চার-পাঁচজন বন্ধু এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আড্ডাটা জমে উঠেছে। এক কাপ চা শেষ করে আরেক কাপ চা অর্ডার করবে সবাই। ঠিক তখন ঘটলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক বন্ধু ঠুস করে ‘শব্দ দূষণ’ করলো! সবাই তার দিকে তাকিয়ে সে কী হাসাহাসি! একজন আরেকজনের গায়ে গিয়ে পড়ছে! তাকে নিয়ে ঠাট্টা-মশকরা করতে করতে একজন আরেকজনকে হাই-ফাইভ দিচ্ছে। যে শব্দ দূষণ করেছে, তার খুব খারাপ লাগছে। মুহুর্তের মধ্যে সে হাসিরপাত্রে পরিণত হলো। শব্দ দূষণকারী বন্ধুটির মানসিক অবস্থার কথা চিন্তা করুন। চিন্তা করুন সে কতোটা অস্বস্তিবোধ করছে। তার জায়গায় আমি-আপনি হলে আমাদের কেমন লাগতো? জৈবিক একটা কাজ, স্বাভাবিক একটা কাজের জন্য যখন জনসম্মুখে হাসির খোরাক হবো, সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। ইসলাম এই ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়টার দিকেও নজর রেখেছে। ইসলাম আমাদেরকে জনসম্মুখে লজ্জিত হবার হাত থেকে রক্ষা করতে চায়। ইসলাম চায় না আমরা সবার সামনে হাসিরপাত্রে পরিণত হই। কেউ বায়ু নির্গমন করলে তাকে নিয়ে হাসতে নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন। [সহীহ বুখারী: ৬০৪২] যে কাজটি আমরা সচরাচর করি, সেই কাজ কেউ করলে তাকে নিয়ে ঠাট্টা করতে নবিজী (সাল্লাল্লা...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla