মৃত্যুর গল্প বদলে দিলো জীবন মুসলিম পরিবারে জন্ম নিয়েও ‘The Deen Show’ এর প্রতিষ্ঠাতা এডি রেডজভিকের জীবনযাপন ছিলো একেবারেই গতানুগতিক আট-দশজন মানুষের মতো যাদের কাছে ধর্ম ছিলো নিতান্তই সেকেলে ব্যাপার। উন্মত্ত জীবনযাপন করতে থাকা এডির পথযাত্রা কে ঘুরিয়ে দিলো একটা মাত্র গল্প। একদিন এডির বোন তাকে একটা গল্প বলে। গল্পটা ছিলো একটা কবরের। এক ছেলে তার মৃত মাকে দাফন করতে গিয়ে কিছু জরুরি কাগজ কবরের ভিতরে পড়ে যায়। বাসায় চলে যাওয়ার পর তার কাগজের কথা মনে আসলে সে সেটা খুঁজতে কবরে যায়। কবর খুড়তে গিয়ে সে চমকে যায়। কবরের ভিতরের দৃশ্যটা ছিলো ভয়াবহ। এডি এই গল্পটা তার এক আঙ্কেল কে বলে। তার আঙ্কেল তখন কিছু না বলে তাকে ‘জীবন, মৃত্যু ও আখিরাত’ নামে একটা বই দেন। এডি দুই তিনদিনের ভেতর বইটা শেষ করে এবং আঙ্কেলকে জানায় বইটা পড়ে সে ভয় পেয়েছে। আরেকবার এডি একটা লিফটে আটকে যায়। সেই সময় তিনি ভাবেন, এই লিফটে কিছুক্ষণের জন্য আটকে থেকেই মানুষ কতোটা ভয় পায়, তাহলে সেই কবরে আমাদের কি হবে? এভাবে জীবন-দর্শন বদলে যায় এডির। এডি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত না থেকে তার পরিবারকেও দাওয়াত দেওয়া শুরু করেন। একদিন এডি তার বাবাকে হুট...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla