Skip to main content

Posts

Showing posts from March, 2023

প্রথম মহিলা ডাক্তার

  প্রাচীন গ্রীসে, মহিলাদের চিকিৎসাবিদ্যার অধ্যয়ন নিষিদ্ধ ছিল। ৩০০ খ্রীষ্টপূর্ব সালে জন্মগ্রহণকারী, অ্যাগনোডিস তার চুল কেটে আলেকজান্দ্রিয়া মেডিকেল স্কুলে একজন পুরুষের পোশাকে প্রবেশ করেন। ডাক্তারি শিক্ষা শেষ করে এথেন্সের রাস্তায় হাঁটার সময় তিনি প্রসবকালীন একজন মহিলার কান্না শুনতে পান। মহিলাটি তখন যন্ত্রণায় কাতরাচ্ছেন কিন্তু তিনি কাউকে স্পর্শ করতে দিতে চাননি কারণ মহিলা ভেবেছিলেন যে অ্যাগনোডিস একজন পুরুষ। নিরুপায় হয়ে সর্বসমক্ষের আড়ালে অ্যাগনোডিস তার জামাকাপড় খুলে মহিলাকে দেখান তিনি একজন নারী। তারপর ওই মহিলার সন্তান প্রসব করে অ্যাগনোডিস প্রমাণ করলেন তিনি দক্ষ ডাক্তার। এই ঘটনা মহিলাদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সমস্ত অসুস্থ মহিলারা অ্যাগনোডিসের কাছে যেতে শুরু করে। ঈর্ষান্বিত, পুরুষ ডাক্তাররা অ্যাগনোডিসকে আদালতে টেনে নিয়ে যায়। নিজের জীবন বাঁচাতে অ্যাগনোডিস বলেন তিনি একজন নারী, পুরুষ নন।এই অভিযোগে আদালতে হাজির করা অ্যাগনোডিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপর এক অদ্ভুত ব্যাপার ঘটলো। সমস্ত মহিলারা বিদ্রোহ ঘোষনা করলেন, বিশেষ করে সেই বিচারকদের স্ত্রীরা যারা মৃত্যুদণ্ড দিয়...

আপনার সম্মান কতোটুকু?

  - আপনি কি জানতে চান, আল্লাহর কাছে আপনার সম্মান কতোটুকু? তাহলে দেখুনঃ তিনি আপনাকে কোন অবস্থায় রেখেছেন!.... - যদি দেখেন তিনি আপনাকে তার যিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রাখুন, তিনি আপনাকে স্মরণ করতে চান! - যদি দেখেন তিনি আপনাকে কুরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রাখুন, তিনি আপনার সাথে কথা বলতে চান! - যদি দেখেন, তিনি আপনাকে ইবাদাত/আনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রাখুন, তিনি আপনাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন! - যদি দেখেন, তিনি আপনাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নিবেন, তিনি আপনাকে দূরে ঠেলে দিয়েছেন! - যদি দেখেন, তিনি আপনাকে দোয়া দ্বারা ব্যস্ত রেখেছেন, তাহলে বুঝে নিবেন তিনি আপনাকে কিছু দিতে চান! - যদি দেখেন তিনি আপনাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নিবেন, তিনি আপনাকে অপমানিত করছেন! - অতএব সবসময় নিজের অবস্থা দেখুন, আর বিবেচনা করুন আপনি কোন কাজে মশগুল? আল্লাহ আপনাকে যে কাজে ব্যস্ত রেখেছেন, মহান আল্লাহ পাকের কাছে সেটাই আপনার অবস্থান। ============================================================================= "বাবা সব সময় পিছিয়ে ...

অদ্ভুত সে-ই বুড়ো মানুষটি

  ঢাকা যাচ্ছি। তূর্ণা নিশিথায়। ট্রেনটির কূপে একটি সীট রিজার্ভ করা আছে। তাতে উঠে বসে সহযাত্রী দেখে মন খারাপ হয়ে গেলো। থুত্থুরে এক বুড়ো। মার্চের গরমেও গায়ে শাল দিয়ে উবু হয়ে সামনের সীটে বসে আছেন। পাশে ঠোঙা ভর্তি পান। মেজাজটাই বিগড়ে গেলো। অভিজ্ঞতা থেকে জানি এ বয়সের মানুষের বাড়িতেই ঠিকমতো ঘুম হয় না, ট্রেনে তো তা দূর অস্ত। এরা সারারাত খকখক কেশে রাত পার করেন আর পাশে যে থাকে তার ঘুমের বারোটা বাজান। তার উপর তাঁর মুখ থেকে ভেসে আসছে কড়া জর্দার গন্ধ। রেলের বদ্ধ এসি রুমে এধরনের গন্ধ যে কী ভয়ংকর তা ভুক্তভোগীরাই জানেন। তার উপর এসি ঠিক মতো কাজ করছে না। আমি কোনো রকমে নাকমুখ চেপে বসে আছি, ট্রেন ছাড়লেই শুয়ে পড়বো, কিন্তু তা ছাড়ার নাম নেই। ট্রেন নির্জন, শুধু বাতাসে জর্দার কটু গন্ধ। তিনিই সে নির্জনতা ভেঙে বললেন, আপনি খুব বিরক্ত হচ্ছেন তাই না? আমি খুব লজ্জা পেলাম, বয়স্ক একজন মুরুব্বি আমার বিরক্তি ধরে ফেলেছেন, এটা আমাদের সামাজিক ভদ্রতার সাথে যায় না। আমি কথা খুঁজে না পেয়ে আমতা আমতা করতে লাগলাম। তিনি হেসে বললেন, বুড়োদের দেখলে সবাই বিরক্ত হয়, কিন্তু একবারও ভাবে না যে প্রত্যেক বুড়োই আসলে একজন বীর৷ ইফ দেয়ার ...

পরীক্ষা

  একবার পড়ে দেখুন, ইনশাআল্লাহ মন ছুঁয়ে যাবে _____________________________ ✽ কখনো আল্লাহ আমাদের দুর্বল করে দেন, আমরা অধিক শক্তিশালী হবার জন্য। ✽ কখনো আল্লাহ আমাদের হৃদয় চূর্ণ করে দেন, আমাদের পরিপূর্ণ করার জন্য। ✽ কখনো আল্লাহ আমাদের দুঃখ সইতে দেন, অধিক সহনশীল হবার জন্য। ✽ কখনো আল্লাহ আমাদের ব্যর্থতা দেন, জীবন সংগ্রামে জয়ী হবার জন্য। ✽ কখনো আল্লাহ আমাদের একাকীত্ব দেন, অধিক সচেতনহবার জন্য। ✽ কখনো আল্লাহ আমাদের সর্বস্ব ছিনিয়ে নেন, আল্লাহর রহমতের মূল্য বুঝার জন্য! আল্লাহ বলেন:- 📑وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ "এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে হে নবী আপনি সুসংবাদ দিন ধৈর্য ধারনকারীদের।" (সূরা বাক্বারাহ -১৫৫) আল্লাহ আমাদের সকলকে, সকল অবস্থাতে ধৈর্যধারন করার তৌফিক দান করুন। আমিন!!!

নিজের জীবনের তুলনা