Skip to main content

আবেগগুলো কি মূল্যহীন?

 


আবেগগুলো কি মূল্যহীন?

আবেগ বা Emotion মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আর সম্পর্কের ক্ষেত্রে আমরা একে অপরের সাথে Connect করার জন্য আমাদের এই আবেগটাকেই ব্যবহার করি। সহজভাবে বলতে গেলে, আমরা ব্যবসায় বিনিয়োগ করতে গেলে বা চাকরি করতে গেলে প্রথমেই চিন্তা করি, এতে আমাদের লাভ কতটুকু, এখানে আমাদের Investment করাটা কতটুকু যৌক্তিক। কিন্তু মনের ক্ষেত্রে আমরা যখন Investment-এ যাই, তখন আমরা খুব কমই ভেবে দেখি যে সামনের মানুষটা আমাদের মূল্যায়ন করছে কিনা, আমাদের আবেগ টাকে বুঝতে পারছে কিনা।যার ফলস্বরূপ, আমরা অনেক সময়ই এমন মানুষের প্রতি আবেগপ্রবণ হয়ে পড়ি যারা আমাদের যথার্থ মূল্য দেয় না। আমরা তখন খুব করে চাই, মানুষটা আমাদের মত করে পাল্টে যাক, আমরা যেমনটা চাই, ঠিক তেমন হয়ে যাক। কিন্তু আমরা যেটা বুঝতে চাইনা তা হল, কোন মানুষ ততক্ষণ পাল্টায় না, যতক্ষণ না সে নিজে চায়। তাই আমাদের আবেগটাকে Invest করার আগে অন্তত একবার ভাবা উচিত, সামনের মানুষটা আমাদের মূল্যায়ন করছে কিনা, আমাদের মনটাকে খেলার বস্তু বানিয়ে ফেলছে কিনা। কারণ, অতিরিক্ত আবেগপ্রবণতা একটি এমন বিষয় যা যেকোনো সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করতে পারে।

সন্দেহপ্রবণতা - একটি সুস্থ সম্পর্কের অন্তরায়! আমাদের সমাজে স্বামী বা স্ত্রী একজন আরেকজনকে সন্দেহ করছেন এমন বহু ঘটনা অহরহ দেখা যায়। অনেক ক্ষেত্রেই তা হয়ত কোন নির্দিষ্ট কারণে বা কার্যকলাপে হয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে অকারণে সম্পর্কে সন্দেহের পরিমাণ বেড়ে গেলে তা পরবর্তীতে তৈরি করে বড় কোন সমস্যা। এই অতিরিক্ত অকারণ বা অযৌক্তিক সন্দেহের রোগটিকেই বলা হয় Othello Syndrome। উইলিয়াম শেক্সপিয়ার এর উপন্যাসের একটি বিখ্যাত চরিত্রের নাম Othello, যে কিনা সন্দেহের বশবর্তী হয়ে নিজের স্ত্রী-এর প্রাণনাশ করে, যার থেকেই এই রোগটিকে Othello Syndrome নামকরণ করা হয়। Othello Syndrome কেন হয় তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হয় যে, এটি অতিরিক্ত Dependency থেকে, Separation Anxiety, অর্থাৎ সঙ্গীর চলে যাওয়া বা নিজেদের মধ্যে বোঝাপড়ার সমস্যা থাকলে, এবং ব্যস্ততার কারণে নিজেদের মধ্যে সময় কম দিতে পারলে হতে পারে। এছাড়াও, যদি কখনো এমন হয়, যে আপনি আপনার পার্টনারকে কোন Personal Space দিতে চাচ্ছেন না, তাকে সবসময় কোন বিশেষ কারণ ছাড়া সন্দেহ করছেন, না জানিয়ে তার সোশ্যাল মিডিয়াতে বা তার ফোনে ঘাঁটাঘাঁটি করছেন, তখন আপনি Automatically আপনার পার্টনারকে নিয়ে Insecurities-এ ভুগবেন। তার যেকোনো গতিবিধিই আপনার কাছে অস্বাভাবিক বা সন্দেহজনক লাগবে। এরকম হলে আমাদের সর্বপ্রথম যা করণীয়, তা হল কোন ভালো Mental Health Expert-এর সাথে Consult করা। কারণ Obsessive Compulsive Disorder থেকে এই Othello Syndrome-টি আসে, যা পরবর্তীতে বেড়ে গেলে বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে। তাই একজন অভিজ্ঞদের পরামর্শ নিলে এই সন্দেহের প্রবণতাকে সহজেই নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব।

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...