Skip to main content

Narcissist স্বামী স্ত্রী


 Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন :

Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে কীভাবে ম্যানেজ করবে?” তিনি স্ত্রীর প্রতি সবসময়ই হেয় ও ছোট করে কথা বলেন। স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানের CEO হন, তখন বলবেন, “ওহ্, তুমি তো একটা ছোট কোম্পানির CEO, আমি বুঝি তুমি কী করতে পারো।” Narcissist স্বামী এভাবে স্ত্রীর কে ছোট করে দেখানোর চেষ্টা করেন।
-----------------------
*Narcissist স্ত্রীদের অপ্রয়োজনীয় খরচ প্রবণতা* Narcissist ব্যক্তিদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তাদের অর্থ ব্যবস্থাপনা (financial trait), যেখানে তারা অপ্রয়োজনীয় খরচ করতে বেশি প্রবণ। যদি আপনার স্ত্রী বা পার্টনার Narcissist হন, তাহলে আপনি প্রায়ই অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারেন। Narcissist ব্যক্তিদের কাছে টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা এটিকে তাদের সামাজিক মর্যাদার একটি বড় অংশ হিসেবে বিবেচনা করে। তারা তাদের উপস্থিতি (appearance) সুন্দর রাখতে, সিডাকটিভ (seductive) থাকতে, এবং একটি ভুয়া আত্মবিশ্বাস (fake confidence) বজায় রাখতে প্রচুর কেনাকাটা করে, যা প্রায়ই অপ্রয়োজনীয় খরচে পরিণত হয়। Narcissist ব্যক্তিরা অনেক সময় প্রচুর অর্থের অধিকারী না হয়েও ব্যয়বহুল জীবনযাপন করেন। তারা সবসময় উচ্চ অর্জনকারী (high achiever) হন না, কিন্তু তারপরও তারা তাদের সামান্য আয়ের মধ্যে থেকে প্রচুর খরচ করেন, যা সংসারে বড় সমস্যা সৃষ্টি করতে পারে। যদি আপনার পার্টনার Narcissist হন, তবে তিনি আপনার পরিবারের জন্য আর্থিক দিক থেকে একটি বড় সমস্যা তৈরি করতে পারেন। তারা প্রায়ই অতিরিক্ত খরচ করে যা তাদের সামর্থ্যের বাইরে, শুধুমাত্র অন্যদের চোখে নিজেকে উচ্চ সামাজিক মর্যাদার (higher social status) অধিকারী হিসেবে দেখানোর জন্য। Narcissist ব্যক্তিদের মধ্যে আপনি প্রায়ই দেখবেন যে তারা ২/৩টি আইফোন রাখেন, দামি গয়না পরেন, এবং দামী পোশাক পরেন। দামি পোশাক পরা বা আইফোন কেনায় কোনও সমস্যা নেই, তবে তাদের মূল লক্ষ্য হলো সবসময় সবার চোখে নিজেকে সেরা (superior) হিসেবে উপস্থাপন করা। অর্থ না থাকলেও, Narcissist ব্যক্তিরা দেখাতে চান যে তারা সবার থেকে ভালো অবস্থায় আছেন।DR KHUSHAL

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...