Skip to main content

অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ


 📢 ফেসবুক, ইউটিউব বা গণমাধ্যমে নর-নারীকে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অপবাদ করার পরিণাম কী?

📌আমি একজন বিশ্বাসী নারী হিসাবে আমার একমাত্র রব আমাকে যেভাবে সুরক্ষা দিয়েছেন, তা আমি অনুভব করি। [-এভাবে আল্লাহর স্মরণেই আমার চিত্ত প্রশান্তি পায় (দ্র: আয়াত ১৩:২৮)]। So, I have no tension (fear) no sorrow (see verse 2:38). আপনিও শুনে নিন, বিশেষ করে আহলে কিতবীরা—অতএব বিবেচনা আপনার (তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি" (সূরা হুদ, আয়াত ১২১-১২২) 📖 আল-কোরআনের কঠোর সতর্কতা: (এমন একটি কিতাব, যার আয়াতসমূহ আরবি কুরআনরূপে বিশদভাবে বর্ণনা করা হয়েছে, এমন জনগোষ্ঠীর জন্য যারা জ্ঞান রাখে। সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে-সূরা হা মীম আস সাজদা ৪১:৩-৪) 🔹 ওয়াইল-(ধ্বংস, দুর্গতি, কঠোর শাস্তি, বা জাহান্নামের একটি উপত্যকা) প্রত্যেক পরনিন্দাকারী (সামনে নিন্দাকারীর), পিছনে দোষ প্রচারকারীর (ঠাট্টাকারীর) প্রত্যেকের জন্য-সূরা আল হুমাযাহ আয়ত ১০৪:১ 🔹 “আর যারা সচ্চরিত্রা নারীদের প্রতি অপবাদ আরোপ করে, অতঃপর চারজন সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে আশি ঘা বেত্রাঘাত কর এবং কখনও তাদের সাক্ষ্য গ্রহণ করো না। তারাই ফাসেক।” -সূরা নূর, আয়াত ৪ 🔹 “যারা মুমিন পুরুষ ও নারীদেরকে বিনা কারণে কষ্ট দেয়, তারা অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করে।” — সূরা আহযাব, আয়াত ৫৮ 🔹 “হে মুমিনগণ! কেউ যেন অন্যকে ঠাট্টা না করে... একে অপরকে দোষারোপ করো না এবং মন্দ উপনামে ডেকো না। ঈমান আনার পর মন্দ নামে ডাকা অতি খারাপ কাজ।” — সূরা হুজুরাত, আয়াত ১১ । 🔹 “নিশ্চয় যারা মুমিন পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয়, অতঃপর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং দহনকারী শাস্তি।” — সূরা আল-বুরুজ, আয়াত ১০। 🔹নিশ্চয়ই যারা মুমিন পুরুষদের ও মুমিন নারীদের ফিতনায় ফেলেছিল, তারপর তওবা করেনি, তাই তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য রয়েছে দহনের যন্ত্রণা-সূরা আল বুরুজ ৮৫:১০। 🔥আমার কী অপরাধ? (তাদের অপরাধ শুধু একটিই!)- আর তাদের বিরুদ্ধে তাদের কোনো বিদ্বেষ ছিল না, কেবল এই ছাড়া যে, তারা পরাক্রমশালী, প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।" (সূরা বুরুজ, আয়াত ৮৫:৮)। ⚠️ গালিগালাজ, অপবাদ, ঠাট্টা—সবই মুমিনদের কষ্ট দেওয়ার মাধ্যম। আল্লাহর পক্ষ থেকে রয়েছে কঠিন শাস্তির হুঁশিয়ারি। 🕊️ অতএব বিবেচনা আপনার। 🤲হে আমাদের রব! নিশ্চয় আমরা ঈমান এনেছি। সুতরাং আমাদের জন্য আমাদের পাপসমূহ ক্ষমা করুন আর আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন! ⚠️তারপরও আপনি না থামলে- আমার করনীয় সম্পর্কে আমার রব শিখিয়ে দিয়েছেন: আল্লাহর নাযিলকৃত আয়াত তথা আল কোরআনের ব্যপারে অজ্ঞ-মুর্খদের কথার জবাবে আমাকে বলতে হয়-‘সালামুন আলাইকুম’ (দ্র: আয়াত ২৮:৫৫, ২৫:৬৩)। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন!

by m.mimi

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...