Skip to main content

Posts

Showing posts from October, 2025

ব্যবসা নাকি ঘুরিয়ে সুদ?

  ধরুন, আমি সুদ পছন্দ করি না। আবার আমি কোন ব্যবসাও করি না। এমতাবস্থায় আমার intention টাকা দিয়ে বাড়তি টাকা খাওয়া। সেক্ষেত্রে কি করব? ধরুন আপনি আমার কাছে এসে বললেন এক লক্ষ টাকা দিয়ে একটি huawei ল্যাপটপ কিনতে চাই। ঋণ লাগবে। আমি তখন বলব খুব ভালো কথা। টাকা ফেরত দিতে পাঁচ বছর লাগবে? তাহলে এক কাজ করো। দুই লক্ষ টাকা দামে ল্যাপটপ আমি আপনার কাছে বিক্রি করে দেই। পাঁচ বছরে তো এমনিতেই এমন সুদ আসে। আপনি চিন্তা করে দেখলেন কথা ঠিক। সেই অনুযায়ী আমার লোক আপনার সাথে গেল। দোকানে টাকা জমা দেবার সময় আমার লোক পকেট থেকে ১ লাখ টাকা বের করে দিল। তারপর আপনার কাছে ২ লক্ষ টাকায় বিক্রি করে বলল , "আমরা ব্যবসা করেছি। সুদের কোন করবার নেই। এই পণ্যের লাভ ক্ষতি কোন কিছুর অংশ আমি নিব না। যেহেতু মাল বিক্রি করে ফেলেছি। আপনি দুই লাখ টাকা দিয়েন।" এটাই হচ্ছে সেই পদ্ধতি যার অনুসরণ করে প্রায় সবাই ইসলামী ফাইন্যান্স করে যাচ্ছে। আপনাদের বিবেকের নিকট প্রশ্ন। এইটা কি ব্যবসা নাকি ঘুরিয়ে সুদ? ================================= আমি একটা প্রশ্ন করেছিলাম, বলা যায় কেউই সঠিক উত্তর দিতে পারে নাই। প্রশ্নটি ছিল কেন এ...

তারুণ্য চিরস্থায়ী নয়

  পরিবার হলো মানবসভ্যতার সূতিকাগার। পৃথিবীর সূচনালগ্ন থেকে মানবসভ্যতা যে বন্ধনের ওপর ভর দিয়ে টিকে আছে, তার নাম পরিবার। অথচ খুব ঠুনকো কারণে প্রতিদিনই অসংখ্য পরিবার ভেঙে যাচ্ছে। একটি জরিপে দেখা গেছে, রাজধানীতে প্রতিদিন ভাঙছে প্রায় ৩৭ টি দাম্পত্য সম্পর্ক। মিনিটের হিসাবে প্রতি ৪০ মিনিটে ১ টি করে তালাকের ঘটনা ঘটছে। ইসলামে অপছন্দনীয় বৈধ কাজ বলা হয়েছে তালাককে। শুধু তাই নয়, কোথাও পরিবার ভাঙার সংবাদে শয়তান যতটা খুশি হয়, ততটা খুশি সে অন্য কোনো কারণে হয় না। তালাকের মাধ্যমে স্বামী-স্ত্রী আলাদা হয়ে যায়, তারা হয়তো নতুন করে জীবন শুরু করতে পারে, কিন্তু এর নির্মম বলির শিকার হয় সন্তান। বাবা-মার সংসার ভাঙার প্রেক্ষিতে সন্তানেরা যে মানসিক পীড়নের ভেতর দিয়ে বড় হয়, এই ট্রমা সারা জীবনেও তারা কাটিয়ে উঠতে পারে না। তালাক কোনো প্রশংসনীয় কাজ নয়। তালাক মূলত নিরুপায় অবস্থায় একটি বিষাক্ত সম্পর্ক থেকে বের হওয়ার দরজা। সম্পর্ক যতক্ষণ ধরে রাখার পর্যায়ে থাকে, ইসলাম ততক্ষণ এই দরজা খুলতে নিষেধ করে। তবে যখন বিশ্বাস ভেঙে যায়, মধুর সম্পর্ক বিষময় হয়ে ওঠে, আশার সকল প্রদীপ নিভে যায়, একজন অন্যজন থেকে এমনভাবে মুখ ...

যেই পরিবেশে থেকে আপনি কষ্ট পেয়েছেন

  যেই পরিবেশে থেকে আপনি কষ্ট পেয়েছেন সেই পরিবেশ এ থেকে আপনি ভালো ফিল করতে পারবেননা। শুধু মানসিকতা বদলালেই সব ঠিক হয় না, অনেক সময় বদলাতে হয় পরিবেশ, মানুষ, এমনকি নিজের চারপাশের অভ্যাসগুলোও। যে জায়গাগুলো, যে মানুষগুলো বারবার পুরোনো ক্ষতগুলোকে মনে করিয়ে দেয়, তারা কখনোই আপনার সুস্থতার জায়গা হতে পারে না। নিজের মানসিক অবস্থা পরিবর্তন এর জন্য পরিবেশ বদলানো অনেক ক্ষেত্রে জরুরি হয়ে যায়। পরিচিত জায়গা ছেড়ে আসা কঠিন। কিন্তু অনেক সময় ‘আরও ভালো হওয়া’ শুরু হয় সেখান থেকেই যখন আপনি সাহস করে পেছনের কোলাহল ছেড়ে সামনে এগিয়ে যান। সুস্থ থাকা মানে সব ভুলে যাওয়া নয়, মানুষ কখনো তার খারাপ স্মৃতি গুলু পুরোপুরি ভুলতে পারেনা কিন্তু তাকে এমন একটা পর্যায় যেতে হবে যেখান থেকে তিনি এই স্মৃতি গুলোর কথা মনে করে আর কষ্ট পাবেনা। পরিশেষে ভালো খারাপ নিয়েই জীবন, খারাপ স্মৃতি গুলোকে নিজের ভিতরে আক্ষেপ তৈরী করতে দেওয়া যাবেনা। ======================================================== বর্তমানে একটি মিথ প্রচলিত আছে—অনেকে মনে করেন, গরুর নেহারির তেলতেলে অংশটাই ক্যালসিয়াম এবং এটি খেলে শরীরে ক্যালসিয়াম বাড়ে। কি...

মাতৃত্বের পরের বিষণ্ণতা

  মা হওয়া নিঃসন্দেহে এক অনন্য অনুভূতি। তবে এই অনুভূতির মাঝেই নিজের ভেতরে এক নীরব যুদ্ধ শুরু হয় নতুন মায়েদের। নতুন মা হওয়ার পর হঠাৎই অনেকের মনে হয়, “আমি কি ভালো মা হতে পারছি?”, “বাচ্চাকে ঠিকভাবে সামলাতে পারছি তো?”, “সবাই তো খুশি, শুধু আমারই কেন মন খারাপ লাগছে?”- এই প্রশ্নগুলোই ধীরে ধীরে একটা অপরাধবোধে পরিণত হয়। Postpartum Depression (PPD) বা মাতৃত্বের পরের বিষণ্ণতায়- নিজের প্রতি রাগ, আবার কান্না চলে আসে। অকারণে মনে হয়, সবাই বিচার করছে, আমি ব্যর্থ, আগের মতো কোনো কিছুরই আনন্দ লাগে না। ঘুমাতে পারছেন না, ক্লান্ত লাগছে সারাদিন, নিজের শরীরের পরিবর্তনেও অসহায় লাগে। সব কিছু যেন কেমন অসহ্য লাগে। এগুলো এক মানসিক অবস্থা, যা অনেক নতুন মায়ের হয়, কিন্তু খুব কমজনই সাহস করে এইটা নিয়ে কথা বলেন। কেন অপরাধবোধ তৈরি হয়? কারণ মা হওয়ার পর সবাই আপনার কাছে আশা রাখে, আপনি সব সামলাবেন হাসিমুখে, কখনও ভাঙবেন না, ক্লান্ত হবেন না। সবাই বাচ্চার যত্ন নেই খোঁজ-খেয়াল রাখে, যত্ন করে কিন্তু নতুন মা কে কেউ জিজ্ঞেস করে না, সে কেমন অনুভব করছেন? ঘুমহীন রাত, শরীরের ব্যথা, বাচ্চার কান্না, হরমোনের পরিবর্তন, নিজের আবেগ,...

“হালাল সম্পর্ক”

  আজকাল “দ্বিতীয় বিয়ে”, “তালাক”, “হালাল সম্পর্ক” এই শব্দগুলো এমনভাবে ব্যবহার হয় যেন এগুলোর মধ্যে কোনো পবিত্রতা বা দায়িত্ববোধ নেই। মনে এলো, করে ফেললাম; মুখে এলো, বলে ফেললাম! আমরা এমন এক সময়ের মধ্যে আছি যেখানে ধর্মের নামে ভণ্ডামি, সম্পর্কের নামে ব্যবসা, আর ভালোবাসার নামে শোষণ চলছে। অনেকে বলেন দ্বিতীয় বিয়ে তো ইসলামে জায়েজ। ঠিক, কিন্তু যে বিয়ের শিকড় পরকীয়া, প্রতারণা আর কামনা, সেটা কখনোই ইসলামী না, মানবিকও না। বরং ইসলাম বিয়ের মতো পবিত্র সম্পর্ককে যতটা সাপোর্ট করেছে, তার সুযোগ নিয়ে অনেকেই এই পুরো বিয়ে ব্যবস্থাপনাই কঠিন করে ফেলছে। বিয়ে যদি হয়ে যায় ব্যবসা, আর ধর্ম যদি হয়ে যায় ঢাল, তাহলে সমাজের ভেতরকার পচন শুরু হয় সেখান থেকেই। বিয়ের বাজারেও এখন অনৈতিক বৈষম্য। একজন দায়িত্বশীল ছেলেকে খুঁজে পাওয়া অনেক মেয়ের স্বপ্নের মতো ব্যাপার। একজন ভালো মানুষ, যে কথা রাখবে, দায়িত্ব নেবে, সাপোর্ট দিবে, সে এখন বিরল। অন্যদিকে অনেক ছেলেই বড় হচ্ছে কিডাল্ট হয়ে। গেম, স্ক্রল, পর্ন, নেশা — এই সবকিছুর মধ্যে তাদের জীবন আটকে আছে। আর মেয়েদের শেখানো হয় settle for less কোরো না, যার ফলে বাস্তবতার সাথে নিজেদের যুদ...

ছেলে খোঁজ নেয় না

  রিপন মিয়া বা শিপন মিয়া না,যদু, মধু,কদুর বাপের সাথেও যদি আপনি একান্তে তার কোনো সন্তানের সম্পর্কে জানতে চান, দেখবেন তাদের অভিযোগের অন্ত নেই। সবচেয়ে বেশি অভিযোগ একটু সচ্ছল সন্তানের প্রতি। ছেলে খোঁজ নেয় না, খবর নেয় না। এই টাকা পয়সা থাকবে না। কাকে, বকে খাবে। সেই ছেলে যদি বউয়ের প্রতি দায়িত্বশীল হয়, তাহলে তো আর কথায়ই নেই। হায়রে অভিযোগরে! আসলে অভিযোগ নয়, এরা সরাসরি অভিশাপ দেয়। বউ পাগল ছেলে। মার পেট থেকে হয়নি, বউয়ের পেট থেকে হয়েছে। বউয়ের কথায় উঠবস করে। আরও নানা কথা। অসংখ্য শিক্ষিত ও সুশীল পরিবারকেও দেখেছি সন্তানের সাথে চরম বৈষম্য করতে। এক সন্তানের উপার্জিত টাকা দিয়ে অন্য সন্তানকে বাড়ি, গাড়ি করে দিতে। সম্ভবত দেশের প্রথম দিকের কন্টেন্ট ক্রিয়েটর ছিল রিপন ভিডিও। যখন ঘর ঘর, এত এত নাই কাজ খই ভাজ টাইপের কন্টেন্ট ক্রিয়েটর ছিল না। যেখানে সেখানে ক্যামেরা একটা নিয়ে অন্যের বাড়া ভাতে ছাই দিতে যেতে আমি কখনো রিপন ভিডিওকে দেখিনি। সদা হাস্যোজ্জ্বল ছেলেটাকে দেখলে সরলতা ছাড়া আর কিছুই মনে আসত না। নিজের মতো করে ভিডিও তৈরি করত, নিজে নিজে মুখে ছড়া বানাত, বলত, হাসত, ছাই দিয়ে দাঁত মাজত। আরও কত কি! আমি ...

রাতে ঘুম আসতে না চাইলে

  রাতে ঘুম আসতে না চাইলে মোবাইল, টেলিভিশন স্ক্রিনে না তাকিয়ে কিছু একটা শুনুন। তাহলে ঘুম দ্রুত আসে। মোবাইল বা টিভির আলো Blue light মস্তিষ্কে ঘুম আসার হরমোন melatonin এর নিঃসরণ কমিয়ে দেয়, ফলে ঘুম আসতে দেরি হয়। কিন্তু অন্ধকার রুমে শুধু শোনা যেমন ধর্মীয় গ্রন্থ পাঠ, পডকাস্ট শোনা, রিল্যাক্সেশন সাউন্ড, বৃষ্টির শব্দ মস্তিষ্ককে শান্ত করে, এতে মেলাটনিন দ্রুত নিঃসরণ হয়। ফলে দ্রুত ঘুম আসে। ========================================================= "আমি মনে করি, double income family আসলে কোনো সামাজিক নীতির ফল না, বরং capitalism বা পুঁজিবাদের ফল। এখনকার সময়ে একটা নির্দিষ্ট জীবনমান বজায় রাখতে হলে, পরিবারের দুইজনকেই কাজ করতে হয় নইলে সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। আমি নিজেও আরও অনেক সন্তান নিতে চাইতাম যদি পেশাগত জীবনের চাপ আর মাতৃত্বকালীন যত্নের সুযোগ থাকত। আমাদের যুক্তরাষ্ট্রে আইনত মাত্র six weeks maternity leave দেওয়া হয়। তাই আমি মনে করি এটা নৈতিকতার প্রশ্ন না, বরং এটা পুরোপুরি political economy আর তার organization-এর প্রশ্ন।” Written by: Catherine Liu Professor at the University of Califo...

ইসলামে বয়স্কদের জন্য দুটি বিশেষ উপহার

  জীবনের শেষ প্রান্তে এসে মানুষ যেন এক অদ্ভুত অনুভূতির মধ্য দিয়ে যায়। বয়স্করা প্রায়ই তাদের যৌবনের দিনগুলোর কথা মনে করে, যেন একজন প্রবাসী নিজের জন্মভূমির জন্য হাহাকার করে। তারা অতীতের গল্প বলতে ভালোবাসে। কেউ তার পছন্দের সেরা কবিতা আবৃত্তি করে। তাদের মন পড়ে থাকে অতীতের স্মৃতিতে, কারণ বর্তমান তাদের কাছে উদাসীন, আর ভবিষ্যৎ মনে হয় কুয়াশায় ঢাকা, মৃত্যুর ছায়ায় ম্লান। শরীর দুর্বল হয়, রোগ-ব্যাধি এসে ভর করে, আর জীবনের বাকি দিনগুলো যেন গুটিয়ে আসে। এই সময়ে তারা শান্তি খোঁজে, মানুষের সঙ্গ আর উষ্ণ সম্পর্কের আশ্রয় চায়। এটাই বৃদ্ধ বয়স। শেষ বয়সে মানুষ একটু শান্তি ও জীবনের অর্থ খোঁজে। ইসলাম তাদের উভয় জগতে শান্তির প্রতিশ্রুতি দেয় এবং সম্মান ও যত্নের ব্যবস্থা করতে বলে। বিশ্বে বয়স্ক জনগোষ্ঠীর বৃদ্ধি আমাদের পৃথিবী এখন এক অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জনসংখ্যার একটি বড় অংশ বয়স্ক হয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা এখন ৭০০ মিলিয়নেরও বেশি। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা প্রায় ২০০০ মিলিয়নে পৌঁছাবে, যা বিশ্বের জনসংখ্যার ২০ শতাংশ। এমনকি ...

ঘটনা বা দুর্ঘটনায় নিজস্ব দায়িত্ব

  ঘটনা বা দুর্ঘটনায় নিজস্ব দায়িত্বটা প্রথমে আড়াল করতে চাই আমরা। চট্টগ্রাম ইপিজেডে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে চলা আগুন, এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড এই দুটি ঘটনা শুধু ব্যবসায়িক ক্ষতি নয়, বরং আমাদের আমদানি-রপ্তানি চেইন, অর্থনীতি, এবং বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তিতেও বড় ধরনের আঘাত। প্রায় ১ বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে! যা শুধু টাকার অঙ্ক নয়, এটি হাজারো মানুষের ঘাম, সময়, এবং পরিবারের স্বপ্নের গল্প। অনেকগুলো উদ্যমী মানুষ, ছোট-মাঝারি কিংবা বড় ব্যবসায়ীর স্বপ্ন এই অগ্নিকাণ্ডে ভেঙে গেছে। কিন্তু ঘুরে দাঁড়ানো সবার জন্য একরকম নয়, আর অনেকের পক্ষে হয়তো আর সম্ভবও নয়। এই ধাক্কা শুধু তাদের নয়, এটা খুচরা বাজারেও প্রভাব ফেলতে পারে কিংবা কেউ কেউ সেটার সুযোগ নিতে পারে, যার চাপ এসে পড়বে আমাদের মতো সাধারণ ভোক্তাদের উপর। প্রতিটি দুর্ঘটনা আমাদের শেখায়, কিন্তু সেই শেখাটাই অর্থহীন যদি আমরা তা থেকে কোনো বাস্তব পরিবর্তন না আনি। তবে শুধু প্রতিশ্রুতিতে নয়, প্রয়োজন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং মনিটরিং এর ধারাবাহিকতা। ➡️ শিল্পাঞ্চল ও গুদামগুলোর জন্য নিয়মিত ফায়ার সেফট...

সেরা ৩০টি Chrome Extensions

  সেরা ৩০টি Chrome Extensions যা আপনার জানা প্রয়োজন GoFullPage – Full Page Screen Capture কাজ: পুরো ওয়েবসাইটের ফুল স্ক্রলিং স্ক্রিনশট নেয়। কিভাবে ব্যবহার করবেন: ওয়েবপেজ ওপেন করে Extension আইকনে ক্লিক করলে স্ক্রিনশট PNG/PDF আকারে পাবেন। কার জন্য: অফিস কর্মী, ডিজাইনার, ডিজিটাল মার্কেটার। ________________________________________ AdBlock / uBlock Origin কাজ: অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন, পপআপ ও ট্র্যাকার ব্লক করে। কিভাবে ব্যবহার করবেন: ইনস্টল করে ব্রাউজিং করলেই বিজ্ঞাপন ব্লক হয়ে যাবে। নির্দিষ্ট সাইট Allow করতে পারবেন। কার জন্য: সবার জন্য, বিশেষত যারা গবেষণা বা প্রফেশনাল কাজ করেন। ________________________________________ LastPass / Bitwarden কাজ: সব পাসওয়ার্ড সুরক্ষিতভাবে সংরক্ষণ ও অটো-ফিল। কিভাবে ব্যবহার করবেন: অ্যাকাউন্ট খুলে Master Password সেট করুন, বাকি লগইনগুলো অটোসেভ হবে। কার জন্য: অফিস কর্মী, মার্কেটার, ডিজাইনার—যাদের অনেক অ্যাকাউন্ট আছে। ________________________________________ Grammarly কাজ: লেখায় ব্যাকরণ ও বানান ঠিক করে, স্টাইল উন্নত করে। কিভাবে ব্যবহার করবেন: ইনস্টল করার পর যেকোনো...

পাঠানী স্বভাব

  পাঠানী স্বভাব একটি ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনের দৌলতে "তুফানী" শব্দটি বেশ পরিচিত বটে, তবে "পাঠানী" শব্দ টি আদৌ বাংলা অভিধানে খুঁজিয়া পাওয়া যাইবে কি না সেই বিষয়ে এই অধমের যারপরনাই সন্দেহ রহিয়াছে ইহা অস্বীকার করিবার দৃঢ়তা দেখাইতে পারিতেছি না, সে যাই হউক, এই কনটেক্সট এ এই শব্দ টিই বেশি মাত্রায় যথাযত, তাই অভিধান আপাতত অস্বীকার করিয়া "পাঠানী" ব্যবহার করিলাম। পাঠানের স্বভাব তাই পাঠানী, এই বার বিচক্ষণ পাঠক পাঠার স্বভাব কি হইবে তাহার ব্যাখ্যা চাহিলে তাহা ঘোরতর সমস্যার বৈ কি। শব্দের মানে ব্যাখ্যায় বেশি সময় ব্যয় না করিয়া বরং আসল বিষয়ে আলোকপাত করি। আমাদিগের সম্প্রতিক আফগানিস্থান ভ্রমণ কালে, ফেলুদা মার্কা তীক্ষ্ণ পর্যবেক্ষণে, পাঠানদের বেশ কিছু চারিত্রিক এবং ব্যবহারিক বৈশিষ্ট প্রত্যক্ষ করিয়াছিলাম, যাহা বেশ চিত্তাকর্ষক। সর্ব প্রথমে, পাঠানী কুশল বিনিময়, এই সম্পর্কে সৈয়দ মুজতবা আলী যাহা বলিয়াছিলেন তাহা মিলিয়া গিয়াছে, তবে একশত বৎসরের ব্যবধানে কুশল বিনিময়ের সময় কাল ( duration ) খানিকটা কমিয়াছে বটে, কিন্তু প্রথা একই, সালাম বিনিময়ের পর, দুই জনই দুই জন ...

প্রতিদিন কাজে লাগবে এমন ১০০টি শর্টকাট! Computer-এ কাজ

  অফিসের Computer-এ কাজ করেন প্রতিদিন কাজে লাগবে এমন ১০০টি শর্টকাট! Ctrl + A → Select All পুরো ডকুমেন্ট একসাথে সিলেক্ট করতে। যেমন: বড় লেখায় একসাথে ফন্ট/সাইজ পরিবর্তন করতে চাইলে। Ctrl + B → Bold নির্বাচিত টেক্সট মোটা (Bold) করতে। যেমন: শিরোনাম বা গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইট করতে। Ctrl + C → Copy নির্বাচিত টেক্সট বা ছবি কপি করতে। যেমন: এক জায়গার লেখা অন্য জায়গায় নেওয়ার জন্য। Ctrl + D → Font Options ফন্ট, সাইজ, কালার, ইফেক্ট পরিবর্তনের জন্য ডায়ালগ বক্স খুলবে। যেমন: ভিন্ন স্টাইলে লেখা সাজাতে চাইলে। Ctrl + E → Center Align টেক্সট মাঝখানে আনার জন্য। যেমন: শিরোনাম বা সার্টিফিকেট লিখতে। Ctrl + F → Find ডকুমেন্টে নির্দিষ্ট শব্দ খুঁজতে। যেমন: বড় রিপোর্টে কোনো শব্দ সার্চ করতে। Ctrl + I → Italic টেক্সট হেলানো (Italic) করতে। যেমন: বইয়ের নাম বা বিশেষ শব্দ লিখতে। Ctrl + N → New Document নতুন একটি ফাইল ওপেন করতে। যেমন: নতুন কাজ শুরু করার সময়। Ctrl + O → Open আগের তৈরি ফাইল ওপেন করতে। যেমন: পুরানো প্রজেক্ট এডিট করার জন্য। Ctrl + P → Print ডকুমেন্ট প্রিন্ট দিতে। যেমন: সিভি, রিপোর্ট বা রেজাল্ট শিট প্রি...

যাত্রাপথে মহানবীর (সা.) শেখানো দোয়া ও সুন্নাহ

  ভ্রমণ বা যাত্রা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কাজ, শিক্ষা, চিকিৎসা, হজ, ওমরাহ ছাড়াও নানা উদ্দেশ্যে মানুষকে দূরে বা কাছে যাতায়াত করতে হয়, যাত্রী হতে হয়। ইসলামে যাত্রা শুধু দেহের গন্তব্য নয়, বরং আত্মার পরীক্ষাও। তাই নবীজি (সা.) আমাদের শিখিয়েছেন—যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত যেন আল্লাহর স্মরণে থাকা যায়, তাঁর কাছে নিরাপত্তা ও বরকত প্রার্থনা করা যায়। যাত্রার পূর্বের প্রস্তুতি ও নিয়ত ইসলামি দৃষ্টিতে ভ্রমণ শুরু করার আগে কিছু আদব ও নিয়ম মেনে চলা সুন্নাহ: ভ্রমণের উদ্দেশ্য হালাল ও কল্যাণকর হতে হবে। পরিবারের সদস্যদের জানিয়ে যাত্রা শুরু করা। নামাজের সময়সূচি মাথায় রেখে যাত্রাপথ পরিকল্পনা করা। ঘর থেকে বের হওয়ার আগে “বিসমিল্লাহি তাওাক্কালতু ‘আলাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ” বলা সুন্নাহ। যখন তিনজন একসাথে সফর করবে, তখন একজনকে নেতা নিযুক্ত কর। সুনানে আবু দাউদ, হাদিস: ২৬০৮ রাসুল (সা.) বলেছেন, “যখন কেউ তার ঘর থেকে বের হয় এবং বলে ‘বিসমিল্লাহ, তাওাক্কালতু ‘আলাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’—তখন তাকে বলা হয়: তুমি হিদায়াতপ্রাপ্ত, নিরাপদ ও সুরক্ষিত হলে।”...