আমার শৈশব কেটেছে ঢাকায়। একসময় এই শহরের সকাল শুরু হতো কাকের কা কা ডাকে আর দিন শেষ হতো তাদের সারি সারি বসে থাকা দৃশ্য দিয়ে। ছাদ, বৈদ্যুতিক তার, গাছের ডাল কিংবা জানালার কার্ণিশ কাকেরা যেন সর্বত্র। সেই সময় ঢাকার চেহারায় ছিল এক প্রাকৃতিক ছন্দ আর সেই ছন্দের গুরুত্বপূর্ণ অংশ ছিল কাক। ভাত খাওয়ার পর উচ্ছিষ্ট বারান্দায় ছুড়ে দিলে মুহূর্তেই ৩-৪টি কাক উড়ে আসত। ওদের ছিল না কোনো দাবি, কেবল শহরের অব্যবস্থাপনার ভেতরেও তারা গড়ে তুলেছিল নিজস্ব ভারসাম্য। আর কাক ছিল বলেই শহরের রাস্তাঘাটে অনেক কিছু পড়ে থাকলেও দুর্গন্ধ ছড়াতো না... এক প্রকার নিঃস্বার্থ পরিচ্ছন্নতাকর্মী ছিল ওরা। কিন্তু সময় পাল্টেছে। ২০১৭ সালে S.S.C. শেষ করে আমি ফিরে এসেছি নিজের শহর রাজশাহীতে। মাঝে মাঝে যখন ঢাকায় যাই, সেই পরিচিত দৃশ্যটা আর দেখি না। বৈদ্যুতিক তারগুলো ফাঁকা, কার্ণিশগুলো নীরব, কাকদের কা কা ডাক যেন হারিয়ে গেছে শহরের কোলাহলের ভেতর। এটা কি শুধুই আমার চোখে ধরা পড়া একটুখানি পরিবর্তন? না, আসলে এই পরিবর্তনের পেছনে আছে অনেক গভীর কারণ। আমরা এখন যা ফেলে দিই, তা আগের মতো সাধারণ খাবার নয়। প্লাস্টিক, কীটনাশক আর রাসায়নিক মিশ্র বর্জ্যগু...
collection of stories, blogs ,lifestyle, philosophy in Bangla