👉রান্নাঘরে লেবুর প্রয়োজনীয় ব্যবহার এবং সহজ কিছু টিপসঃ 🍋 ফ্রিজে রাখা মাছ-মাংস থেকে দুর্গন্ধ উঠছে? কয়েকটি লেবুর স্লাইস কেটে ফ্রিজে রেখে দিন দুর্গন্ধ দূর হবে। 🍋 ফল যাতে কালো না হয়: আপেল বা অন্যান্য ফল কেটে রাখলে যদি লালচে হয়ে যায়, তবে সামান্য লেবুর রস মেখে রাখুন, লালচে দাগ হবে না। 🍋 ভাত সাদা করতে: ভাত রান্নার একদম শেষে সামান্য লেবুর রস দিন, এতে ভাত ঝরঝরে ও ধবধবে সাদা হবে এবং একটি সুন্দর ফ্লেভার পাবেন। 🍋 মাছের কাঁটা আটকে গেলে: গলায় মাছের কাঁটা আটকে গেলে অর্ধেক লেবুর রস চুষে খান, কাঁটা নরম হয়ে নেমে যাবে। 🍋 সাদা কাপড়ের নোংরা লাগলে: কাপড় ধোয়ার সময় গরম পানিতে লেবুর রস মিশিয়ে কাপড়গুলো ১০ মিনিট ভিজিয়ে রাখুন, কাপড় হবে আরও উজ্জ্বল সাদা। 🍋 মাংস দ্রুত সিদ্ধ করতে: মুরগি বা মটন মাংস রান্নার আগে আধা ঘণ্টা লেবুর রস মাখিয়ে রাখুন, এতে মাংস ভালো মেরিনেট হবে দ্রুত সিদ্ধ হবে। 🍋 বয়লার মুরগির গন্ধ দূর করতে: রান্নার আগে মুরগির মাংসের লেবুর রস মাখিয়ে রাখুন। সুন্দর ফ্লেভার আসবে। 🍋 রান্নার অতিরিক্ত ঝাল কমাতে: খাবার অতিরিক্ত ঝাল হলে এক চামচ লেবুর রস মিশিয়ে দিন, এতে ঝাল অনেকটাই কমে যাবে। 🍋 ...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla