপর সম্মিলিত গবেষণা করে প্রমাণ করেন যারা প্রতিদিন এক গ্লাস কোমল পানীয় খান তাদের শুক্রাণুর ঘনত্ব প্রতি ml এ ...

আমেরিকায় বসবাসের সুযোগ

  আমেরিকায় বসবাসের সুযোগ আমেরিকায় বসবাসের সুযোগ নিয়ে অনেকেই স্বপ্ন দেখেন, কারণ এটি একটি সমৃদ্ধশালী দেশ যেখানে নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এখানে বসবাসের মাধ্যমে জীবনের মান উন্নত করার সম্ভাবনা থাকে। ১. ভিসা প্রকারভেদ: আমেরিকায় বসবাসের জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, যেমন: - H-1B ভিসা: বিশেষজ্ঞ পেশাজীবীদের জন্য। - F-1 ভিসা: শিক্ষার্থীদের জন্য। - L-1 ভিসা: কোম্পানি ট্রান্সফারিদের জন্য। - EB-5 ভিসা: বিনিয়োগকারীদের জন্য। - Diversity Visa Lottery (DV) প্রোগ্রাম: এই লটারির মাধ্যমে ভাগ্যবান প্রার্থীরা গ্রিন কার্ড পেতে পারেন। ২. গ্রিন কার্ড: গ্রিন কার্ড পাওয়ার মাধ্যমে আপনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার অনুমতি পান। গ্রিন কার্ডের জন্য সাধারণত স্পনসরশিপ বা দীর্ঘমেয়াদী বসবাসের প্রয়োজন হয়। পরিবারের সদস্য বা কর্মক্ষেত্রের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়া যায়। ৩. নাগরিকত্ব: গ্রিন কার্ডধারীরা পাঁচ বছর আমেরিকায় বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। নাগরিকত্ব পাওয়ার মাধ্যমে ভোটাধিকারসহ অন্যান্য নাগরিক সুবিধা ভোগ করতে পারেন। ৪. সুবিধা: আমেরিকায় বসবাসের মাধ্যমে উন্নতমানের শিক্ষা, স্বা...

সঞ্চয়পত্র – জেনে নিন গল্পে গল্পে

সঞ্চয়পত্র – জেনে নিন গল্পে গল্পে একটি গল্প দিয়ে শুরু করা যাক। অনেক দিন আগে আমাদের এলাকার নবাব অত্যন্ত বিপদে পড়েন। সেই বছর বন্যা ও খরায় সকলের ধান নষ্ট হয়ে যায়, ফলে খাজনাও উঠে একেবারেই কম। এদিকে খাজনার পরিমাণ কম হলেও, চুক্তি অনুযায়ী ব্রিটিশদের যে রাজস্ব দেয়ার কথা ছিল তা কোন পরিবর্তন করা হয়নি। নাবাব চিন্তায় পড়ে বিলেতে পড়ুয়া পাটোয়ারী মশাইয়ের কাছে চিঠি পাঠালেন, “পাটোয়ারী মশাই, অত্যন্ত বিপদে পড়িয়া আপনার স্মরণাপন্ন হইয়াছি। সামনের মাসেই রাজস্ব পরিশোধ করিতে হইবে, কিন্তু এই বছর খাজনা আদায় হইয়াছে নিতান্তই অল্প। সময়মত রাজস্ব আদায় করিতে না পারিলে সমস্ত জমি ব্রিটিশরা নিলামে তুলিয়া বিক্রয় করিইয়া দিবে। পরিবার পরিজন লইয়া কোথায় আশ্রয় লইব ভাবিয়া তার কুল করিতে পারছি না। এই ব্যাপারে আপনি যদি আপনার মূল্যবান পরামর্শ দ্বারা আমাদের উপকৃত করিতেন, সর্বদা আপনার নিকট কৃতজ্ঞ থাকিতাম। ধন্যবাদান্তে, নবাব ফয়জুন্নেসা” পাটোয়ারী মশাই দ্রুত চিঠির উত্তর দিলেন “জনাবা ফয়জুন্নেসা, আমার সালাম লইবেন। আপনার দুর্দিনের সংবাদ পাইয়া আমি যার পর নাই ব্যথিত। এই ব্যাপারে আপনি কোন দুশ্চিন্তা করিবেন না। ...

প্রতিটি শব্দের ঢেউ আছে

  অনেক সময় আমরা বিভিন্ন কাজে জড়িয়ে পড়ি আর এসব কাজের দীর্ঘ মেয়াদি ফল নিয়ে চিন্তা করি না। আল্লাহ তায়ালা সূরা আলে ইমরানের ১৮২ নাম্বার আয়াতে বলেন - ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ - "এ হল তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজের হাতে পাঠিয়েছ।" এই আয়াত আমাদেরকে যে দৃষ্টিতে পৃথিবী দেখা শেখাচ্ছে তা হলো: প্রতিটি শব্দ যে আমি উচ্চারণ করি, আমার করা প্রতিটি কাজ, আমার প্রতিটি অভিজ্ঞতা, যা কিছু আমি খরচ করি, যা কিছু আমি উপভোগ করি, যে মজা আমি এখন উপভোগ করি, যে মজা থেকে আমি এখন বিরত থাকি - এই সবকিছুর ভবিষ্যতে ফলাফল আছে। সবকিছুর। একটি উদাহরণ দিচ্ছি। যদি ছোট্ট একটি ইটের টুকরা নিয়ে পানিতে নিক্ষেপ করেন, কী হয়? পানিতে ছোট ছোট ঢেউ দেখা যায়। প্রতিটি নুড়ি পাথরের ঢেউ আছে, প্রতিটি শব্দের ঢেউ আছে, প্রতিটি দয়ার ঢেউ আছে, প্রতিটি অপমানকর কথার ঢেউ আছে, প্রতিটি মূর্খতার ঢেউ আছে, প্রতিটি পাপের ঢেউ আছে, প্রতিটি ভালো কাজের ঢেউ আছে। আমাদের করা প্রতিটি কাজের ঢেউ আছে। আল্লাহ তায়ালা সূরা ইয়াসিনে বলেছেন - " ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আ-সারাহুম" - আমি লিখে রাখছি তারা যা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করেছ...