ইথিওপিয়ার আমহারা অঞ্চলের ঐতিহাসিক শহর দেসি। আসরের নামাজ শেষ হতেই দেখা গেল এক অদ্ভুত ব্যস্ততা। একদল তরুণ হলুদ জ্যাকেট গায়ে দিয়ে রাজপথ পরিষ্কার করছেন। কেউ বিছিয়ে দিচ্ছেন প্লাস্টিকের লম্বা দস্তরখান, কেউবা দূর থেকে বয়ে আনছেন বড় বড় খাবারের পাত্র। কোনো রেস্তোরাঁ বা বাড়ির আঙিনা নয়, ইফতারের তোড়জোড় চলছে খোদ পিচঢালা রাজপথে। গত কয়েক বছরে ইথিওপিয়ার শহরগুলোতে ‘স্ট্রিট ইফতার’ বা রাজপথের ইফতার এক নতুন ও শক্তিশালী সামাজিক বিপ্লব হিসেবে আবির্ভূত হয়েছে। প্রথম হিজরতের স্মৃতি প্রাচীন আবিসিনিয়ার সঙ্গে ইসলামের সম্পর্ক নাড়ির। যখন মক্কায় নবদীক্ষিত মুসলিমদের ওপর নির্যাতন চলছিল, তখন মহানবী (সা.) তাঁর সাহাবিদের বলেছিলেন লোহিত সাগর পাড়ি দিয়ে আবিসিনিয়ায় চলে যেতে। সেই আবিসিনিয়াই আজকের ইথিওপিয়া। সেখানকার ন্যায়পরায়ণ রাজা নাজ্জাশির আশ্রয় লাভের সেই ঘটনা ইসলামের ইতিহাসে ‘প্রথম হিজরত’ হিসেবে অমর হয়ে আছে। ইথিওপিয়ার মুসলিমরা গর্ব করে বলেন, “আমরাই সেই জাতি যারা সংকটের সময়ে ইসলামের প্রথম সন্তানদের আগলে রেখেছিলাম।” বর্তমানে দেশটির প্রায় ৩৫ শতাংশ মানুষ মুসলিম, যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও অনেক বেশি। মঞ্চ যখন রাজপথ ...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla