আমি প্রথম যখন ব্যায়াম শুরু করেছিলাম তখন আমার ফর্ম, টেকনিক ভুল ছিল, খারাপ ছিল। প্রথম মাসে ডায়েটের নলেজ ছিলনা বল্লেই চলে। ইউনিভার্সিটিতে প্রথম প্রেজেন্টেশন খুব একটা ভালো যায় নি। ব্যবসায় শুরুর প্রথম মাসে লস করেছি। প্রথম ভিডিওর ইডিটিং যাচ্ছেতাই হয়েছে। প্রথম যে পডকাস্টে / ভিডিওতে কথা বলেছি সেটায় আত্মবিশ্বাস কম ছিল। আসলে আপনার প্রথম যেকোনো কিছুই খারাপ হবে। কিন্তু ১ম কাজ শুরু না করলে ১০০তম কাজে যেতে পারবেন না। মানুষ দুটো কারনে কাজ শুরু করেনা। সেটা হচ্ছে অহংকার আর ভয়। এগুলোকে একপাশে রেখে কাজ শুরু করুন। =================================== ➤ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং মানসিক চাপ বাড়ায়। ➤ প্রতিটি মানুষের জীবনযাত্রা, সুযোগ ও সক্ষমতা আলাদা – তাই অহেতুক তুলনা, বাস্তবতাকে বিকৃত করে। ➤ অন্যদের সাফল্য দেখলে অনুপ্রাণিত হওয়া ভালো, কিন্তু নিজেকে কম মনে করা নয়। ➤ অতিরিক্ত তুলনা থেকে হতাশা ও হিংসা কিংবা প্রতিশোধের জন্ম দেয়, যা আমাদের মানসিক বিকাশ ও নিজস্বতাকে বাধা সৃষ্টি করে। ➤ নিজের অগ্রগতি ও উন্নতির দিকে মনোযোগ দিন – প্রতিদিন একটু ভালো হওয়াই আসল ...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla