Skip to main content

Posts

Showing posts from November, 2020

কাঁক ও ঈগল

  কাঁক হচ্ছে একমাত্র পাখি, যে ঈগলের ঘাড়ের উপর বসে, ঠোকর মেরে, তাকে বিরক্ত করতে পারে। যে সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যাপার হচ্ছে, ঈগল কিন্তু কাঁকের সাথে লড়াই করে বা তাকে মেরে ফেলতে যেয়ে তার সময় ও শক্তির অপচয় করে না। ঈগল যেটা করে সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারনে এবং ঈগলের প্রচন্ড গতির কারনে, কাঁক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে ঈগলের ঘাড় থেকে দ্রুত খসে পড়ে যায়। ঠিক তেমনি ভাবে, আপনার জীবন চলার পথে কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরূপি অনেক কাঁক, আপনার পিছনে ঠোকর মেরে, আপনার জীবনকে ব্যহত করবে। এদের সাথে লড়তে যেয়ে, সময় এবং শ্রম অপচয় করার কোন দরকার নেই। #শিক্ষনীয় আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য, কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন। আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে, এই সব কাকেরা দুর্বল হয়ে এমনিতেই ঝড়ে পড়ে যাবে! # কালেক্টেড #

জীবনের প্রায়োরিটি নির্ধারণ

  ১. আমাদের জীবনের প্রায়োরিটি নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি কোন জিনিসটা চাই এবং কেন চাই - এটা সুস্পষ্ট ভাবে জানা আমাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। ২. পেশার ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে কখনোই নিজেকে ফিফটি-ফিফটি ভাগ করা যায় না, হোক তার সময়ের ভাগ বা গুরুত্বের। কখনো যেমন পেশা ক্ষেত্রে আপনাকে ১০০% দিতে হবে, তেমনি কখনো বা পরিবারকে দিতে হবে শতভাগ। ৩. কর্মক্ষেত্র এবং বাসায়, সব কাজ কখনোই নিজে করতে যাবেন না। পছন্দ না হলেও, কিছু কাজ অন্যের উপর ছেড়ে দিন। ৪. উভয় ক্ষেত্রেই চাহিদা বাস্তব রাখুন। আপনার সব কাজ সবসময় পারফেক্ট হবে না, এটি মেনে নিন। কারণ একজন মানুষের পক্ষে কখনই নিখুঁতভাবে সবদিক মেইনটেইন করা সম্ভব নয়! তাই, নিজেকে দোষ না দিয়ে চেষ্টা করুন আবার আগের গতিপথে ফেরত আসতে। ৫. অবশ্যই বাসায় এবং কর্মক্ষেত্রের যত কাজের চাপে থাকুক না কেন, প্রতিদিন নিজেকে একটি কোয়ালিটি সময় দিন। এটি উভয় ক্ষেত্রেই আপনার কাজের গুণগত মান বাড়াবে। ৬. চেষ্টা করুন বর্তমান মূহুর্তে মনোযোগ দিয়ে কাজ করতে। অর্থাৎ, পেশার কাজ সম্ভব হলে কর্মক্ষেত্রে শেষ করতে, এবং বাড়ির স্ট্রেসের প্রভাব পেশায় পড়তে না দিতে...

share market এ টাকা invest করার বিষয়ে জিজ্ঞাসা

যদি আপনি আপনার বন্ধুবান্ধব, প্রতিবেশী বা আপনার আত্মীয়দের share market এ টাকা invest করার বিষয়ে জিজ্ঞাসা করেন তবে তাদের বেশিরভাগই আপনাকে নিরুৎসাহিত করবেন এবং বলবেন যে ওটা "জুয়া খেলারই অন্য একটা রূপ"। অনেকে এখনও বিশ্বাস করেন যে stock price ওঠা নামা করার পিছনে কোনও "যুক্তি" নেই। যারা share market থেকে প্রচুর অর্থ উপার্জন করেন তারা কেবল "ভাগ্যবান"। অন্যদিকে, মজাদার ঘটনাটি হল বিশ্বের প্রায় সমস্ত কোটিপতিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শেয়ার বাজারের মাধ্যমে তাদের বিপুল সম্পত্তি অর্জন করেছেন। "প্রত্যক্ষ ভাবে" বলতে নিজে সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করে এবং "পরোক্ষভাবে" বলতে নিজের কোম্পানিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করে। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, ওয়ারান বুফেট সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করে তার ভাগ্য তৈরি করেছিলেন, যেখানে বিল গেটস তার কোম্পানি মাইক্রোসফ্ট কে share market এ তালিকাভুক্ত করে তার সৌভাগ্য অর্জন করেছিলেন। এমনকি ভারতেও, আপনি রাকেশ ঝুনঝুনওয়ালার মতো অনেক কোটিপতি বিনিয়োগকারীদের দেখতে পাবেন যারা তাদের সম্পূর্ণ সম্পদ সরাসরি share ma...

রাষ্ট্র মানেই লেফট রাইট।’

  শহীদ কাদরীর কবিতা আছে, ‘রাষ্ট্র মানেই লেফট রাইট।’ ‘রাষ্ট্র বললেই মনে পড়ে স্বাধীনতা দিবসের সাঁজোয়া বাহিনী রাষ্ট্র বললেই মনে পড়ে রেসকোর্সের কাঁটাতার, কারফিউ, ১৪৪ ধারা রাষ্ট্র বললেই মনে পড়ে ধাবমান খাকি জীপের পিছনে মন্ত্রীর কালো গাড়ি কাঠগড়া গরাদের সারি সারি খোপ্, কাতারে কাতারে রাজবন্দী রাষ্ট্র মানেই লেফট রাইট॥’

ফ্রিল্যান্সিং সম্মানজনক স্থায়ী পেশা

ফ্রিল্যান্সিং মানে শুধু ইনকাম না । এটা সম্মানজনক লাইফটাইম স্থায়ী পেশা । সুতরাং সঠিকভাবে নিজের পরিচয় দিতে শিখুন । ১. কখনোই বলবেন না আপনি ফ্রিল্যান্সার । কারণ সাধারণ মানুষ মনে করে ফ্রিল্যান্সিং মানে - ক্লিক করা, অনলাইনে ইনভেষ্ট করা, ডাটা এট্রি করা ইত্যাদি । সুতরাং ফ্রিল্যান্সার বললে স্বাভাবিকভাবেই মানুষ আপনাকে গুরুত্ব দিবে না । ২. বলবেন আপনি ইন্টারনেটের মাধ্যমে একটি আমেরিকান কোম্পানীতে ডিজিটাল ম্যানেজার বা এস.ই.ও প্রফেশনাল হিসেবে চাকরী করেন এবং সেই কোম্পানী প্রতি মাসে আপনার ব্যাংক একাউন্টে সেলারী সেন্ড করে । এভাবে বললেই মানুষ বুঝবে যে আপনি চাকরী করেন । সাধারণ চাকরী না বরং বিদেশী কোম্পানীতে চাকরী । তখন মানুষ আপনাকে ক্রিয়েটিভ পরসন হিসেবে যথাযথ মূল্যায়ন করবে । ৩. দেশী কোম্পানীতে চাকরীর চাইতে বিদেশী কোম্পানীতে চাকরী করলে তার সেলারী ৫গুণ বেশী হবে এটা মানুষ বুঝবে । ৪. বিদেশী কোম্পানীতে কয়েব বছর চাকরী করলে ভবিষ্যতে তার বিদেশে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে এটা মানুষ নিজে নিজেই বুঝে নিবে । ৫. আপনি যোগ্য না হলে বিদেশী কোম্পানী জব দিত না । সুতরাং এটা সহজেই অনুমেয় যে আপনি অন্য...

ফ্রি’তে ফ্রিল্যান্সিং শিখা

taken from outsourcing institute by jamal sir/youtube আমরা আন্তরিকভাবে চাই সবাই যেন সম্পূর্ণ ফ্রি’তে শিখতে পারে । বাংলাদেশ ও ভারতের হাজার হাজার স্টূডেন্ট আমাদের ফ্রি ভিডিও দেখেই প্রতি মাসে অনেক ভাল ইনকাম করছেন । চেষ্টা করলে আপনিও পারবেন । এক টাকাও খরচ করতে হবে না । আমাদের পেইড কোর্সে এডমিশন নিতে হবে না । বিদ্র: ফ্রি কোর্সে সাপোর্ট দেয়া হয় না । কারণ লক্ষ লক্ষ মানুষকে ফ্রিতে সাপোর্ট দেয়া সম্ভব নয় । শুধুমাত্র পেইড কোর্সে প্রতিদিন ১৪ ঘন্টা লাইভ সাপোর্ট ও প্রতিদিন ৩ ঘন্টা ক্লাস হয় । --------------------------------------- ফ্রি কোর্স করতে এই লিংকে ক্লিক করুন, ৪০ টি ভিডিও পাবেন । যারা একদম নতুন, ভাল কম্পিউটার বা ইংলিশ জানেন না তারাও যেন ভালভাবে বুঝতে পারে ধারাবহিকভাবে সবগুলো ভিডিও সাজিয়ে দেয়া হয়েছে । শুধু মাত্র এই ৪০ টি ভিডিও ভালভাবে দেখে কাজগুলো শিখে নিশ্চিতভাবে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন । ফ্রি কোর্স লিংক: http://www.outsourcinghelp.net/classn... ----------------------------------------------------- যখন আপনার প্রতি মাসে ২০/৩০ হাজার টাকা ইনকাম হতে থা...

সরকারী চাকরী নাকি ফ্রিল্যান্সিং ?

  ক্যারিয়ার হিসেবে কোনটি ভাল ও সিকিউরড ? সরকারী চাকরী নাকি ফ্রিল্যান্সিং ? আসুন বিষয়টি যুক্তিসংগতভাবে বুঝার চেষ্টা করি । ১. স্টূডেন্ট অবস্থায় সরকারী পাওয়া সম্ভব নয় কিন্তু ফ্রিল্যান্সিং করতে কোন বাধা নেই । ২. গ্রাজুয়েশন কম্পিলিট হয়ে থাকলে - সরকারী চাকরীর পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে এক বছর কঠিনভাবে পড়াশুনা করতে । এই একবছর সাধনার পরও মাত্র ১% মানুষ সরকারী জব পায় । তার মানে আপনি যদি সরকারী চাকরীর পিছনে ১ বছর সময় নষ্ট করেন তবে ৯৯ ভাগ সম্ভাবনা চাকরী পাবেন না । কিন্তু যেভাবে কঠিন মনযোগ দিয়ে সরকারী চাকরীর জন্য পড়াশুনা করবেন সেইভাবে শুধুমাত্র ৩ মাস ডেইলি ১২ ঘন্টা করে ফ্রিল্যান্সিং এর জন্য পড়াশুনা করলে হাইলি স্কিলড লেভেলে কাজ শিখা যায় । ৩. একজন সরকারী কর্মকর্তা শুরুতে বেতন পান মাত্র ৩০ থেকে ৪০ হাজার টাকা । একজন ফ্রিল্যান্সার প্রথম কয়েক মাস ২০ হাজার টাকার বেশী ইনকাম করতে পারে না । কিন্তু দুই-তিন মাস ছোট খাট খুচরা কাজগুলো করে অভিজ্ঞতা ও স্কীল অর্জন করলে বড় বিদেশী কোম্পানীতে স্থায়ী চাকরী পাওয়া যায় । স্থায়ী চাকরীতে সর্বনিন্ম বেতন কমপক্ষে ১২০০ ডলার বা প্...

ফ্রিল্যান্সিং সফটওয়্যার

  ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের শত শত রকমের সফটওয়্যার প্রয়োজন হয় । যেমন: ফটোশপ, ইলস্ট্রেটর, ক্যামটাসিয়, এডোব প্রিমিয়ার, ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ । তাছাড়া এস.ই.ও এবং ডিটিজাল মার্কেটিং করার জন্য আরো অনেক আনকমন সফটওয়্যার লাগে । এই সকল সফটওয়্যার মাষ্টারকার্ড এর মাধ্য পেমেন্ট করে কিনতে হয় । কিন্তু আপনি চাইলে সম্পূর্ণ বিনামূল্যে পৃথিবীর যে কোন সফটওয়্যার ডাউনলোড করতে পারেন নিচের দুইটি পদ্ধতিতে : ১. www.getintopc.com এই ওয়েব সাইট থেকে । এখানে পৃথিবীর প্রায় সকল লেটেষ্ট সফটওয়্যারের ক্র্যাক ভার্সন পাবেন । এগুলো আপনি সম্পূর্ণ বিনামূল্যে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন । এই ওয়েব সাইটের সার্চ অপশনে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার এর নাম লিখে সার্চ করলে একদম লেটেষ্ট ভার্সনের কয়েকশত ডাউনলোড লিংক পাবেন । যে কোন লিংক ওপেন করলে মূল দুইটি জিনিস পাবেন একটি হল মূল সফটওয়্যার এবং আরেকটি হল সেই সফটওয়্যার ইন্সটলের ইন্সট্রাকশন ভিডিও । সাধারণ সফটওয়্যার ডাউনলোড করার চাইতে ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করা অনেক অনেক কঠিন এবং সম্পূর্ণ ব্যাতিক্রম । তাই আপনাকে ইন্সট্রাকশ ভিডিওটি দেখে দেখেই করত...

বাচ্চাদের আকাশে তুলে আবার কোলে নিয়ে আমরা অনেক আনন্দ পাই

  🗣️সচেতনতামূলক পোস্ট 👇🏻 রাজিব ও ময়না দম্পতির সংসারে সন্তান আসল। মেয়ের নাম রাখা হল "ইরা"। অনেক ফুটফুটে মেয়ে।দেখতে অনেক মায়াবী। গালে নরম মাংস।যে কেউ দেখলেই আদর করতে চাইবে, গালের মাংস ধরে টানাটানি করবে। সন্তান এর যত্নের কোন ঘাটতি রইল না।সুস্থ্য স্বাভাবিকভাবেই বড় হতে লাগল সে। একদিন... মেয়ের বয়স পাঁচ মাস।শীতকাল তখন।উঠোনে মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছে ময়না। সকালের রোদ বাচ্চার জন্য খুব উপকারী। বাচ্চাকে রোদে শুইয়ে রাখল। হঠাৎই সেখানে আসল পাশের ঘরের রবিন। ইরার চাচা হয় রবিন। এসেই ইরাকে কোলে নিল।আদর করতে লাগল। হাসানোর চেষ্টা করল।কিছুক্ষণ পর সে ইরাকে আকাশের দিকে ছেড়ে দিয়ে আবার বল ক্যাচ ধরার মত করে ধরছে। এতে যেন ইরা আরও খুশি হচ্ছে। ময়নাও দেখে হাসছে। মেয়ে হাসলে যেকোন মায়েরই ভালো লাগে। ময়নারও ভালো লাগছে। আর রবিন কেন!সবাই ই তো এভাবে করে বাচ্চাকে নিয়ে খেলে । রবিন আবার ইরাকে আকাশের দিকে ছেড়ে দিল। সঠিক ভাবে ক্যাচও ধরল। কিন্তু একি হল?? ইরা হাসছে না। চোখ বন্ধ করে আছে। রবিন ভয় পেয়ে গেল। ময়নাকে ডাক দিল। ময়না দৌড়ে এসে কোলে নিল ইরাকে।নানান নামে ডাকতে শুরু করল।হাত দিয়ে চোখ খ...

কিভাবে তুলনা করা কমাবো?

  কিভাবে তুলনা করা কমাবো? ১. আপনি নিজে যেরকম আছেন, সেটা মেনে নিন। সবাই সবকিছু পারে না, পারবেও না। যদি কিছু গুন অর্জন করতে চান, তবে চেষ্টা আপনাকে সাহায্য করবে; অন্যের সাথে তুলনা নয়। ২. নিজের ভাল দিকগুলোকে চিনতে শিখুন। যখনই অন্যের সাথে তুলনা করবেন, তখনই আগে নিজের একটি ইতিবাচক দিক খুঁজে নিন। ৩. ১ মাস প্রতিদিন অন্তত নিজের ১টি অর্জনের কথা খাতায় লিখে রাখুন। ৪. ১ মাস প্রতিদিন অন্তত ১টি এমন জিনিসের কথা লিখুন, যার জন্য আপনি কৃতজ্ঞ। ৫. জীবন কোন প্রতিযোগিতা না, বরং একটি সফর। জীবন দৌড়ে কখনো কেউ এগিয়ে বা পিছিয়ে যায়, কিন্তু তা কখনোই হারজিত নির্ধারণ করে না। ৬. আমাদের জীবনের আল্টিমেট লক্ষ্য সুখী হওয়া। নিজেকে প্রশ্ন করে দেখুন তো, কারো সাথের তুলনা আপনাকে কখনো কি সেই সুখ দিতে পেরেছে? ৭. নিজের আত্মবিশ্বাসের উপর কাজ করুন। ৮. মানুষ যেভাবে নিজেকে দেখায়, সবসময় সেটি সত্য নয়; বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। তাই আপনি যার সাথে নিজেকে তুলনা করছেন, আদৌ তিনি বাস্তব তো? ৯. অন্যের প্রশংসা করার অভ্যাস তৈরি করুন, হিংসা নয়। ১০. যদি কখনো কারো সাথে আপনার তুলনা হয়, তবে সেটা শুধুই আপনি নিজে! আপনার প্রত...

চাতক পাখি

  বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো। তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজারমূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইলো। বাদশাহ জানতে চাইলেন, পাখিটির এত দাম কেন? অথচ তার একটি পা নেই! লোকটি বললো, মার্জনা করবেন জাঁহাপনা! দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরণের পাখি। এর বিশেষত্ব হলো- আমি যখন শিকারে যাই, তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই। আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি। এই পাখিটি তখন অত্যাশ্চর্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে। তার এই আওয়াজ শুনেই ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটিই আমার শিকারের প্রধান ফাঁদ। বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলো, জাঁহাপনা! আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন? তখন বাদশাহ হারুনুর রশীদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বললেন, "যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করত...

এক প্যাকেট চিপস

  আমরা জানি- "এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা" । গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে রাখাকে Slack Filling বলে। আর ভিতরে নাইট্রোজেন গ্যাস দেয়া হয় দুইটি কারনে- ১. বাইরের প্রেশারে যেন চিপস না ভেঙে যায়। ২. নাইট্রোজেন গ্যাস চিপ্স কে দীর্ঘদিন মচমচা রাখে। আসুন এবার স্বাদের জিনিসে বিস্বাদের গল্প শুনাই।। বাচ্চারা কান্দে, তাই তার হাতে চিপস দিলেন। বাচ্চা ঠান্ডা।। কিন্তু এইটা যে বাচ্চার ভবিষ্যত শেষ করে দিলেন । সেটা থেকে যায় অজানায়। ১৯৯০ সালের দিকে বাংলাদেশে প্রথম আলুর চিপস বানানো শুরু করে।। মাত্র ৩০ বছরের ইতিহাসে এই আলুর চিপস বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে।। যদিও আমেরিকা আলু চিপস আবিষ্কৃত হয় ১৮৫৩ সালে এক্সিডেন্টাল ভাবে। আসেন জেনে নেই - এই চিপস কিভাবে সব পাল্টাই দিলো।। বাংলাদেশের ৩০ বছরের উপরে ৩০% মানুষের উচ্চ রক্তচাপ আছে।। আর ৫০ বছরের উপরে প্রায় ৬৫% মানুষের উচ্চ রক্তচাপ আছে। এই হিসেবে বাংলাদেশে কয়েক কোটি প্রেশারের রোগী আছে।। যদিও ডায়াগনোসিস হয় বা হইছে ১০% এর কম।। এতো প্রেশার কই থেকে আসল দেশে।। আর এতো অল্প বয়সে প্রেশারে কেমনে ধরে।। আমরা জানি চিপসের...