Skip to main content

মানুষ দুটো কারনে কাজ শুরু করেনা

 


আমি প্রথম যখন ব্যায়াম শুরু করেছিলাম তখন আমার ফর্ম, টেকনিক ভুল ছিল, খারাপ ছিল। প্রথম মাসে ডায়েটের নলেজ ছিলনা বল্লেই চলে। ইউনিভার্সিটিতে প্রথম প্রেজেন্টেশন খুব একটা ভালো যায় নি। ব্যবসায় শুরুর প্রথম মাসে লস করেছি। প্রথম ভিডিওর ইডিটিং যাচ্ছেতাই হয়েছে। প্রথম যে পডকাস্টে / ভিডিওতে কথা বলেছি সেটায় আত্মবিশ্বাস কম ছিল।

আসলে আপনার প্রথম যেকোনো কিছুই খারাপ হবে। কিন্তু ১ম কাজ শুরু না করলে ১০০তম কাজে যেতে পারবেন না। মানুষ দুটো কারনে কাজ শুরু করেনা। সেটা হচ্ছে অহংকার আর ভয়। এগুলোকে একপাশে রেখে কাজ শুরু করুন।
===================================
➤ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং মানসিক চাপ বাড়ায়। ➤ প্রতিটি মানুষের জীবনযাত্রা, সুযোগ ও সক্ষমতা আলাদা – তাই অহেতুক তুলনা, বাস্তবতাকে বিকৃত করে। ➤ অন্যদের সাফল্য দেখলে অনুপ্রাণিত হওয়া ভালো, কিন্তু নিজেকে কম মনে করা নয়। ➤ অতিরিক্ত তুলনা থেকে হতাশা ও হিংসা কিংবা প্রতিশোধের জন্ম দেয়, যা আমাদের মানসিক বিকাশ ও নিজস্বতাকে বাধা সৃষ্টি করে। ➤ নিজের অগ্রগতি ও উন্নতির দিকে মনোযোগ দিন – প্রতিদিন একটু ভালো হওয়াই আসল লক্ষ্য করে নিন! - আপনার মানসিক সুস্থতার জন্য তুলনা নয়, আত্মোন্নতির পথ বেছে নিন! ======================================
বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া থাকার ভয় আজকাল অনেকের মধ্যেই দেখা যায়। মোবাইল ফোন ছাড়া নিজেকে কল্পনা করা যেন এক আতঙ্ক আমাদের মাঝে।
যদি ফোনে চার্জ না থাকে, সিগন্যাল না আসে, বা মোবাইল ফোন হাতের কাছে না থাকে—তখন কি আপনি অস্থির হয়ে পড়েন? আপনার কি বার বার এমন চিন্তা আসে মাথায়? এই আচরণগুলো কি সবসময় স্বাভাবিক আপনি কি মনে করেন? এই আচরণগুলো আসলে Nomophobia নামের একটি আধুনিক মানসিক স্বাস্থ্য সমস্যা নির্দেশ করে। এটি শুধু প্রযুক্তির প্রতি নির্ভরশীলতা নয়, বরং নিজের নিরাপত্তা, যোগাযোগ বা পরিচিত জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার এক গভীর আতঙ্ক। দিনের শুরু থেকে ঘুমানোর আগে পর্যন্ত বারবার ফোন চেক করা, বারবার নোটিফিকেশন না আসলেও ফোন দেখা, বা একা থাকলে ফোনে ডুবে থাকা—এসবই হতে পারে এই সমস্যার লক্ষণ । মানসিক স্বাস্থ্যকে অবহেলা করলে এই সমস্যাগুলো আরও জটিল হয়ে উঠতে পারে। তাই সময় থাকতেই সচেতন হন, নিজের ও প্রিয়জনের মনের যত্ন নিন এবং এই লক্ষণ গুলো প্রখরভাবে দেখা দিলে একজন অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। collected

Comments