Skip to main content

Posts

Showing posts from November, 2026

সন্তানের নাম কি আরবিতেই রাখতে হবে, ইসলাম কী বলে

  আমাদের সমাজে সন্তানের নাম রাখার ক্ষেত্রে পবিত্র কোরআন থেকে শব্দ খোঁজার প্রবণতা রয়েছে। একটি সাধারণ ধারণাও প্রচলিত আছে যে—ইসলামি নাম হতে হলে তা অবশ্যই আরবি ভাষার হতে হবে। কিন্তু ইসলাম এ বিষয়ে কী বলে? সন্তানের নামকরণের সঠিক নীতিমালা আলোচনা করা হলো। সুন্দর ও অর্থবহ নাম রাখা ইসলাম সন্তানের সুন্দর ও অর্থবহ নাম রাখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। মহানবী (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নিজেদের নামে এবং তোমাদের পিতাদের নামে ডাকা হবে; সুতরাং তোমরা তোমাদের নামগুলো সুন্দর করে রাখো।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৪৮) একটি সুন্দর নাম মূলত সন্তানের জন্য মা-বাবার পক্ষ থেকে একটি আজীবন দোয়া। তিনি ঘোষণা করেছেন, ‘আল্লাহর কাছে তোমাদের নামগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় হলো আবদুল্লাহ (আল্লাহর বান্দা) ও আবদুর রহমান (দয়াময়ের বান্দা)।’ (সহিহ মুসলিম, হাদিস: ২১৩২) ফকিহদের মতে, আল্লাহর যেকোনো গুণবাচক নামের শুরুতে ‘আবদ’ (বান্দা বা দাস) যোগ করে নাম রাখা (যেমন—আবদুল খালেক, আবদুল আজিজ, আবদুর রহিম) উত্তম।ইসলামে নবীদের নামে নাম রাখাকেও উৎসাহিত করা হয়েছে। মহানবী (সা.) নিজে তাঁর এক সন্তানের নাম রেখেছিলেন ...

সৌদি-হুতি দুশমনির আদি ও আসল কারণ

  মোহাম্মাদ বিন সালমান প্রাণ বাঁচাতে আজ এই প্রাসাদে, কাল ওই প্রাসাদে থাকছেন । মাঝে মাঝে বাংকারে লুকাচ্ছেন। কখন কোথায় ক্ষেপণাস্ত্র হামলা হবে তার কোনো ঠিক নেই। সময়টা তাঁর মোটেও ভালো যাচ্ছে না। ৯ আগস্ট সৌদি আরবের বন্দরনগর জিজানে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর তেল শোধনাগারে ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে শুরু। এরপর থেকে একের পর এক হামলা হচ্ছে। আমেরিকার অতি ঘনিষ্ঠ সৌদি আরব অনেক আগে থেকেই তেল বিক্রির বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তাদের অত্যাধুনিক প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলেছে। গত বছরের ১৩ মে ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের সময় আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির চুক্তি হয়েছে। শুধু ওই চুক্তির আওতায় মোহাম্মদ বিন সালমান আমেরিকার কাছ থেকে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছেন। এত অস্ত্রপাতি কেনার পরও সৌদি আরবে যেভাবে তেলের খনি ও বিমানবন্দরের মতো সবচেয়ে সুরক্ষিত জায়গায় হামলা হচ্ছে, তা দেখে মোহাম্মদ বিন সালমানের বারবার প্রাসাদ বদল করে বম্বপ্রুফ বাংকারে ঢোকারই কথা। অবাক করা কথা হলো, যাদের হামলার মুখে আজ সৌদির প্রতিরক্ষাব্যবস্থার এই বাজে দশা, যাদের কারণে বাব আল–মানদেব প্রণালি দি...