Skip to main content

ইফতারের পর ঘুম পায় কেন

 রমজানে দীর্ঘ সময় না-খেয়ে থাকার পর ইফতার শরীরকে পুনরায় শক্তি ও উদ্যম ফিরিয়ে দেওয়ার একটি সুযোগ নিয়ে আসে। তবে ইফতারের পরপরই অনেকে ক্লান্তি, মাথাব্যথা বা ঘুম ঘুম ভাব অনুভব করেন এবং জেগে থাকতে রীতিমতো লড়াই করতে হয়। কেন ইফতারের পর হঠাৎ করে ঘুম পায়? কারণগুলো কী এবং কীভাবে এই ঘুম এড়ানো সম্ভব—তা নিয়ে আজ কথা বলব।

ইফতারের পর ঘুম আসার কারণ

খাবার খাওয়ার পর কিছুটা ক্লান্তি অনুভব করা স্বাভাবিক এবং এতে উদ্বেগের কিছু নেই। চিকিৎসা পুষ্টি বিশেষজ্ঞ ইমান জামাল ব্যাখ্যা করেন, ‘ইফতারের পর শরীর আরাম অনুভব করে এবং অলসতা বেড়ে যায়, এর মূল কারণ অন্ত্রের হজম প্রক্রিয়া।’ তিনি বলেন, ‘ইফতারে হঠাৎ বেশি পরিমাণে খাবার গ্রহণের ফলে আমাদের হজমের গতি দ্রুত বেড়ে যায়। তাই মস্তিষ্ক অন্ত্রের দিকে বেশি পরিমাণে রক্ত সরবরাহ করে, যাতে হজম প্রক্রিয়াটি সহজ হয়। ফলে শরীরের অন্যান্য অংশ, বিশেষ করে মস্তিষ্কে রক্তপ্রবাহ কিছুটা কমে যায়। এ কারণেই ইফতারের পর আমরা ক্লান্তি ও তন্দ্রাচ্ছন্ন অনুভব করি।’যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘মেডিকেল নিউজ টুডে’র তথ্য অনুযায়ী, ইফতারের পর শরীরে ক্লান্তির অন্যতম কারণ হলো ‘সেরোটোনিন’ নামক রাসায়নিকের উৎপাদন বৃদ্ধি, যা ঘুম ও প্রশান্তি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ‘ট্রিপটোফ্যান’ নামে একটি অ্যামিনো অ্যাসিড, যা প্রোটিনসমৃদ্ধ খাবারে পাওয়া যায়, এটি সেরোটোনিন উৎপাদনে সহায়তা করে। আবার কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার শরীরে ট্রিপটোফ্যান শোষণ বাড়িয়ে দেয়। ফলে যদি ইফতারে প্রোটিন ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে গ্রহণ করা হয়, তবে এটি ঘুমের প্রবণতা বাড়িয়ে দিতে পারে।

স্বাস্থ্যগত সমস্যার সম্ভাবনা

 ‘হেলথ লাইন’ ওয়েবসাইটের মতে, কিছু ক্ষেত্রে ইফতারের পর ক্লান্তি বা সারা দিন ঘুম ঘুম অনুভব করা অন্যান্য স্বাস্থ্য সমস্যার লক্ষণও হতে পারে। যেমন: ডায়াবেটিস, খাবারে অ্যালার্জি, রক্তাল্পতা, থাইরয়েডজনিত সমস্যা ইত্যাদি। ঘুম এড়াতে

 ১. কিছু খাবার এড়িয়ে চলুন: পুষ্টিবিদ ইমান জামাল পরামর্শ দেন, ইফতারে কিছু খাবার পরিহার করলে বা কম খেলে ঘুমের সমস্যা কমানো যেতে পারে। যেমন ভাজাপোড়া খাবার, অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার ও ফলের জুস (যা রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়), সাদা চালের ভাত, পাস্তা, সাদা আটার তৈরি খাবার (যেমন সাদা পাউরুটি ও অন্যান্য বেকারি আইটেম), সাদা চিনি ও উচ্চ কার্বোহাইড্রেটযুক্ত খাবার ইত্যাদি।

 ২. স্বাস্থ্যকর উপায়ে ইফতার করুন: ইমান জামাল বলেন, ‘ইফতার স্বাস্থ্যসম্মত উপায়ে করলে আকস্মিক ঘুম ঘুম ভাব এড়ানো সম্ভব।’ তার মতে ইফতারের সঠিক পদ্ধতি হলো:

 ক) একটি খেজুর ও এক গ্লাস পানি দিয়ে রোজা ভাঙা,

 খ) এরপর মাগরিবের নামাজ আদায় করা

 গ) নামাজের পর প্রথমে স্যুপ দিয়ে মূল খাবার শুরু করা।

 তিনি ব্যাখ্যা করেন, ‘খেজুর খেলে শরীর প্রয়োজনীয় ফাইবার ও প্রাকৃতিক চিনি পায়, যা দ্রুত শক্তি সরবরাহ করে। স্যুপ খাওয়া হজমের জন্য উপকারী, কারণ এটি পাকস্থলীকে খাবার গ্রহণের জন্য প্রস্তুত করে।’

 ৩. ‘প্লেট রুল’ অনুসরণ করুন: পুষ্টিবিদরা ইফতারের সময় সুষম খাবার গ্রহণের গুরুত্ব ওপর জোর দেন। পুষ্টিবিদ ইমান জামাল পরামর্শ দেন, ‘কার্বোহাইড্রেট, প্রোটিন ও শর্করার ভারসাম্য রক্ষা করা জরুরি, এবং ইফতারের শুরুতেই পর্যাপ্ত পরিমাণে সালাদ খাওয়া উচিত।’ তিনি ব্যাখ্যা করেন, ‘সালাদ শরীরকে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও লবণ সরবরাহ করে, যা দীর্ঘ সময় রোজা রাখার ফলে শরীরে ঘাটতি দেখা দেয়। এটি পাকস্থলী ভরিয়ে রাখার অনুভূতি দেয়, ফলে কার্বোহাইড্রেট ও অন্যান্য ভারী খাবার গ্রহণ কমানো সম্ভব হয়।’ তাই তার মতে ‘প্লেট রুল’ অনুসরণ করা যেতে পারে। প্লেট রুল হলো, প্লেটের অর্ধেক অংশ সবজি বা সালাদ দিয়ে পূরণ করতে হবে এবং বাকি অর্ধেক দুই ভাগে বিভক্ত হবে—এক ভাগ প্রোটিন, আর অন্য ভাগ স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট (যেমন গমের রুটি বা লাল চাল)।

 ৪. চা-কফি খাওয়ার সময় ঠিক করুন: পুষ্টিবিদদের মতে, ‘ইফতারের পরপরই চা বা কফি পান না করাই ভালো।’ কারণ চা ও কফিতে থাকা ‘ট্যানিন’ উপাদান আয়রনের সঙ্গে যুক্ত হয়ে শরীরের আয়রন শোষণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, যা দীর্ঘ মেয়াদে রক্তাল্পতার ঝুঁকি বাড়াতে পারে। তাই ইফতারের এক থেকে দুই ঘণ্টা পর চা বা কফি পান করা উচিত।৫. ইফতার ধাপে ধাপে করুন: ইফতার করার ধরনও ঘুমের প্রভাব কমাতে পারে। পুষ্টিবিদরা পরামর্শ দেন, ইফতারের মূল খাবার খানিকটা দেরিতে খেলে শরীরকে খাবার ও পানীয় গ্রহণের জন্য প্রস্তুত করার সুযোগ পাওয়া যায়। যেমন:

 ক) প্রথমে একটি খেজুর ও এক গ্লাস পানি পান করুন।

 খ) তারপর ১০-১৫ মিনিট বিরতি নিন, নামাজ আদায় করুন।

 গ) এরপর ধীরে ধীরে ইফতার করুন, শুরুতে হালকা খাবার বা স্যুপ খাওয়া উত্তম।

 ধাপে ধাপে ইফতার গ্রহণ করলে হজমতন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে না এবং শরীরে রক্তপ্রবাহের ভারসাম্য বজায় থাকে, ফলে ইফতারের পর হঠাৎ ঘুম ঘুম ভাব কম হয়।

 ৬. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন: পর্যাপ্ত ঘুম না পাওয়াও ইফতারের পর ঘুম ঘুম ভাবের অন্যতম কারণ। ইফতারের পর শরীর আরাম অনুভব করে এবং পরিপূর্ণ পাকস্থলীর কারণে অলসতা বেড়ে যায়, বিশেষত যদি আগের রাতে ভালো ঘুম না হয়। তাই ঘুমের রুটিন ঠিক রাখা গুরুত্বপূর্ণ।৭. ব্যায়াম করতে ভুলবেন না: ব্যায়াম শরীরকে দিনের মধ্যে চাঙা রাখতেও সাহায্য করে। ফলে খাবারের পর অতিরিক্ত ক্লান্তি বা অলসতা কম হয়। এছাড়া, সক্রিয় না থাকলে শরীর সংরক্ষিত শক্তি জমিয়ে রাখে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা কঠিন হয়ে যায়। অন্যদিকে, ব্যায়াম করলে শরীরে শক্তির প্রবাহ নিশ্চিত হয়, যা সারা দিন চাঙা থাকতে সহায়তা করে।

 সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও শরীরচর্চা নিশ্চিত করলে রমজানে ইফতারের পর ঘুম ঘুম ভাব কমিয়ে শরীরকে আরও সক্রিয় রাখা সম্ভব।

 সূত্র: আল জাজিরা ডট নেট

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...