Skip to main content

Posts

Showing posts from March, 2024

মনোযোগ বাড়াতে পারি কীভাবে?

  মনোযোগ বাড়াতে পারি কীভাবে? মনে রাখতে পারি না, বা আমরা সবকিছু ভুলে যাচ্ছি এ জাতীয় কথা আমরা প্রায়শই শুনে থাকি, বিশেষ করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। বেশির ভাগ ক্ষেত্রেই তাদের অভিযোগ থাকে যে তাদের পারফর্মেন্স আগের মতো নেই বা তারা আগের মত পড়াশুনা মনে রাখতে পারছে না। আমরা কি জানি, কেন এমন হয়? আসলে মনে রাখার বা মেমোরির ক্ষেত্রে অনেকগুলো বিষয় কাজ করে, যার মধ্যে একটি হচ্ছে Concentration বা Attention। আমরা জানি, বিভিন্ন রোগের কারণে যেমন Depression, Anxiety Disorder-এর ক্ষেত্রে মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে, এবং ধীরে ধীরে কমে যেতে পারে। আবার দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে যদি Attention Deficit Hyper Activity Disorder থাকে, তাহলে তাদের Attention টা কম থাকে, অস্থিরতা টা বেশি থাকে। সাধারণত কোন কিছু মনে রাখার ক্ষেত্রে আমরা যা করি, টা হলো কোন নির্দিষ্ট জিনিস আমাদের মেমোরিতে Store করে রাখি। একে বলা হয় Encoding, এটি আমরা যত ভালোভাবে করতে পারবো, মেমোরিতে ঐ Information টা তত ভালো ভাবে সংরক্ষিত থাকবে। এই Encoding-এর ক্ষেত্রে আমরা Normal Rehearsal করতে পারি, একই পড়া বার বার পড়ার মাধ্যমে। আরেকটি জিনিস করতে...

আবেগগুলো কি মূল্যহীন?

  আবেগগুলো কি মূল্যহীন? আবেগ বা Emotion মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আর সম্পর্কের ক্ষেত্রে আমরা একে অপরের সাথে Connect করার জন্য আমাদের এই আবেগটাকেই ব্যবহার করি। সহজভাবে বলতে গেলে, আমরা ব্যবসায় বিনিয়োগ করতে গেলে বা চাকরি করতে গেলে প্রথমেই চিন্তা করি, এতে আমাদের লাভ কতটুকু, এখানে আমাদের Investment করাটা কতটুকু যৌক্তিক। কিন্তু মনের ক্ষেত্রে আমরা যখন Investment-এ যাই, তখন আমরা খুব কমই ভেবে দেখি যে সামনের মানুষটা আমাদের মূল্যায়ন করছে কিনা, আমাদের আবেগ টাকে বুঝতে পারছে কিনা।যার ফলস্বরূপ, আমরা অনেক সময়ই এমন মানুষের প্রতি আবেগপ্রবণ হয়ে পড়ি যারা আমাদের যথার্থ মূল্য দেয় না। আমরা তখন খুব করে চাই, মানুষটা আমাদের মত করে পাল্টে যাক, আমরা যেমনটা চাই, ঠিক তেমন হয়ে যাক। কিন্তু আমরা যেটা বুঝতে চাইনা তা হল, কোন মানুষ ততক্ষণ পাল্টায় না, যতক্ষণ না সে নিজে চায়। তাই আমাদের আবেগটাকে Invest করার আগে অন্তত একবার ভাবা উচিত, সামনের মানুষটা আমাদের মূল্যায়ন করছে কিনা, আমাদের মনটাকে খেলার বস্তু বানিয়ে ফেলছে কিনা। কারণ, অতিরিক্ত আবেগপ্রবণতা একটি এমন বিষয় যা যেকোনো সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করতে পারে। সন্দেহ...

আত্মহত্যার সতর্ক সংকেত

  আত্মহত্যার সতর্ক সংকেত Warning Sign of Suicide and Suicide of Obontika মো: আকবর হোসেন, মনোবিজ্ঞানী আরেকটি আত্মহত্যা, আরেকজন জন্মদাত্রী জননীর গগনবিদারী আত্ম চিতকার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী অবন্তুিকার আত্মহত্যা। সরাসরি দায়ী করে গেলেন সহপাঠী এবং এক প্রক্টরকে। সহপাঠী যৌন হয়রানি করলেন এবং অবন্তিকা বিচার দিলেন প্রক্টর কে। প্রক্টর বিচার করলেন না বা বিলম্ব হলো তাই আত্মহত্যা!! কিন্তু এই কারণটাই কি আত্মহত্যার কারণ হওয়া উচিত?? নানা রকম উত্তর হতে পারে। লক্ষ লক্ষ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়ে কয়েকশ বা হাজার শিক্ষার্থী শেষ পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পায়৷ তারমানে এরা সবাই বুদ্ধিমান/বুদ্ধিমতি। কিন্তু জীবনে খারাপ সময়ে টিকে থাকার জন্য একজন মানুষ আবেগীয় ভাবে বুদ্ধিমান ( Emotional Intelligence) না হলে চরম মুহূর্তে সবচেয়ে খারাপ বা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নেয়। প্রশ্ন হলো, কেউ কি হঠাৎ করেই আত্মহত্যা করে? না এর আগে কিছু সতর্ক সংকেত দেয়? উত্তর হলো, বেশিরভাগ সময়ই ব্যক্তির আচরণে/ব্যবহারে বেশ কিছু লক্ষণ বা সতর্ক সংকেত প্রকাশিত হয় যেটা বন্ধু-বান্ধব বা প্রিয়জন ...

উপকার না করতে পারার সংশয়?

  উপকার না করতে পারার সংশয়? আমাদের আশেপাশে আমরা এমন অনেক মানুষ দেখতে পাই যারা অন্যের উপকার করতে ভালোবাসে। উপকার একটি মানবিক গুন। কিন্তু কিছু ক্ষেত্রে, এই মানুষগুলো যারা উপকার করতে পছন্দ করেন, তারা অন্যকে Favour করতে না পারলে নিজেদের মধ্যের Mental Peace-টা কোথায় যেন হারিয়ে ফেলেন। সারাক্ষণ তাদের মধ্যে অস্থিরতা কাজ করে। এ ধরনের মানুষেরা তাদের Boundary-এর বাইরে গিয়ে মানুষের উপকার করতে চান, People Pleasing করতে চান। সাইকোলজিতে এর একটা টার্ম আছে, যাকে বলা হয় Sociotropy। এটি এক ধরনের Personality Trait, এটি যাদের মাঝে থাকে, তারা অতিরিক্ত People Pleasing-এ ব্যস্ত থাকেন। এরা অন্যের কাছ থেকে Validation পেতে যেকোনো কিছু করতে প্রস্তুত থাকে। তাদের যদি এতে নিজের সীমানা ও অতিক্রম করা লাগে, এতেও তাদের আপত্তি থাকে না। এদের Worth ডিপেন্ড করে অন্য মানুষ তাদেরকে কীভাবে দেখছে তার উপর। আপনি যদি এমন People Pleaser হয়ে থাকেন, তাহলে একটু চেষ্টা করলেই এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। এই Personality টা একটা Toxic Trait, যা আপনাকে ভিতরে ভিতরে নীরব ঘাতকের মতো শেষ করে দিতে পারে। আপনার মনে রাখতে হবে, it’s okay t...

কোরআনে নারী পুরুষের মর্যাদা

  কোরআনে নারী পুরুষের মর্যাদা আমি মনে করি আজকের দিনে এই আয়াতটা নিয়ে গভীরভাবে চিন্তা করা খুবই জরুরী আজকাল নারী কি করবে পুরুষ কি করবে এই বিতর্কের মধ্যে নারী পুরুষ উভয়ের জন্য যে মৌলিক কাজগুলো সেগুলোই আমরা ভুলে গেছি Al-Ahzab 33:35 Arabic إِنَّ ٱلۡمُسۡلِمِينَ وَٱلۡمُسۡلِمَٰتِ وَٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ وَٱلۡقَٰنِتِينَ وَٱلۡقَٰنِتَٰتِ وَٱلصَّٰدِقِينَ وَٱلصَّٰدِقَٰتِ وَٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰبِرَٰتِ وَٱلۡخَٰشِعِينَ وَٱلۡخَٰشِعَٰتِ وَٱلۡمُتَصَدِّقِينَ وَٱلۡمُتَصَدِّقَٰتِ وَٱلصَّٰٓئِمِينَ وَٱلصَّٰٓئِمَٰتِ وَٱلۡحَٰفِظِينَ فُرُوجَهُمۡ وَٱلۡحَٰفِظَٰتِ وَٱلذَّٰكِرِينَ ٱللَّهَ كَثِيرًا وَٱلذَّٰكِرَٰتِ أَعَدَّ ٱللَّهُ لَهُم مَّغۡفِرَةً وَأَجۡرًا عَظِيمًا Bengali - Tafsir Ahsanul Bayaan নিশ্চয়ই আত্মসমর্পণকারী (মুসলিম) পুরুষ ও আত্মসমর্পণকারী (মুসলিম) নারী,বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোযা পালনকারী পুরুষ ও রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হিফ...

গ্যাস সিলিন্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল বিষয়

  ■■ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনসচেতনা মূলক একটি সতর্কতামূলক পোস্ট! সবার জন্য জরুরী। জেনে নিনঃ গ্যাস সিলিন্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল বিষয়!! ●● ০১]] গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে করণীয়ঃ ■■ এলপিজি সিলিন্ডারের গ্যাস লিক হতে পারে বিভিন্ন কারণে। হোস পাইপ, রেগুলেটর, গ্যাস ভাল্ব ইত্যাদি থেকে হতে পারে লিক। গ্যাস লিক হলেই কিন্তু বিপত্তি। এ গ্যাস নিশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে। ■■ ফুসফুসে প্রবেশ করার পর তা অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জে (অদলবদলে) বাঁধা দেয়। এতে দম বন্ধ হওয়ার সমস্যা হতে পারে। ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। অক্সিজেনের ঘাটতিতে বেশি ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক। মাথা ঝিমঝিম করে, মাথা খালি খালি লাগে, অজ্ঞান হওয়ার সমস্যা হয়। ■■ যেহেতু সিলিন্ডারের গ্যাস খুব বেশি চাপে তরল করে প্রবেশ করানো হয়, তাই এটির বিস্ফোরণও খুব মারাত্মক হয়। এর বিস্ফোরণ হলে শক ওয়েভ ছড়িয়ে পড়ে। এ শক ওয়েভ শরীরের যে অংশে লাগে, সে অংশের ব্যাপক ক্ষতি হয়। অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। ফুসফুসে রক্ত জমা হতে পারে; সম্পূর্ণ ফুসফ...