শেফালী জেরিওয়ালার মৃত্যু নিয়ে অনেক কথা হচ্ছে। সৃষ্টিকর্তা তাকে পরপারে ভালো রাখুক। উনার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোন আগ্রহ নেই। কিন্তু ওনার মৃত্যুর পর উনাকে এমন ভাবে গ্লোরিফাই করা হচ্ছে যেন রেখা বা হেমা মালিনী উচ্চতার কোন অভিনেত্রী মারা গেছেন। অথচ উনি ছিলেন শরীর সর্বস্ব একজন আইটেম গানের মডেল। তার 'কাটা লাগা' গানটি যখন ২০০২ সালে বের হয় তখন আমরা দশম শ্রেণীতে পড়ি। ওই সময় এ ধরনের গান একদমই ছিল নতুন । আইটেম গানের শুরু তখন থেকেই বলা যায়। যার ধারাবাহিকতা এখনো চলছে। এখনকার বাণিজ্যিক সিনেমাগুলোতে আইটেম গান থাকবেই। একটা মেয়ে তার শরীরের নানা ভাজ দেখিয়ে পুরুষের মনোরঞ্জন করবে এটাই এখন শিল্প। ভালো অভিনেত্রীদের চাইতে আইটেম গানের শিল্পীদের কদর এখন বেশি। এর শুরুটা করেছিলেন শেফালী। আমাদের দেশে তাসনিয়া ফারিন, সাবিলা নূরের মত ভালো অভিনেত্রীরাও এখন আইটেম গান করছেন। তারাও বুঝে গেছেন আলোচনায় থাকতে গেলে এটা ছাড়া গতি নাই। তারা জানে যে তারা যদি ভদ্রভাবে অভিনয় করে তাহলে তাদের নাম খ্যাতি বেশিদূর আগাবে না। তার চাইতে গ্ল্যামারাস নায়িকা হলেই বরং তারকা খ্যাতি বেশি। অথচ আফসানা মিমি, বিপাশা হায়াতরা তাদের শালীন অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয় জায়গা করে নিতো। শেফালীর মত একজন আইটেম গানের শিল্পী যে সম্মান এবং মিডিয়া এক্সপোজার নিয়ে পৃথিবী থেকে যান সেটা দেখতে খুব অবাক লাগে। যারা প্রকৃতপক্ষে সম্মান পাওয়ার, তারা সম্মান পান না। আর যাদের নিয়ে এত হইচই হওয়া উচিত না, তাদের নিয়ে মানুষ মাতামাতি করে। সমাজের এই পচনটা একদিনে হয় না। খুব ধীরে ধীরে ২০ থেকে ৩০ বছরে হয়। আমাদের চোখের সামনেই হয়, আমরা দেখেও না দেখার ভান করি। সামনে আরো খারাপ দিন আসছে।dr kushal

Comments
Post a Comment