নয় বছর আগে বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে ছিল লাখ লাখ অসহায় মানুষের ঢল। পেছনে সহিং/সতা, সামনে অনিশ্চয়তা। ২০১৭ সালের ২৫ আগস্টের পর সাত লাখের বেশি রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছিল। নয় বছর পর দৃশ্যটি বদলেছে, কিন্তু সংকটের সমাধান হয়নি।
আজ বাংলাদেশে তালিকাভুক্ত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ। এর মধ্যে কক্সবাজারে প্রায় ১১.৬৬ লাখ এবং ভাসানচরে প্রায় ৩৪ হাজার। সাম্প্রতিক সংঘাতের মধ্যে নতুন করে আসা ১ লাখ ৫৩ হাজারের বেশি মানুষকে বায়োমেট্রিকভাবে শনাক্ত করা হয়েছে। অর্থাৎ সময়ের সঙ্গে সংকট ছোট হওয়ার বদলে আরও জটিল হয়েছে। এই নয় বছর পূর্তিতেই কক্সবাজারের ক্যাম্পগুলোতে হাজার হাজার নয়, দশ হাজারের বেশি রোহিঙ্গা আবারও বলেছেন, তারা নিরাপদে নিজেদের দেশে ফিরতে চান। তাদের এই আকাঙ্ক্ষা বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গেও মিলে যায়। স্থায়ী সমাধান বাংলাদেশে অনির্দিষ্টকাল অবস্থান নয়। সমাধান হলো নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন। কিন্তু নয় বছরে সেই প্রত্যাবাসন শুরু করা যায়নি। এর বড় কারণ রাখাইনে নিরাপদ পরিবেশের অনুপস্থিতি। পরিস্থিতি এখন আরও জটিল। রাখাইনের বড় অংশে Arakan Army গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং মিয়ানমারের সামরিক বাহিনী ও Arakan Army উভয়ের বিরুদ্ধেই রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এসেছে। এর মধ্যেও একটি সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশ যে তালিকা দিয়েছিল, তার মধ্যে প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে মিয়ানমার রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে। কিন্তু যাচাই হওয়া আর নিরাপদে ঘরে ফেরা এক বিষয় নয়। পরিচয়ের স্বীকৃতি, নিরাপত্তা, অধিকার এবং ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা ছাড়া প্রত্যাবাসন টেকসই হবে না। এদিকে নয় বছর ধরে এই সংকটের বড় মূল্য বহন করছে বাংলাদেশ, বিশেষ করে কক্সবাজার, উখিয়া ও টেকনাফের মানুষ। স্থানীয় অবকাঠামো, পরিবেশ, জনসেবা ও জীবিকার ওপর দীর্ঘমেয়াদি চাপ তৈরি হয়েছে। ক্যাম্পগুলোর নিরাপত্তা পরিস্থিতিও সতর্কতার সঙ্গে সামলাতে হচ্ছে। UNHCR-এর হিসাবে ২০২৫ সালে গুরুতর হাম/লা ও হ/ত্যার ঘটনা আগের বছরের তুলনায় কমলেও নিরাপত্তা পরিস্থিতি এখনো fragile। অর্থায়নের সংকটও বাড়ছে। ২০২৬ সালে রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন মেটাতে ৭১০.৫ মিলিয়ন ডলার চাওয়া হয়েছে। এই পরিকল্পনার মধ্যেই উখিয়া ও টেকনাফের host community-র জন্য সহায়তা রাখা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝতে হবে, এটি শুধু বাংলাদেশের সমস্যা নয় এবং এর আর্থিক দায়ও বাংলাদেশ একা বহন করতে পারে না। এখন প্রয়োজন নতুন কূটনৈতিক উদ্যোগ। নয় বছর আমাদের একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে। শুধু দ্বিপক্ষীয় আলোচনার ওপর নির্ভর করে এই সংকটের সমাধান আসেনি। বাংলাদেশের উচিত রোহিঙ্গা প্রত্যাবাসনকে পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান অগ্রাধিকারে পরিণত করা। জাতিসংঘের পাশাপাশি China, India, ASEAN, OIC, EU, US এবং অন্যান্য প্রভাবশালী অংশীদারকে নিয়ে আরও কার্যকর ও সমন্বিত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। রাখাইনের বাস্তবতাও উপেক্ষা করা যাবে না। সেখানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় মিয়ানমারের সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশের সাম্প্রতিক সরকারি অবস্থানেও মিয়ানমার সরকার ও অন্যান্য relevant parties-এর সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয়তার কথা এসেছে। একই সঙ্গে একদিনে ১২ লাখ মানুষের প্রত্যাবাসনের অপেক্ষায় না থেকে নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হলে যাচাইকৃত পরিবার ও এলাকার ভিত্তিতে ধাপে ধাপে প্রত্যাবাসনের বাস্তবসম্মত পথ খুঁজতে হবে। প্রতিটি প্রত্যাবাসন হতে হবে আন্তর্জাতিক পর্যবেক্ষণে, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত ক্যাম্প ব্যবস্থাপনাও শক্তিশালী করতে হবে। নিবন্ধন ও বায়োমেট্রিক তথ্য হালনাগাদ রাখা, মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ, নারী ও শিশুর নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনায় আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে এমন শিক্ষা ও দক্ষতা দিতে হবে যা রোহিঙ্গা তরুণদের ভবিষ্যতে নিজ দেশে ফিরে জীবন পুনর্গঠনে সক্ষম করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখা। নয় বছর পার হয়েছে বলে এই সংকট পুরোনো হয়ে যায়নি। বরং দীর্ঘায়িত হওয়ার কারণেই এটি আরও বিপজ্জনক হয়ে উঠছে। ২০১৭ সালে বাংলাদেশ মানবিকতার দায়িত্ব পালন করেছে। নয় বছর পর বিশ্বকেও তার দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য নিরাপদ আশ্রয় দিয়েছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এমন একটি রাখাইন তৈরিতে কার্যকর ভূমিকা রাখা, যেখানে তারা নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিয়ে নিজেদের ঘরে ফিরতে পারে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বাংলাদেশের ক্যাম্পে নয়, তাদের নিজভূমি রাখাইনে। মানবিকতা রক্ষা করেই সেই প্রত্যাবাসনের পথ তৈরি করাই এখন বাংলাদেশের কূটনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।n patwary
প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...
Comments
Post a Comment