Skip to main content

Posts

Showing posts from August, 2026

খলিফা ওমর (রা.)-এর অর্থব্যবস্থা ও সংস্কার

  পর্ব-১ মানবসভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যেকোনো বড় সাম্রাজ্যের উত্থানের পেছনে থাকে সামরিক পরাক্রম। আর তার দীর্ঘস্থায়িত্বের আসল রহস্য লুকিয়ে থাকে একটি সুসংহত অর্থনৈতিক কাঠামোর ওপর। সাত শতকে ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.)-এর শাসনকাল ছিল বৈশ্বিক ইতিহাসে একটি স্বয়ংসম্পূর্ণ ও অনন্য জনকল্যাণমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠাকাল। কোরআন ও সুন্নাহর মৌলিক দর্শন ও নীতির ওপর ভিত্তি করে তিনি যে অর্থনৈতিক কাঠামো দাঁড় করিয়েছিলেন, তা সমকালীন রোমান বা পারস্য সাম্রাজ্য তো বটেই, আধুনিক অর্থনৈতিক চিন্তায়ও তার ন্যায়ভিত্তিক অর্থনৈতিক নীতিমালা গভীর গবেষণার বিষয় হিসেবে বিবেচিত হয়। এই অর্থব্যবস্থার মূল ভিত্তি ছিল সম্পদকে শুধু ধনীদের মধ্যে আবর্তিত হতে না দিয়ে সমাজের প্রান্তিক স্তরে পৌঁছে দেওয়া এবং রাষ্ট্রে কঠোর প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা।খলিফা উমর (রা.)-এর প্রবর্তিত এই বৈপ্লবিক অর্থনৈতিক কাঠামোর মূল গভীরতা অনুধাবন করতে হলে তার পূর্ববর্তী শাসনকালের বাস্তব পরিস্থিতির দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। ইসলামের প্রাথমিক যুগে রাষ্ট্র পরিচালনার পেছনে কোনো স্থায়ী বা প্রাতিষ্ঠানিক আমলাতন্ত্র গড়ে ওঠে...

নয় বছর আগে বাংলাদেশ সীমান্তে

  নয় বছর আগে বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে ছিল লাখ লাখ অসহায় মানুষের ঢল। পেছনে সহিং/সতা, সামনে অনিশ্চয়তা। ২০১৭ সালের ২৫ আগস্টের পর সাত লাখের বেশি রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছিল। নয় বছর পর দৃশ্যটি বদলেছে, কিন্তু সংকটের সমাধান হয়নি। আজ বাংলাদেশে তালিকাভুক্ত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ। এর মধ্যে কক্সবাজারে প্রায় ১১.৬৬ লাখ এবং ভাসানচরে প্রায় ৩৪ হাজার। সাম্প্রতিক সংঘাতের মধ্যে নতুন করে আসা ১ লাখ ৫৩ হাজারের বেশি মানুষকে বায়োমেট্রিকভাবে শনাক্ত করা হয়েছে। অর্থাৎ সময়ের সঙ্গে সংকট ছোট হওয়ার বদলে আরও জটিল হয়েছে। এই নয় বছর পূর্তিতেই কক্সবাজারের ক্যাম্পগুলোতে হাজার হাজার নয়, দশ হাজারের বেশি রোহিঙ্গা আবারও বলেছেন, তারা নিরাপদে নিজেদের দেশে ফিরতে চান। তাদের এই আকাঙ্ক্ষা বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গেও মিলে যায়। স্থায়ী সমাধান বাংলাদেশে অনির্দিষ্টকাল অবস্থান নয়। সমাধান হলো নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন। কিন্তু নয় বছরে সেই প্রত্যাবাসন শুরু করা যায়নি। এর বড় কারণ রাখাইনে নিরাপদ পরিবেশের অনুপস্থিতি। পরিস...

রাজনীতি থেকে দূরে থাকা

  রাজনীতি থেকে দূরে থাকা অনেক সময় ব্যক্তিগত শান্তির পথ হতে পারে, কিন্তু একটি সমাজের জন্য তা সবসময় নিরাপদ পথ নয়। কারণ ভালো মানুষ রাজনীতি থেকে সরে গেলেই রাজনীতি অদৃশ্য হয়ে যায় না; বরং তাদের অনুপস্থিতিতে সেই শূন্যস্থান অন্য কেউ পূরণ করে। আমরা প্রায়ই বলি—“রাজনীতি নোংরা, তাই আমি রাজনীতিতে যাব না।” কিন্তু প্রশ্ন হলো, রাজনীতি যদি সত্যিই নোংরা হয়ে থাকে, তবে সেটিকে পরিচ্ছন্ন করবে কে? সৎ, বিবেকবান, শিক্ষিত ও নীতিবান মানুষ যদি রাজনীতিকে কেবল খারাপ মানুষের জন্য ছেড়ে দেন, তাহলে একসময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এমন মানুষের হাতে চলে যায়, যাদের কাছে জনগণের কল্যাণের চেয়ে ব্যক্তিগত স্বার্থ, ক্ষমতা ও প্রতিপত্তি বেশি গুরুত্বপূর্ণ। তাই রাজনীতি থেকে ভালো মানুষের সরে দাঁড়ানো সবসময় নিরপেক্ষতা নয়; কখনো কখনো সেটিই অন্যায়কে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দেয়। একজন ভালো মানুষ হয়তো ভাবতে পারেন—“আমি একা কী পরিবর্তন করতে পারব?” কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে, পরিবর্তনের শুরু কখনো সংখ্যাগরিষ্ঠ মানুষের হাত ধরে হয় না; শুরু হয় অল্প কিছু মানুষের নৈতিক সাহস থেকে। সমাজকে শুধু খারাপ মান...

ইংল্যান্ড থেকে ক্লায়েন্ট

  ইংল্যান্ড থেকে ক্লায়েন্ট ফোন দিলেন। তারা দশ বন্ধু মিলে মাসে ১৫০ পাউন্ড করে জমাচ্ছেন। এভাবে যেদিন ১৫ হাজার পাউন্ড হবে সেদিন ব্যবসা শুরু করবেন। শুনে আমি হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলাম কে ব্যবসা করবে? ব্যবসা পারে কে আপনাদের মাঝে? উনি উত্তরে বললেন কেউ না। আমি হতাশ হয়ে গেলাম। আমাদের অনেকের মাঝে এই ধারণা আছে যে টাকা থাকলেই ব্যবসা হবে। কিন্তু বাস্তবে ব্যবসা একটা বিদ্যা। আপনার হাতে টাকা নেই কিন্তু ব্যবসা বিদ্যা দিয়ে অনেক উপরে উঠে গেছেন শূন্য থেকে এমন উদাহরণ ভুরি ভুরি। আবার অনেক টাকা পেয়েও নষ্ট করে ফেলেছে এমন ঘটনা নেহায়েত কম না। মানুষ বিদেশ থেকে আত্মীয়ের কাছে টাকা পাঠায় ব্যবসা করতে। যদি জিজ্ঞেস করি কেন তাকে টাকা দিচ্ছেন? সবার এক উত্তর, খুব ভালো ছেলে। খুব বিশ্বস্ত। পরিশ্রমী আছে । ব্যবহার ভালো ইত্যাদি। যদি জিজ্ঞেস করি তারে দিয়ে ব্যবসা হবে? সে কি ব্যবসা যোগ্য? এই প্রশ্ন শুনলে অপ্রস্তুত হয়ে পড়ে সবাই। যেন এটা সিলেবাসের বাহিরের প্রশ্ন। ব্যাপার হচ্ছে আমার মা সবচেয়ে বিশ্বস্ত। যদি যোগ্যতা দরকার না হতো, বিশ্বস্ততা সব হতো মায়ের হাতে টাকা দিয়ে বলতাম বিশাল ব্যবসা দাঁড় করিয়ে ফেল। ঠিক একই কাজ...

স্ক্যামার বা প্রতারকরা নিয়মিত স্ট্র্যাটেজি বদলাচ্ছে

  বর্তমানে আমি নিজের প্রতিষ্ঠানের CEO এবং একাধিক প্রতিষ্ঠানের উপদেষ্টা। কিন্তু মাত্র তিন বছর আগে ছিলাম ক্ষুদ্র চাকুরীজীবী এবং তার আগে বেকার। তার কারণ? কারণ বিদেশ থেকে আসার পর কেউ চাকরিতে নিচ্ছিল না। একে তো আমি দুই দেশের সেরা দুইটি বিজনেস স্কুলের স্টুডেন্ট। তার উপর রেজাল্টও ভালো ছিল আলহামদুলিল্লাহ। সবাই বলতো এই ছেলে থাকবে না। আমি যতই বলতাম থাকতে এসেছি। তারা অবিশ্বাস করতো। এক পর্যায়ে হতাশ হয়ে আবেদন করা ছেড়ে দেই। মাঝে মাঝে মনে হতো আমি কেন পৃথিবী থেকে বহু আগেই হারিয়ে গেলাম না। এমন সময় ঘরে বসে লেখালেখিতে হাত দেই। নতুন করে বেঁচে থাকার প্রেরণা খুঁজে পাই। তবে সেই জীবন অত্যন্ত দরিদ্র ছিল । সকল তরুণ লেখক যেই জীবন যাপন করেন। এমতাবস্থায় চাকরি হয়। ছোট চাকরি। সেখান থেকে আর আলহামদুলিল্লাহ পিছে ফিরতে হয় নাই। আপনারা যারা আজ হতাশ আছেন একটা বার দেখেন আমার অতীতকে। দুইটি ট্রিপল accedited বিজনেস স্কুল থেকে মাস্টার্স করার পর ( বর্তমানে সারা বিশ্বে মাত্র ১৪০ টি ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান ট্রিপল এক্রেডিশন অর্জন করতে পেরেছে) সাথে CFA নিয়ে যা সেই সময় মাত্র ১০০ জন করেছে বাংলাদেশের ইতিহাসে - আমি শত...

সরকারি অপচয় বন্ধের উপায় কী?

  সরকারি অপচয় বন্ধের উপায় কী? উত্তর হচ্ছে প্রাইভেটাইজেশন। এতে বহুবিধ উন্নতি হবে। প্রথমত, অপচয় বন্ধ হবে। কারণ একজন ব্যক্তি যখন নিজের পকেটের টাকায় কাজ করবেন তখন সে চাইবে না এই টাকা জলে যাক। উদাহরণ স্বরূপ, পায়রা বন্দরে ৬ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করা হয় জাহাজ আসবে বলে। কিন্তু তখন বন্দর নির্মিত করা শেষ করে নাই। যতদিনে বন্দর বানানো শেষ হলো, ততদিনে ড্রেজিং এর জায়গায় আবার পলি পড়ে জাহাজ আসার অনুপযোগী হয়ে গেল সবকিছু। এখন হাজার কোটি টাকার বন্দর প্রস্তত কিন্তু জাহাজ আসছে না। নতুন করে আবার সাত হাজার কোটি টাকার ড্রেজিং করতে হবে। মাঝখানে একবার ড্রেজিং এর টাকা সম্পূর্ণ জলে গেল কেবল মাত্র সময় কো- অর্ডিনেশনের অভাবে। কল্পনা করতে পারেন। থার্ড টার্মিনালের কথাই চিন্তা করেন। আপনি কি ভাবতে পারেন যে আপনি দশ কোটী টাকার বাড়ি খালি ফেলে রাখবেন বছরের পর বছর? কিংবা একশটি বাস কিনে ফেলে রাখবেন বছরের পর বছর, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেগুলো নষ্ট হবে! না, দশ কোটি না। এবার চিন্তা করেন পাঁচশ কোটী টাকা দিয়ে কিছু বানিয়ে ফেলে রেখেছেন। এই টাকার সুদ কত আসতে পারে! না, পাঁচশ কোটী না। ২১,৩৯৮ কোটি টাকার স্থাপনা ফ...

কোরআনের গদ্যে কাবা রক্ষার ঘটনা

  ইসলামের ইতিহাসে একটি বহুল আলোচিত বিষয় হলো আবরাহার হস্তীবাহিনীর (আসহাবুল ফিল) মক্কা আক্রমণের ঘটনা। আধুনিককালের কিছু সংশয়বাদী গবেষক এই ঘটনাকে রূপকথা বা কাবার ইতিহাস থেকে বিচ্ছিন্ন কোনো দূরবর্তী আঞ্চলিক যুদ্ধ হিসেবে প্রমাণের অপচেষ্টা করেন। কিন্তু তারা ভুলে যান যে পবিত্র কোরআনে এই ঘটনার উল্লেখ রয়েছে। কোরআনের বাক্যরীতি, বিষয়বস্তুর ধারাবাহিকতা ও ব্যাকরণিক গঠন—যাকে ইসলামি পরিভাষায় ‘নজমে কোরআন’ বলা হয়, তা নিজেই এই ঘটনার এত মজবুত প্রমাণ উপস্থাপন করে, যা অস্বীকার করলে কোরআনের বাক্যের সংহতিই ভেঙে পড়ে। আরবি সাহিত্যের নিয়ম অনুযায়ী এখানে ‘আলাম তারা’ (তুমি কি দেখোনি?) শব্দটি হলো ‘তাকরিরি’ বা সুদৃঢ় প্রমাণের মাধ্যমে প্রদেয় প্রথার স্বীকৃতি আদায়ের এক বিশেষ পদ্ধতি। কোনো নতুন তথ্য বা অজানা খবর জানানোর জন্য এর ব্যবহার হয় না। ‘তুমি কি দেখোনি?’—সত্যের সুদৃঢ় স্বীকৃতি কোরআনে আল্লাহ–তাআলা কোনো সাধারণ সংবাদের মতো এই ঘটনার বর্ণনা শুরু করেননি; বরং সুরা ফিলের সূচনাতে এক বিশেষ ধরনের প্রশ্নবোধক বাক্যে এনেছেন। বলা হয়েছে, “তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হস্তীবাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছিলেন?” (সুরা ফিল, আয়াত: ১)...

হাকিকতের মানদণ্ড : ফিতরাতি বাস্তুবিদ্যার সত্যতত্ত্ব

  ফিতরাতি বাস্তুবিদ্যার জ্ঞানতত্ত্ব যখন বলে, সত্যের উৎস এক এবং সব সহি জ্ঞান অবশেষে একই হাকিকতের দিকে অগ্রসর হয়, তখন একটি মৌলিক প্রশ্ন সামনে আসে। কোন জ্ঞানকে সত্য বলা হবে? শুধু কোনো বক্তব্যের জনপ্রিয়তা, কার্যকারিতা কিংবা পরীক্ষাগারভিত্তিক পুনরাবৃত্তিযোগ্যতা কি সত্যের জন্য যথেষ্ট? নাকি সত্যের এমন কোনো গভীরতর মিজান (মানদণ্ড) রয়েছে, যা বাস্তবতার বিভিন্ন স্তরকে একত্রে বিচার করে? এই প্রশ্নের উত্তর ব্যতীত জ্ঞানের ঐক্যের দাবিও অপূর্ণ থেকে যায়। জ্ঞান ও সত্যে তফাত আছে। সত্য হলো বাস্তবতার সঙ্গে সংগতি। জ্ঞান হলো সেই সত্যকে উপলব্ধি করার মানবিক কুশেশ। ফিতরাতি বাস্তুবিদ্যায় সত্যকে শুধু তথ্যের যথার্থতা হিসেবে সংজ্ঞায়িত করা হয় না। তথ্য সত্যের একটি স্তর হতে পারে, কিন্তু সত্যের কামাল নয়। সত্য হলো এমন জ্ঞান, যা অস্তিত্বের প্রকৃত নেজামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ কোনো বক্তব্য তখনই সত্য, যখন তা সৃষ্টিগত বাস্তবতার সঙ্গে, মানব-ফিতরাতের সঙ্গে, নৈতিক ইনসাফের সঙ্গে এবং অস্তিত্বের চূড়ান্ত উদ্দেশ্যের সঙ্গে বিরোধ সৃষ্টি করে না। ফিতরাতি বাস্তুবিদ্যায় সত্য কোনো বিচ্ছিন্ন তথ্য নয়; বরং একটি সমগ্র সামঞ্জ...

বুফে খাওয়ার বৈধতা নিয়ে সন্দেহ: সঠিক বিধান কী

  বর্তমান সময়ে রেস্তোরাঁ ও হোটেলগুলোতে বুফে খাওয়ার প্রচলন ব্যাপক; যার পদ্ধতি হলো হোটেল কর্তৃপক্ষ বড় বড় পাত্রে খাবারের বিভিন্ন ধরনের আইটেম সাজিয়ে রাখে। এরপর নির্দিষ্ট সময় ও নির্ধারিত মূল্যের বিনিময়ে গ্রাহককে যতখুশি খাবার গ্রহণের সুযোগ দেওয়া হয়। তবে খাবার বাইরে নিয়ে যাওয়ার অনুমতি থাকে না। বুফে পদ্ধতিতে মূল্য নির্ধারিত থাকলেও বিক্রীত খাবারের পরিমাণ ও ধরন নির্দিষ্ট থাকে না। এ কারণে ইসলামের মৌলিক নীতিমালা অনুযায়ী এ ধরনের চুক্তি বাহ্যিক দৃষ্টিতে বৈধ হওয়ার কথা নয়। কারণ, ক্রয়-বিক্রয়ের সময় বিক্রীত বস্তু ও তার পরিমাণ জানা থাকা ক্রয়-বিক্রয় চুক্তি শুদ্ধ হওয়ার জন্য প্রধান শর্ত। এ প্রসঙ্গে খ্যাতিমান মুফতি তাকি উসমানি লিখেছেন, ‘ইসলামের বিধান অনুসারে এ ধরনের বিক্রয়চুক্তি বৈধ হওয়ার কথা নয়। কারণ, চুক্তির সময় বিক্রীত খাবার এবং তার পরিমাণ অজানা থাকে। ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়ে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে।’ (ফিকহুল বুয়ু, খণ্ড ১, পৃ. ৩৮৮) এর কারণও স্পষ্ট। কোনো গ্রাহকের ক্ষুধা বা রুচি বেশি হলে তিনি নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি খাবার গ্রহণ করতে পারেন। ফলে বিক্রেতা আপাতদৃষ্টি...

ইসলামে জীবন ও মৃত্যু সৃষ্টির রহস্য

  মানবজীবনের সবচেয়ে বড় দুটি বাস্তবতা হলো জন্ম ও মৃত্যু। এই অনিবার্য সত্য মানুষকে যুগ যুগ ধরে ভাবিয়েছে, কেন আমাদের সৃষ্টি করা হলো? কেন জীবনের পর মৃত্যু অবধারিত করা হলো? মৃত্যুর পর কি সবকিছুর সমাপ্তি, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো উদ্দেশ্য? জীবন ও মৃত্যু আকস্মিক কোনো ঘটনার নাম নয়, এ দুটি মহান আল্লাহর সুপরিকল্পিত সৃষ্টি ও হেকমতের অংশ। কোরআন ও হাদিসে জীবন-মৃত্যুর প্রকৃত রহস্য, মানুষের দায়িত্ব এবং পরকালীন জীবনের বাস্তবতা অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জীবন যেমন আল্লাহর পক্ষ থেকে আমানত, মৃত্যুও তাঁর অবধারিত বিধান। জীবন-মৃত্যু সৃষ্টির মূল রহস্য পৃথিবীটা মানুষের স্থায়ী আবাস নয়, এটি একটি পরীক্ষাকেন্দ্র। মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, যাতে সে সত্য ও মিথ্যার পার্থক্য অনুধাবন করে আল্লাহর আনুগত্যের পথ বেছে নিতে পারে। এই উদ্দেশ্যের কথাই কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে। আল্লাহ বলেন, ‘তিনি সেই মহান সত্তা, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যেন তোমাদের পরীক্ষা করেন, তোমাদের মধ্যে কে আমলে শ্রেষ্ঠ।’ (সুরা মুলক, আয়াত: ২) মানুষকে আল্লাহর ইবাদত ও আনুগত্যের জন্য সৃষ্ট...