Skip to main content

Posts

Showing posts from May, 2021

বড়শীতে আটকানোর আগে

  বড়শীতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো--উপরে মানুষ আছে। মানুষের কাছে--দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন আছে, যাতে উনাকে ফ্রাই করা হবে। উনি কখনও বিশ্বাস করতো না---করলে এই বড়শীর ধারে কাছে আসতো না। তেমনি আমাদেরকে ও বার বার সর্তক করা হচ্ছে, মৃত্যুর পর, কবর আজাব, হাশরের মাঠ, পুলসিরাত, জান্নাত জাহান্নাম আছে--আমরা বিশ্বাস করি না--যদি করতাম--তাহলে আমাদের চরিত্র কখনও এতটা কুৎসিত হতো না-- আমরা হতাম পবিত্র মানুষ। আমরা ঘুষ, সুদ, হারাম আয় থেকে দুরে থাকতাম। এই মাছটির মতই আমাদের একদিন ঐ সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত জেনে রেখো। source-rose tv 24/youtube

ফুটা_বালতি_হতে_সাবধান!!!

  ১. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না। (ফুটা বালতি!) ২. আপনি হিজাব পড়েন কিন্তু সাথে মেকাপ আর পারফিউম দিয়ে। (ফুটা বালতি!) ৩. পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়েন আপনি কিন্তু নামাজে মোটেও মনোযোগ, খুশুখুজু নেই। (ফুটা বালতি!) ৪. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি। (ফুটা বালতি!) ৫. বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারী করেন, কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষত্রুটির গীবত করা শুরু করেন। (ফুটা বালতি!) ৬. আপনি অনেক দানসদকা করেন আবার যাদেরকে দান করলেন তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন। (ফুটা বালতি!) ৭. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন। (ফুটা বালতি!) ৮. রোযা রেখে ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনিই কাউকে গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন। (ফুটা বালতি!) ৯. আপনি মানুষের অনেক উপকার করেন, কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নামকাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই না। (ফুটা বালতি!) ১০. আপনি ফেসবুকে দ্বীনী পো...