এক বোনের এত সুন্দর অনুভূতি! ঠিক যেনো মনের কথাগুলো।🖤 আগে ভাবতাম বিয়ের পর উনার সাথে কাপল পিক তুলবো, শাড়ি পাঞ্জাবি ম্যাচ করে। মানুষ দেখবে আমাদের, জানবে আমরা কত হ্যাপি কাপল। এখন ভাবি বিয়ের পর উনার সব হক আদায় করতে পারবো তো ঠিকঠাক? আমার আল্লাহ যেন অসন্তুষ্ট না হয়ে যান। আমাদের মধ্যকার ভালোবাসা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, আমরা কত সুখী সেই নিয়ামাহ এর জন্য তো রবের কাছেই শুকরিয়া করবো, সেই নিয়ামাহ তো কেবল নিজেদের মাঝে। আগে ভাবতাম বিয়ের ক্ষেত্রে পাত্র মোটামুটি হ্যান্ডসাম হলেও চলবে, তবে “দাঁড়িওয়ালা”? না না, আমার ওরকম হুজুর টাইপ পছন্দ না। এখন ভাবি, দাঁড়ি তো সবার আগে থাকতে হবে, যার দাঁড়ি নেই, সে তো হ্যান্ডসামই না! আমার নবীর সুন্নাহ ছাড়া কেউ কীভাবে প্রকৃত দ্বীনদার হয়! সে কীভাবে আমার ইহকাল ও পরকালের সঙ্গী হয়! সম্ভব নয়। আগে ভাবতাম, বিয়ের পর সারারাত গল্প আড্ডায় গানে কাটিয়ে দেব। ভোর হবে চায়ের কাপে। এখন ভাবি সারারাত মিউজিক? আসতাগফিরুল্লাহ! রাতে তাড়াতাড়ি শুয়ে যাবো যেন দু’জন একসাথে তাহাজ্জুদটা পড়তে পারি। ফজরের সময় যখন পৃথিবীতে বারাকাহ নেমে আসবে, নামাজ শেষ করে তখন চট করে তাকে কড়া লিকারে চা ...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla