উজবেকিস্তানে গেলে কোন শহরে যাওয়া উচিত? ১২ মাস চাকরিসূত্রে উজবেকিস্তানে থাকার সুবাদে এ দেশটি চষে বেড়ানোর সুযোগ হয়েছে। তাসখন্দ, বুখারা, গিজদুভান, সমারখন্দ, তিরমিয, বেরুনী, খিভা, উরগেন্স, নুকুস, কুংগ্রাড, ময়নাক, আরাল সাগর, মারগিলন, ফারগানা, আন্দিজান, নামাঙ্গন, কাশি, মারহামাত, শাখরিজাবস, আমিরসয় সহ বহু জায়গায় ঘুরার সুযোগ হয়েছে। সেটার উপর ভিত্তি করে আজকের এই লিখাটা। সাধারণত যারা উজবেকিস্তান ঘুরতে যায় তার সিংহভাগ তাসখন্দ, সমারখন্দ এবং বুখারায় যাওয়ার প্লান করেন। এ তিনটা শহর ঘুরে অনেকেই হতাশ হয়ে বলেন, " আহ! ইমাম বুখারী, ইমাম তিরমিযীর জন্মস্থানে ইসলামের এ অবস্থা!! " এই শ্রেণীর মানুষরা উজবেকিস্তানের ইতিহাস সম্পর্কে জানে না৷ উজবেকিস্তানে ১৯২১ সাল থেকে সোভিয়েতের অধীনে থাকার সময় ইসলাম পালন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল৷ ১৯৯১ সালে স্বাধীন হলেও তখনকার প্রেসিডেন্ট ইসলাম করিমভও কম্যুনিষ্ট স্টাইলে ২০১৬ পর্যন্ত দেশ পরিচালনা করেন এবং এই সময়ও ইসলাম নিষিদ্ধ ছিল৷ মূলত ২০১৬ র পর থেকে ইসলাম পালন আবারও শুরু হয়৷ প্রায় দুইটা প্রজন্ম ইসলাম থেকে দূরে ছিল। তাসখন্দ, সমারখন্দ, তিরমিজ, খিভা, কাশি, বুখারায় গেলে...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla