👉মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন,'এই নাও!এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম। আমাকে দিয়েছিলেন তোমার দাদা।ঘড়িটা দুইশত বছর আগের। তবে,ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে'।👉ছেলেটা বললো, কি কাজ? 👉"এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে।তাদের বলবে যে এই ঘড়িটা তুমি বিক্রি করতে চাও'। 👉ছেলেটা তাই করলো।ঘড়িটা রাস্তার পাশের একটা ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেলো।সে ফিরে এলে তার বাবা বলল,ঘড়ির দোকানদার কত টাকা দিতে চাইলো ঘড়িটার বিনিময়ে? 👉ছেলেটা বললো 'একশো টাকা মাত্র'।ঘড়িটা নাকি অনেক পুরাতন তাই'। 👉বাবা বললেন,এবার পাশের কফি শপে যাও।তাদেরকে বলো যে তুমি এই ঘড়িটা বিক্রি করতে চাও'। 👉ছেলেটা তা ই করলো। ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেলো।ফিরে এলে তার বাবা জানতে চাইলো ' কি বললো ওরা'? 👉ওরা তো এটা নিতেই চাইলো না।বললো, এত পুরনো, নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে? 👉বাবা হাসলেন,বললেন 'এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদু ঘরে যাও।তাদেরকে বলো যে ঘড়িটা আজ থেকে দুই'শতো বছর আগের'। 👉ছেলেটি এবারও তাই করলো।ঘড়িটা নিয়ে জাদুঘরে গেলো। ফিরে এলে তার বাবা বললো'কি বললো ওরা? 👉ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে প্রায়!তারা এই ঘড়ির দাম বাবদ এক লক্ষ টাকা দিতে চাইলো আমাকে' 👉ছেলের কথা শুনে বাবা হাসলেন।বললেন,"আমার সন্তান! আমি তোমাকে এটাই শিখাতে চাচ্ছিলাম যে,যারা তোমার মুল্য বুঝবে তারা ঠিকই জীবনে তোমাকে মুল্যায়ন করবেন।আর যারা তোমার মুল্য বুঝবেনা,তারা কোনদিনও মুল্যায়ন করবেনা।তাই,যারা তোমাকে মুল্যায়ন করবে না তাদের দেখে হতাশ হয়ে পড়ো না।তারা তোমার মুল্য বুঝতে অক্ষম। তুমি তাদের কাছেই যাবে, যারা তোমার সত্যিকার মুল্য বুঝবে.....🌹 ✍️জীবনে চলার পথে অনেকেই আছে আমাদের মুল্য বুঝে না, আমাদের অবহেলা অবজ্ঞা অসন্মান করে,মুল্যয়ন করে না।আবার অনেকেই আছে যারা আমাদেরকে সত্যিই বুঝে সন্মান করে মুল্যয়ন করে। আমাদের তাদের কাছেই যাওয়া উচিত যারা আমাদের মুল্য বুঝে,মুল্যয়ন করে। 🥀ইয়া আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন আমাদেরকে হেদায়েত দান করুন(আমিন)
Comments
Post a Comment