গুয়াতানামোর কারাগারে আমার আন্ডারে ছিল ৭৮০ জন বন্দি, পৃথিবীর ৬ টা দেশ থেকে... তাদের মধ্যে সবচেয়ে ছোটর বয়স ১২ আর সবচেয়ে বড়োর বয়স ৭৭... তাদের মধ্যে যেটা কমন ছিল তা হল তারা শুধু বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ.... দেখা হয়নি তাদের মধ্যে কে সালাফি কে হানাফি... শুধু দেখা হয়েছিল মুসলমান কিনা.... তারা ছিল সিম্পলি মুসলিম। আমাদের ট্রেনিং ছিল অসম্পূর্ণ। এই কারাগারে আসার আগে আমাদেরকে এই কারাগার সম্বন্ধে সম্পূর্ণ ধারণা দেওয়া হয়নি। কিন্তু আমাদের সেই অসম্পূর্ণ ট্রেনিং সম্পূর্ণ করে দিয়েছিল কারাগারের মুসলিম বন্দীরা, নিজেরাই.... আর এর কারণ হলো আমরা যদি কোন কিছু ভুল করতাম তাহলে তার দোষটা পড়তো বন্দীর উপর। কোন রক্ষী যদি হ্যান্ডকাপস পড়াতে কোন প্রকার ভুল করত... তাহলে দোষী হলো সেই বন্দি... আমাদের যে কোন ভুলের জন্য দায়ী শুধুমাত্র বন্দীরা....এর অর্থ হল সেই বন্দি জেল থেকে পালাবার প্রচেষ্টা করছিল.... ধরে নেয়া হতো যে সেই বন্দি জেল থেকে পালিয়ে সমুদ্র দিয়ে সাঁতারে আফগানিস্তান পৌঁছে যাবে... আর এর যে ফলাফল কি ভয়ানক! সাথে সাথেই কয়েকজন মানুষ তার ওপর ঝাপিয়ে পড়তো, তাকে মাটির সাথে ভয়ানক ভাবে চেপে ধরা ...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla