ফিলিস্তিনিদের সঙ্গে ইফতার করে ব্রিটিশ সাংবাদিকের ইসলাম গ্রহণ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথ পেশায় একজন মানবাধিকারকর্মী ও সাংবাদিক। প্রথম জীবনে তিনি খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন। লরেন বুথ ১৯৬৭ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। একজন গণমাধ্যমকর্মী হিসেবে বিশ্বের বিভিন্ন মুসলিম অঞ্চল সফর করেন এবং ইসলাম ও মুসলমানের অনুরাগী হন। ফিলিস্তিনিদের অধিকার বিষয়ে বুথের দৃঢ় অবস্থানের কারণে ২০০৮ সালে ফিলিস্তিনের রাষ্ট্রপতি ইসমাইল হানিয়া তাঁকে ফিলিস্তিনের নাগরিকত্ব প্রদান করেন। ২০১০ সালে তিনি ইসলাম গ্রহণ করলে খবরটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার পায়। নিজের ইসলাম গ্রহণ সম্পর্কে লরেন বুথ বলেন, এক ফিলিস্তিনি পরিবার তাঁকে ইফতারের দাওয়াত দেয়। পরিবারটি খুবই দরিদ্র ও অসহায়। এমনকি তাদের কাছে ওই দিনের খাবারও ছিল না। কিন্তু ওই ঘরের নারীর অন্তরজুড়ে ছিল উচ্ছ্বাস, ভালোবাসা। ফিলিস্তিনি নারী আমাকে তাঁর ঘরে এমনভাবে সংবর্ধনা জানান যেন তিনি গাজা উপত্যাকার কোনো গলিতে নয়, বরং আমাকে তিনি তাজমহলে প্রবেশের সংবর্ধনা দিচ্ছেন। অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখে তিনি আমাকে বলেন, ‘আসসালামু আলাইকুম।...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla