১. নিজের সুখকে নিজেই সংজ্ঞায়িত করুন। কারো কাছে আপনজন সুখ,কারো কাছে সাফল্য, আবার কারো কাছে অর্থ! আপনার জন্য সুখ কি? ২. নিজের জীবনের প্রায়োরিটি লিস্ট রাখুন। সবসময় কিছু না পাওয়া থাকবেই,কিন্তু এই না পাওয়া আপনার লিস্টে সুখী হওয়ার জন্য কত নম্বরে? ৩. অন্তরের প্রশান্তিকে খুঁজে বেড়ান। খুব ছোট ছোট জিনিসে মন প্রশান্ত হতে পারে,সুখী হতে পারে,আবার অনেক বড় অর্জনের পরও না হতে পারে। ৪. সুখী থাকার সবচেয়ে মূল্যবান চাবিকাঠি হল- কৃতজ্ঞতাবোধ। ৫. আল্টিমেট সুখ লাভের জন্য আপনাকে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে,তাই কষ্টকে সুখের অংশ হিসাবে দেখুন। ৬. আপনার সুখ আপনার নিজের উপর নির্ভর করে,আপনার সাথে অন্য মানুষের আচরণের উপর নয়! ৭. সুখ বলতে কিছু নাই,সব মরীচিকা - এটা সত্য নয়। ৮. সুখ সন্তুষ্টির বাইপ্রোডাক্ট। তাই, নিজের জীবনে সন্তুষ্ট হতে শিখুন। ৯. আপনাকে নিজের চারপাশে সুখ খুঁজে নিতে হবে,সুখ আপনাকে খুঁজে নিবে না। ১০.মানুষের উপকার করুন। নিঃস্বার্থভাবে কিছু দেয়ায় একটা অদ্ভুত সুখ নিহিত আছে!
source-lifespring limited

Comments
Post a Comment