নির্যাতিতদের পাশে যদি কেউ প্রথম থেকে আজ পর্যন্ত থেকে থাকে সে হচ্ছে হুতি। তাদের জীবন শান্তি পূর্ণ ছিল। হয়তো থাকতো। কিন্তু তারা নিজে যেচে পড়ে এই সংঘর্ষে পা দিয়েছে। এই পর্যন্ত যা যা করেছে তার মধ্যে আছে নৌ - অবরোধ যা বিশ্ব ব্যাপী সকল শিপিং এর খরচ বৃদ্ধি করে দিয়েছে। বলা চলে কেবল এই একটি মিলিশিয়ার কারণে আজ বাণিজ্য হচ্ছে ব্রিটিশ আমলের প্রথম যুগের মত করে - আফ্রিকা ঘুরে। আর একই কারণে অত্যচারী মিশর সরকার হচ্ছে ক্ষতিগ্রস্ত। কিন্তু তাতে অবশ্য শত্রু টোলে নি। শত্রুর দুইটি বিষয়ে প্রশংসা না করে পারা যায় না । এক, প্রযুক্তিগত দক্ষতা । দুই, সারা বিশ্বের প্রতিরোধের মুখে নিজের অর্থনীতি ও জান মালের ক্ষতি স্বীকার করে লক্ষ্যে অবিচল থাকা। অসম্ভব লক্ষ্যে অবিচল সে। যত ক্ষতি হওয়ার হোক। এক পা সরবে না। হুতিরা বুঝে গেল বিষয়টি তাই শুরু করলো মিসাইল মারা। একের পড় এক। তাদের তৈরি মিসাইলের দাম এক একটি প্রায় ১.২ কোটি টাকা। দরিদ্র দেশের জন্য এতটুকু টাকাই অনেক। সমগ্র আরবের সর্ব দরিদ্র তারা। কিন্তু মনটা বিশাল। তাই নিজের যা আছে তা দিয়ে এগুলো তৈরি করে আল্লাহর নামে ছাড়তে থাকলো। দিনে দিনে প্রযুক্তি উন্নত হতে থাকলো এবং এক...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla