চেক থাকলে হবে না, কি লেখা আছে তা জানতে হবে!! এক বুড়ি একবার একটি মসজিদের সামনে ভিক্ষা করছিলেন। এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, মা আপনার কোনো ছেলে রোজগার করতে পারে না? বুড়ি বললো হ্যাঁ, পারে। তখন লোকটি বললো, তাহলে এখানে ভিক্ষা করছেন কেন? বৃদ্ধা বললেন, আমার স্বামী মারা গেছেন। আমার ছেলে চাকরির জন্য বিদেশে চলে গেছে। যাওয়ার সময় খরচের জন্য আমাকে কিছু টাকা দিয়ে গিয়েছিলো। সে টাকাগুলো এখন খরচ হয়ে গিয়েছে। তাই ভিক্ষা করছি। লোকটি আবার জিজ্ঞেস করলো: আপনার ছেলে কি আপনাকে কোনো টাকা-পয়সা পাঠায় না? বৃদ্ধা বললেন: প্রতি মাসে আমার ছেলে রঙিন একটি কাগজ পাঠায়, যা আমি বাড়িতে দেয়ালে সেঁটে রেখে দেই। লোকটি শুনে ভাবতে লাগলো সেটি আবার কেমন কাগজ? তাই তিনি তার সাথে বাড়িতে সেই রঙিন কাগজটি দেখতে গেলেন। গিয়ে ৬০ টি ব্যাঙ্ক ড্রাফ্ট দেওয়ালে সাঁটা দেখতে পেলেন। প্রতিটিতে ছিলো ৫০,০০০ টাকা লেখা রয়েছে। অশিক্ষিত হওয়ায় মহিলাটি জানত না যে, তার কাছে কত পরিমাণ টাকা রয়েছে। এই ব্যক্তি যখন তাকে প্রতিটি চেকের গুরুত্ব ব্যাখ্যা করলেন, তখন মহিলাটি খুব খুশি হলেন এবং বিস্মিত হলেন। এবার ভাবতে লাগলেন যে, এত পরিমান অর্থ থাকা সত...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla