দুপুরে এক অভাবী ব্যক্তি এসে বললেন, হযরত! হাজার দুইয়েক টাকা হবে? খুব সমস্যায় আছি। মাসের বেতন পেলেই দিয়ে দিব। আমি বললাম, ভাই! হাতে টাকা নাই। যা ছিল শেষ। তারপরও দেখি আসরের সময় আইসেন। আল্লাহ হয়তো কোনো ব্যবস্থা করবেন। লোকটা 'আলহামদুলিল্লাহ' বলে চলে গেলেন। বিকেলে আমি বাসায় কম্পিউটারে কাজ করছিলাম। হঠাৎ ঢাকা থেকে ফোন। মসজিদের জয়েন্ট সেক্রেটারি উনি৷ বললেন- আমি হাজার দুইয়েক টাকা পাঠালে আজকের মধ্যে কাউকে দান করতে পারবেন? অভাবী ব্যক্তি দেখে? আমি নীরব হয়ে গেলাম। ভাবছিলাম দুপুরের অভাবী লোকটার সাথে আল্লাহর কি গভীর সম্পর্ক। বিকেলে তার রব তার জন্য সত্যি সত্যি দুই হাজার টাকার ব্যবস্থা করলেন। এরপর বিকাশে দুই হাজার নয়, তিন হাজার টাকা আসল। মাগরিবের পর অফিস রুমে আমি ও আমার মু'আজ্জিন বসা। লোকটাকে ডাকলাম। বললাম, দুপুরে আমার কাছে টাকা চাইলেন। কী করবেন টাকা দিয়ে? লোকটা বললেন- গত রাতে গ্যাস সিলিন্ডার শেষ হয়েছে৷ এদিকে আপন বোন হাসপাতালে ভর্তি। টাকার অভাবে দেখতে যেতেও পারছি না! খুব আদরের বোন হুজুর! এ বলে লোকটার চোখ ছলছল করে উঠে। জিজ্ঞেস করলাম, আমি দিতে না পারায় আপনি কী করেছেন পরে? লোকটা বললেন- হযরত...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla