Skip to main content

Posts

Showing posts from October, 2026

বিয়ার তিনদিন আগে

  বিয়ার তিনদিন আগে মহাদেবপুরের হাট থিকা জামাই একটা ছোট্ট শিশি কিনসিল। কড়ে আঙুলের সমান, ভিতরে গোলাপি আতর, দাম পঁচিশ ট্যাকা। জোসনার বয়স তখন পনেরো। চুলে তেল দিয়া বেণি করত, হাতে মেহেদি দিত, আয়নায় নিজেরে দেইখ্যা নিজেই লজ্জা পাইত। বাসর রাতে শিশিটা হাতে দিয়া জামাই কইসিল, আইজ থিকা তোমার গায়ে এইটার বাস থাকব। জোসনা ছিপি খুইল্যা একবার নাকের কাছে নিসিল, তারপর আবার লাগায়া দিসিল। এইটা খরচ করার জিনিস না। ঠিক করসিল ঈদের দিন এক ফোঁটা, আর জামাই যেদিন শহরের কাম থিকা ফিরব সেইদিন এক ফোঁটা। পরের বছর আষাঢ় মাসে ব্যথা উঠল। দাই আসলো, কইল পয়লা পোয়াতি, সময় লাগব। দিন গেল, রাত গেল। জোসনা ঘরের বাঁশের খুঁটি দুই হাতে জড়ায়া ধইর‍্যা থাকত, দাঁত দিয়া কাঁথার কোনা কামড়ায়া থাকত। দ্বিতীয় রাতে শাশুড়ির পা ধইর‍্যা কইসিল, আম্মা, আমারে হাসপাতালে নেন, আমি আর পারতেসি না। শাশুড়ি কইল আমরা সবাই ঘরেই বিয়াইসি, হাসপাতালে নিলেই প্যাট কাইট্যা ফালাইব। মুরুব্বিরা পানিপড়া আনল। তিন নম্বর দিন সকালে যখন ভ্যানে তোলা হইল, তখন কাদার রাস্তার প্রতিটা ঝাঁকিতে সে খালি একটা কথাই কইতেসিল, আমার বাচ্চাটা। বাচ্চাটা মরা হইসিল। ছেল...

যারা আল্লাহর পথে প্রচেষ্টা চালায়

  মহান আল্লাহ তায়ালা বলেন— عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ "তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে।" (সূরা আল-ইনফিতার, ৮২:৫) "আল্লাহ এখানে 'কাজ করা' বলেননি, বলেছেন 'সামনে পাঠানো'। কেন? ধরুন আপনি কাউকে একটা ইমেইল লিখলেন, তারপর 'সেন্ড' বাটনে ক্লিক করলেন। একবার পাঠিয়ে দেওয়ার পর কি আর ফেরত আনা যায়? যায় না। ওটা চলে গেছে। আমাদের মুখের কথা আর আমাদের কাজও ঠিক এমন। করে ফেলামাত্রই সেটা সামনে পাঠিয়ে দেওয়া হয়, হাশরের ময়দানে আমাদের জন্য জমা হয়ে থাকে। ভালো হোক বা মন্দ, প্রতিটা কাজ আগেই বুকিং হয়ে যাচ্ছে। আর পেছনে কী ফেলে এলাম? কত ভালো কাজের সুযোগ এসেছিল। ফজরে ওঠার কথা ছিল, মসজিদে যাওয়ার কথা ছিল, সাদাকাহ দেওয়ার সুযোগ ছিল। আপনি পাশ কেটে চলে গেলেন। আবার পাপের সুযোগ হাতের নাগালে ছিল, তবু আপনি সেদিকে পা বাড়াননি। সেদিন কিছু সুযোগ হাতছাড়া করার জন্য বুক ফেটে আফসোস হবে। আর কিছু মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখতে পেরেছিলেন বলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। একদিন আপনি চলে যাবেন, কিন্তু আপনার কাজের জের রয়ে যাবে। একটা মস...

মানসিক রোগের ওষুধ নিয়ে এই ৫টি ভুল ধারণা

  ১. মানসিক রোগের ওষুধ একবার শুরু করলে আর বন্ধ করা যায় না মানসিক রোগের ধরন, তীব্রতা ও আবার রোগটি হওয়ার ঝুঁকির ওপর নির্ভর করে কত দিন ওষুধ খেতে হবে। সব রোগীকে ওষুধ সারা জীবন খেতে হয় না। রোগী সুস্থ ও স্থিতিশীল হওয়ার পর চিকিৎসকের পরামর্শে নিয়ম মেনে ওষুধ বন্ধ করে দেওয়া যায়। গুরুতর বিষণ্নতার ক্ষেত্রে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত ওষুধ খেতে হতে পারে। ওসিডির লক্ষণ চলে যাওয়ার পর আরও এক বছর ওষুধ খেয়ে বন্ধ করা যায়। তবে ক্রনিক সিজোফ্রেনিয়া থাকলে জীবনব্যাপী ওষুধের প্রয়োজন হতে পারে। ২. এসব ওষুধ খেলে রোগী সারা দিন ঘুমায় ও দুর্বল হয়ে পড়ে কিছু ওষুধে শুরুতে ঘুম বা ঝিমুনিভাব হতে পারে। কিন্তু অধিকাংশ ওষুধে এই পার্শ্বপ্রতিক্রিয়া হয় না, সবার  ক্ষেত্রেও হয় না। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হলে নিজে নিজে বন্ধ না করে চিকিৎসকের পরামর্শে  ডোজ, ওষুধ খাওয়ার সময় বা ওষুধ পরিবর্তন করা যায়।  ৩. মানসিক রোগের ওষুধ খেলে মোটা ও অলস হয়ে যাবে কোনো কোনো ওষুধে, যেমন কিছু অ্যান্টিসাইকোটিক ওষুধে খিদে বেড়ে যায়। ফলে ওজন বাড়তে পারে, কিন্তু সব ধরনের ওষুধে নয়। ৪. শুধু কাউন্সেলিং বা থেরাপিই ভালো বেশির ভাগ মানসিক রোগের পে...

মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের জীবন: ইসলাম কী বলে

  প্রতিবার বাজেটের পর সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্বেগ থাকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে। দেশের সামষ্টিক অর্থনীতির গতিপ্রকৃতি কিংবা মেগা প্রকল্পের বরাদ্দের চেয়েও তাদের কাছে বাজেটের সবচেয়ে বড় অর্থ—বাজার খরচ কমবে না বাড়বে। চাল, ডাল, তেল, চিনি আর ওষুধের দাম কি উঠবে না নামবে। বর্তমান বাজারে মূল্যস্ফীতির যে চাপ, তার সঙ্গে নতুন বাজেটের কর প্রস্তাবনা ও বাজার ব্যবস্থাপনার সম্পর্ক অত্যন্ত নিবিড়। এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি, সিন্ডিকেট এবং কৃত্রিম সংকটের মুখে সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি ও নির্দেশনা কী, তা জানা দরকার। যেহেতু ইসলাম শুধু কিছু আনুষ্ঠানিক ইবাদতের সমষ্টি নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। মানুষের অর্থনৈতিক জীবন যাতে শোষণমুক্ত, সহজ ও ভারসাম্যপূর্ণ হয়, ইসলামে তার স্পষ্ট রূপরেখা রয়েছে। যারা বাজারকে অস্থিতিশীল করে তোলে, তারা মূলত সমাজের অসহায় মানুষের পকেট কাটে। ইসলাম মনে করে, এ ধরনের উপার্জন কোনোভাবেই বরকতময় হতে পারে না। মজুতদারি ও কৃত্রিম সংকটে ইসলাম বাজারের স্বাভাবিক নিয়ম হলো, পণ্যের সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে দাম নির্ধারিত হবে। কিন্ত...

বেহেশতে কি নারী-পুরুষ আলাদা থাকবে

  বেহেশতের প্রকৃতি সম্পর্কে চিন্তা করার সময় আমরা প্রায়ই পার্থিব জীবনের নিয়মকানুনের সঙ্গে পরকালের অলৌকিক জগতকে গুলিয়ে ফেলি। পৃথিবীতে আমরা যেসব সামাজিক নিয়ম, পর্দার বিধান কিংবা নারী-পুরুষের মেলামেশার নির্দিষ্ট সীমা মেনে চলি, তার সবই মূলত আমাদের শারীরিক ও নৈতিক সুরক্ষার জন্য নির্ধারিত পরীক্ষা। কিন্তু বেহেশত পরীক্ষার কোনো জায়গা নয়; তা হলো ইমানদার বান্দাদের জন্য পার্থিব ভালো কাজের চূড়ান্ত পুরস্কারের আবাস। বেহেশতের জগত হলো সম্পূর্ণ অদৃশ্যের জগত বা ‘গাইব’। পৃথিবীর ভৌত নিয়ম, সামাজিক বাধ্যবাধকতা বা বায়োলজিক্যাল সীমাবদ্ধতা দিয়ে সেই জগতের স্বাধীন পরিবেশকে পরিমাপ করা সম্ভব নয়। অনেক মানুষের মনেই প্রশ্ন জাগে, বেহেশতে কি নারী ও পুরুষকে আলাদা রাখা হবে? নারীরা কি শুধু নিজ ঘরে বন্দি থাকবেন নাকি তারাও তাঁদের পরিবার, বন্ধুবান্ধব ও সমাজের অন্যান্য মানুষের সঙ্গে স্বাধীনভাবে দেখা-সাক্ষাৎ ও সময় কাটাতে পারবেন? বেহেশতের প্রতিদান লিঙ্গবৈষম্যহীন কোরআনে বেহেশতের পুরস্কারের বর্ণনায় পুরুষ ও নারীর মধ্যে কোনো ধরনের পার্থক্য করা হয়নি। পরকালের বিচারে মহান আল্লাহ বিশ্বাসী নারী ও পুরুষ উভয়কেই সমান অধিকার ও মর্যাদা দেও...

বেহেশতের দরজা বন্ধ হওয়ার আগে

  জান্নাতের অনেকগুলো দরজা আছে, যা কেয়ামত পর্যন্ত খোলা থাকবে। কিন্তু এই দরজাগুলো দিয়ে প্রবেশ করতে প্রয়োজন কঠোর সাধনা এবং ইখলাস বা বিশুদ্ধ নিয়ত। তবে এমন দুটি দরজা আছে, যা আমাদের হাতের নাগালেই থাকে এবং যে কেউ চাইলে সামান্য প্রচেষ্টাতেই সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অধিকার অর্জন করতে পারে। সেই দুটি দরজা হলো— মা এবং বাবা। সাময়িক এক সুযোগ জান্নাতের অন্যান্য দরজা সবসময় খোলা থাকলেও পিতামাতা নামক এই দরজা দুটির একটি নির্দিষ্ট সময় আছে। এই সময় শেষ হয়ে গেলেই দরজা দুটি চিরতরে বন্ধ হয়ে যায়। কারো ক্ষেত্রে এই দরজা হুট করে বন্ধ হয়, আবার কারো ক্ষেত্রে দীর্ঘ অসুস্থতার মাধ্যমে ধীরে ধীরে বন্ধ হওয়ার উপক্রম হয়। মৃত্যু এসে যখন তাঁদের ছিনিয়ে নেয়, তখন জান্নাতের সেই সহজ পথটি রুদ্ধ হয়ে যায়। হারানোর করুণ অভিজ্ঞতা বয়স যত বেশিই হোক না কেন, মা-বাবার মৃত্যু সন্তানের কাছে সবসময়ই এক অপূরণীয় ক্ষতি। বিশেষ করে যখন দেখা যায় শরীরের প্রতিটি অঙ্গে নল আর কৃত্রিম যন্ত্র লাগিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তাঁরা লড়াই করছেন, তখন সন্তানের অসহায়ত্ব আরও বেড়ে যায়। কীভাবে একটি কর্মঠ শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে এবং মনিটরের হৃদস্পন্দ...

কৃতজ্ঞতা প্রকাশ করা এত কঠিন কেন

  কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষের চমৎকার এক অনুভূতি। অপরের দেওয়া উপহার, ভালোবাসা কিংবা সহযোগিতার মূল্য হৃদয় থেকে স্বীকার করার নামই হলো কৃতজ্ঞতা। মানুষের সম্পর্ক যত জটিল হচ্ছে, কৃতজ্ঞতা জানানোর চর্চা যেন ততই হারিয়ে যাচ্ছে। অনেকে এখন প্রায়ই স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করে বসে, ‘কৃতজ্ঞতা জানানোর কী দরকার?’ কিংবা ‘ধন্যবাদ দেওয়ার মতো কী এমন ঘটেছে?’ বিশেষ করে নিজেদের নিকটাত্মীয় ও পারিবারিক সম্পর্কের ভেতরেই এই উদাসীনতা সবচেয়ে বেশি চোখে পড়ে।  প্রতিদিনের চেনা গণ্ডিতে একে অপরের অবদানকে আমরা খুব সহজেই ‘স্বাভাবিক দায়িত্ব’ হিসেবে ধরে নিই। স্ত্রীর হাজারো যত্নকে মনে করা হয় ‘এটা তো তাঁর সংসারের কাজ’, কিংবা ভাইয়ের কোনো উপকারকে উড়িয়ে দেওয়া হয় ‘ভাই হিসেবে এটাতো তাঁর করাই উচিত’ বলে। সামাজিক বিশ্লেষণে দেখা যায়, পরিবারে ও সমাজে প্রশংসার অভাব মানুষের সম্পর্ককে দ্রুত শিথিল করে দেয়। (আলি আল-হাশিমি, আল-মুজতামাউল ইসলামি, ১/৭৮, দারুল বাশাইর, কায়রো, ২০০২) যে সম্পর্কের ভিত্তি একসময় ভালোবাসা দিয়ে তৈরি হয়েছিল, সেখানে অকৃতজ্ঞতার কারণে বাসা বাঁধে তিক্ততা। অন্তরের কৃপণতা মানুষের পক্ষে সহজে কৃতজ্ঞ হতে না পারার মূল কারণ...

পাপ আসলে কী, পাপের ক্ষতি কী, কীভাবে বুঝব কোনটা পাপ

  অনেক ধর্মীয় পরিবেশে শিশুদের একধরনের অপরাধবোধ ও মানসিক ভীতির মধ্য দিয়ে বড় করা হয়। সন্তান একটু ভুল কাজ করলেই বলা হয়, ‘তুমি পাপ করেছ, আল্লাহ তোমার ওপর কষ্ট পাচ্ছেন’ কিংবা ‘তোমার এই কাজে ফেরেশতারা লজ্জা পাচ্ছেন।’ অনেক ধর্মীয় বক্তাও এমন কথা বলে থাকেন যে মানুষ অপরাধ করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে কিংবা আল্লাহ কষ্ট পান। বাহ্যিকভাবে এই কথাগুলো পাপ থেকে দূরে রাখার কৌশল মনে হলেও, এর পেছনে একটি চিন্তাগত ভ্রান্তি লুকিয়ে রয়েছে। আল্লাহ কি এতটাই দুর্বল যে সামান্য মানুষের ভুলত্রুটিতে তিনি কষ্ট পাবেন? এই ধরনের মনস্তাত্ত্বিক চাপ দিয়ে মানুষকে ক্ষণিকের জন্য ভয় দেখানো গেলেও, বিবেকবান বা অনুসন্ধানী মানুষ একসময় এই অযুক্তিক ধারণা থেকে মুখ ফিরিয়ে নেয়। কোরআনের দৃষ্টিভঙ্গি ইসলামের মূল বিশ্বাসের অন্যতম হলো আল্লাহর অসীম অমুখাপেক্ষিতা (আল-সামাদ ও আল-গনি)। মহান আল্লাহ মানুষের ভালো কাজ বা নামাজের মুখাপেক্ষী নন, কিংবা মানুষের অপরাধ বা অমান্যতায় তাঁর কোনো ক্ষতি হয় না।  পুরো মানবজাতি যদি গভীর ধার্মিক হয়ে যায়, তাতে আল্লাহর মর্যাদায় একবিন্দুও বৃদ্ধি ঘটে না; আবার পুরো বিশ্ব যদি নাস্তিক বা পাপাচারী হয়ে যায়, তবুও তাঁর...

বেহেশতে কি আমাদের জীবনসঙ্গী একই থাকবে

 মানুষের প্রথম সম্পর্ক হলো স্বামী-স্ত্রীর সম্পর্ক। আদি পিতা আদম (আ.)-কে বেহেশতে অবস্থান করতে দেওয়া হলে সঙ্গী হিসেবে হাওয়া (আ.)-কে সৃষ্টি করা হয়। হাদিস থেকে জানা যায়, বেহেশতে কোনো মানুষ সঙ্গীহীন থাকবে না। (সহিহ মুসলিম, হাদিস: ২৮৩৪) বান্দাকে যখন আল্লাহ বেহেশতের নেয়ামত দেবেন, তখন তাকে ভালোবাসাময় এক পবিত্র জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী দান করবেন। কোরআনেও বলা হয়েছে, তোমরা এবং তোমাদের জীবনসঙ্গীগণ আনন্দচিত্তে বেহেশতে প্রবেশ করো। (সুরা জুখরুফ, আয়াত: ৭০) পরকালে কে হবেন আমাদের সঙ্গী জীবনসঙ্গী হিসেবে বেহেশতে আমরা কাকে পাব—এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে কাসির (রহ.) কয়েকটি সম্ভাবনা ও সুন্দর বিন্যাস তুলে ধরেছেন। (ইবনে কাসির, আল-বিদায়াহ ওয়ান-নিহায়াহ, ২০/৩৫০, দার আলম আল-কুতুব, রিয়াদ, ২০০৩) প্রথমত, পৃথিবীতে যারা ইমানদার দম্পতি হিসেবে একসঙ্গে জীবনযাপন করেছেন, তারা বেহেশতেও একে অপরের সঙ্গী হিসেবে পুনর্মিলিত হবেন। দ্বিতীয়ত, পার্থিব জীবনে কোনো বিশ্বাসী মানুষ যদি কাউকে গভীরভাবে ভালোবেসে থাকেন কিন্তু সামাজিক বা অন্য কোনো বৈধ কারণে তাকে বিয়ে করতে না পারেন, তবে মহান আল্লাহ বেহেশতে তাঁদের সেই কাঙ্ক্ষিত মিলন ঘটি...

জিবের সংযমে বেহেশতের শ্রেষ্ঠ উপহার

  মানসিক অশান্তি ও অবসাদের সবচেয়ে বড় কারণ কী? রোগব্যাধি বা অভাব-অনটনের চেয়েও অনেক সময় মানুষের হৃদয়কে বেশি ক্ষতবিক্ষত করে কারও মুখের কটু কথা, বিদ্রূপ আর অপবাদ। ক্ষণিকের অসাবধান উচ্চারণে ভেঙে যায় আজীবনের সম্পর্ক, বিষিয়ে ওঠে পারিবারিক ও সামাজিক জীবন। তাই ইসলাম মানবচরিত্রের সবচেয়ে সংবেদনশীল জায়গা হিসেবে চিহ্নিত করেছে মুখের ভাষাকে। কথার লাগাম টেনে ধরতে পারলে কেবল পরকালের পথই সুগম হয় না, এই নশ্বর পৃথিবীতেও খুঁজে পাওয়া যায় অনাবিল মানসিক স্বস্তি। ডিজিটাল শোরগোলে ক্লান্ত মন বর্তমান যুগকে বলা যায় তথ্যের বিস্ফোরণ আর অবিরাম কথার যুগ। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের উন্মুক্ত জগতে এসে মানুষের কথা বলার পরিধি কোনো বাঁধ মানছে না। ভার্চ্যুয়াল দুনিয়ায় প্রতিটি মানুষ যেন এক-একটি অনবরত প্রচারযন্ত্র। কে কী খেল, কে কী পরল, কার মতামত কী—সবকিছু নিয়েই চলছে অবিরাম চর্চা। সমস্যা কেবল কথা বলায় নয়; সমস্যা হলো সেখানে যুক্ত হওয়া বিষাক্ততায়। সামান্য মতের অমিল হলেই শুরু হয় আক্রমণাত্মক ট্রলিং, কটূক্তি, চরিত্রহনন আর হিংসার চর্চা। সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে মানুষ এসব নেতিবাচক মন্তব্য পড়ছে, মনে মনে ক্ষুব্ধ হচ্ছে এব...

মুখের ক্যানসার কেন বাড়ছে, প্রতিরোধে করণীয়

  বাংলাদেশে মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত রোগী অনেক বেশি। নতুন রোগীও বাড়ছে। খাদ্যনালি বা মুখগহ্বরের কোনো অংশে ক্যানসার হলে এক পর্যায়ে রোগীর জন্য খাবার গ্রহণ কষ্টকর হয়ে পড়ে। যেসব অভ্যাসের কারণে মুখগহ্বরের সরাসরি ক্ষতি হয়, সেগুলো সম্পর্কে সচেতন হওয়া আবশ্যক। যেমন তামাক মুখগহ্বর ও খাদ্যনালির শত্রু। তামাক ও তামাকজাত দ্রব্যের কারণে মুখগহ্বরের ও খাদ্যনালির কোষে ক্ষত সৃষ্টি হতে থাকে। এই ক্ষত থেকেই একসময় ক্যানসার হয়। মুখে কেন ক্যানসার হয় সিগারেট, ই-সিগারেট, পান, সুপারি, চুন, জর্দা, গুল, খইনি—সবই মুখগহ্বর ও খাদ্যনালির ক্যানসারের জন্য দায়ী। আমাদের দেশে যত মানুষ মুখগহ্বর ও খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত, তাঁদের ৮০-৯০ শতাংশেরই তামাক বা তামাকজাত পণ্য সেবনের কারণ রয়েছে। কেউ কেউ মদপানও করেন। যাঁরা মুখগহ্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে যত্নশীল নন কিংবা যাঁদের দাঁতের অংশ অত্যধিক ধারালো, তাঁদের ঝুঁকি বেশি। প্রক্রিয়াজাত খাবারেও হতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে মুখের ক্যানসার হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে বেশি। উপসর্গ ও শনাক্ত যদি মুখে ঘা তৈরি হয় ও চিকিৎসার পরও দুই থেকে তিন সপ্তাহ স্থায়ী হয়, তবে অবশ...