Skip to main content

Posts

Showing posts from February, 2022

স্ত্রী মাকড়সা

  একটি স্ত্রী মাকড়সা যখন ডিম দেয়, তখন সে ডিমটি অন্য কোন প্রাণী খেয়ে ফেলার ভয়ে অন্য কোথাও না রেখে নিজের বুকের সাথে আকড়ে ধরে রাখে। সে সময় বাচ্চারা তার মায়ের রক্ত-মাংসগুলো খেয়ে খেয়ে বড় হয় এবং অবশেষে তার "মা" কে শুকনো খোসায় পরিণত করে মৃত দেহটি ফেলে রেখে চলে যায় অন্যত্রে। এটিই হল "মা"। যে নিজের জীবনকে উৎসর্গ করে সন্তানের জন্য। “রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগিরা" -আমিন। ❖ কোন সেই নামাযী, যে নামাযী হওয়া সত্ত্বেও পবিত্র কুরআনে তার জন্য “অয়েল জাহান্নামের” কথা উল্লেখ করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবেঃ উপরের সবগুলোই। এ বিষয়ে ব্যাখ্যা হচ্ছে, মহান আল্লাহ তায়ালা বলেন, " অতএব, দুর্ভোগ (অয়েল জাহান্নামের) সেই নামাযীদের জন্য, যারা নিজদের সালাতে অমনোযোগী। যারা লোক দেখানোর জন্য তা করে" (সূরা আল-মাউন (৩-৪)। ব্যাখ্যাঃ- নামাযে অমনোযোগী বা উদাসীন বলে ঐ সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে, যারা মোটেই নাযায পড়ে না অথবা প্রথম দিকে পড়ত অতঃপর তাদের মধ্যে অলসতা এসে পড়েছে অথবা নামায যথাসময়ে আদায় করে না; বরং যখন মন চায় তখন পড়ে নেয় অথবা দেরী করে আদায় ...

উন্নত ক্যারিয়ার

  বর্তমান আধুনিকতার যুগে পুরুষদের মত নারীরাও চায় তাদের উন্নত ক্যারিয়ার গড়তে, লেখাপড়া শিখতে। কেউই নিজেদেরকে গৃহে আবদ্ধ রাখতে চায় না। আর অবশ্যই যদি নারিরা ইসলামের বিধান লঙ্ঘিত না করে, শতভাগ ইসলামের বিধান মেনে তা করতে পারে, তবে এখেত্রে ইসলাম কখনো নারীদেরকে এই উন্নত ক্যারিয়ার গঠনে বাধা দেয় না বরং এতে উৎসাহিত করে। জেনে রাখা প্রয়োজন যে, একজন পুরুষের জন্যও বিধান হল, ক্যারিয়ার গঠন করতে গিয়ে যদি আল্লাহর আইন লঙ্ঘন করতে হয় তখন তাকেও সে পথে থেকে ফিরে আসতে হবে। কেননা, মুমিনের জন্য দুনিয়ার আয়-উন্নতি, সাফল্য ও সমৃদ্ধির চেয়ে আখিরাতের সাফল্য ও মুক্তি বেশী গুরুত্বপূর্ণ। তাই, যতক্ষণ পর্যন্ত শরীয়তের সীমা-রেখার মধ্যে থেকে ক্যারিয়ার গঠন, চাকুরী, ব্যবসা ও অন্যান্য দুনিয়াবি ক্ষেত্রে সাফল্য অর্জন করা যায় ততক্ষণ তাতে ইসলাম কোনভাবেই বাধা দেয় না। সুতরাং একজন নারীও ইচ্ছা করলে নারী অঙ্গন (যেখানে শুধুমাত্র নারীরাই কাজ করে, কোন পুরুষ নয়) এমন পরিবেশে নিজেকে উন্নত করার যাবতীয় উপায় অবলম্বন করতে পারে। যেখানে তার সম্ভ্রম ও ঈমান রক্ষা করা সম্ভব হয়। মোটকথা, পরপুরুষের সংমিশ্রণ ছাড়া সম্পূর্ণ হিজাব...

জালালুদ্দিন মুহাম্মদ রুমির উপদেশ

  ফার্সি কবি জালালুদ্দিন মুহাম্মদ রুমির কিছু জীবনমুখী উপদেশ:- ১. মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। ২. তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে। তারপরও খোঁড়া হয়ে আছো কেন! ৩. তোমার হৃদয়ে যদি আলো থাকে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে। ৪. আমাদের চারপাশেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে। ৫. প্রতিটি মানুষকে একটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে। প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে। ৬. যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ করো না। তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে। ৭. এটা তোমার আলোই, তোমার আলোই এই জগতকে আলোকিত করে। ৮. প্রদীপগুলো আলাদা, কিন্তু আলো একই। ৯. বৃক্ষের মতো হও, আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও। ১০. ঘষা খেতে যদি ভয় পাও, তাহলে চকচক করবে কীভাবে? ১১. শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে ফুল ফোটে যত্নে, বজ্রপাতে নয়। ১২. গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী, তাই ন...

বাচ্চাদের একাডেমিক ক্যারিয়ার

  "ভাবী, আমার বাচ্চাটা তো ফার্স্ট হয়েছে, আপনারটা?" "বাবু, ১০০ পর্যন্ত গুণে দেখাও তো!" "আমার বাচ্চাটা একদম অংক পারে না!" "তুই তো পড়া কিছুই পারিস না, বাকিদের দ্যাখ!" আপনার ঘরে ছোট শিশু থেকে থাকলে আপনি নিশ্চিত এই কথাগুলো বলেছেন বা শুনেছেন। শুধু আমাদের দেশেই না, বিশ্বে অনেক দেশেই অভিভাবকেরা পড়াশোনাকে এত গুরুত্ব দেন যে, সামাজিক যোগাযোগ ও সম্পর্কের দক্ষতা চাপা পড়ে যায়। কিন্তু, দেখা যায় দীর্ঘমেয়াদি সাফল্য নির্ধারনে সামাজিক দক্ষতার পরিমাপ বেশি গুরুত্বপূর্ণ। ২০১৫ সালের এক গবেষনায় দেখা যায়, সকল পরিস্থিতি একই রাখা সত্ত্বেও, কিন্ডারগার্ডেন শিশুদের সামাজিক দক্ষতা তাদের ২৫ বছর বয়সের সার্বিকভাবে ভাল থাকার সাথে সরাসরিভাবে জড়িত। অর্থাৎ, যারা কিন্ডারগার্ডেনে যত ভালভাবে মানুষের সাথে মিশতে পারে, তাদের স্কুল পেরিয়ে ভাল কলেজে ভর্তি হওয়া, ভাল চাকরি লাভের হার বেশি, এবং তাদের জেলে না যাওয়ার হারও বাকিদের চেয়ে কম! এর মানে সন্তানের ভবিষ্যতের জন্য অধিক মূল্যবান শিক্ষাগুলো আসে শৈশবকালীন খেলাধুলা, বাকিদের সাথে মেশা এবং যোগাযোগের মাধ্যমে; যা অনেকাংশেই প্রাতিষ্ঠানিক শিক্ষার চ...

বাংলাদেশের ৩৮ তম বিসিএস

  বাংলাদেশের ৩৮ তম বিসিএস : বুয়েট- ৮২ জন ; কুয়েট - ৬৪ জন ; রুয়েট - ৫৯ জন ও চুয়েট - ৫৫ জন প্রশাসন ক্যাডারে চাকরিতে প্রবেশ করেছেন। এঁরা সবাই দেশের প্রথম সারির প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি না করে আমলা হলেন। তাদেরকে প্রকৌশলী বানাতে সরকারের খরচ হয়েছে ১৫-২০ লক্ষ টাকা। আর আমলা বানানোর পড়ােলেখার জন্য সমাজ বিজ্ঞান পড়তে হয়, যা পড়াতে খরচ হয় মাত্র ২-৩ লক্ষ টাকা। এত বেশি টাকা খরচ করে বিশেষায়িত পড়া পড়িয়ে কম গুরুত্বপূর্ণ কাজে লাগানো জাতির জন্য ভালো লক্ষণ না। ইঞ্জিনিয়ারগণ একটা দেশের সফলতার বড় শক্তি, ইঞ্জিনিয়ার মানেই দক্ষ দেশ ও দক্ষ জনশক্তি গঠনের প্রধান চালিকাশক্তি। যেই দেশে যত দক্ষ ইঞ্জিনিয়ার, সেই দেশ ঠিক ততটাই সফল এবং স্বয়ংসম্পূর্ণ। " চীনকে কে উন্নত এবং ধনী করেছে ? সেই দেশের ইঞ্জিনিয়ারগণ। " জাপানকে কে উন্নত এবং ধনী করেছে? সেই দেশের ইঞ্জিনিয়ারগণ। " তাইওয়ানকে কে উন্নত এবং ধনী করেছে? সেই দেশের ইঞ্জিনিয়ারগণ। " হংকংকে কে উন্নত এবং ধনী করেছে? সেই দেশের ইঞ্জিনিয়ারগণ। " সিঙ্গাপুরকে কে উন্নত এবং ধনী করেছে? সেই দেশের ইঞ্জিনিয়ারগণ। ...

*বাবা সব সময় পিছিয়ে থাকে,*

  *বাবা সব সময় পিছিয়ে থাকে,* *জানি না কেন?* ১. মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। ২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। ৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে। ৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না। ৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন। ৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বি...

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?

  কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়! তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, হয়তো দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে আপনাকেও, আল্লাহু আলাম! গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে! মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ.. সামনে এগোতে গেলে শেকলের মত পা জড়িয়ে টেনে ধরে। ভাল থাকুক চারপাশের মানুষগুলো। ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই ভাল থাকুক। অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। আল্লাহ কিছুই ভুলে যান না! সময়ের ব্যবধান মাত্র। কেউ নিজে দোষ করে উল্টো আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দূর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জন কে ছোট দেখালো, সত্য গোপন করে আপনাকে বিপদে ফেললো, বাজে কথা বলে আপনার পথ চলাকে অবরুদ্ধ করলো। অন্যায় ভাবে আপনাকে ঠকাচ্ছে, কথার বাণে নিজের স্বার্থে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত! করুক না! জরুরী না যে সবগুলোর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ...

Emotional Selfcare গাইডলাইন

  ১. সবসময় বিশ্বাস করুন - "আমি পারব, আমার আচরণ আমার নিয়ন্ত্রণে।" ২. নিজের কোন আচরণগুলো আপনি নিয়ন্ত্রণ করতে চান লিপিবদ্ধ করে ফেলুন, এবং অবশ্যই একসাথে একটি দিয়ে শুরু করুন। ৩. ছোট ছোট কাজে তাড়না বা temptations নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ৪. যে সকল বিষয়ে তীব্র temptations হয়, সেগুলো এড়িয়ে চলুন অথবা, তখন অন্যান্য প্রিয় কাজে মনোযোগ দিন। ৫. বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করুন এবং অর্জন করতে পারলে নিজেকে পুরস্কৃত করুন। ৬. প্রতিটি কাজের আগে 'কেন' ও 'কিভাবে' প্রশ্ন করুন। 'কেন' আপনাকে ভবিষ্যতে এই কাজের গুরুত্ব দেখাবে, আর 'কিভাবে' আপনাকে সেই কাজের বর্তমান প্রেক্ষাপট দেখাবে। এতে আপনি হুট করে কাজ করা কমাতে পারবেন। ৭. রাগ ও অবসাদের মূহুর্তে কোন সিদ্ধান্ত নিবেন না। ৮. ব্যর্থতা মেনে নিন, আবার চেষ্টা করুন। ৯. সুস্থ অভ্যাস দিয়ে আগের ক্ষতিকর অভ্যাসকে প্রতিস্থাপন করুন। ১০. দীর্ঘমেয়াদি উপকারের জন্য মেডিটেশন ও নিয়মিত শারীরিক ব্যয়াম অনুশীলন করুন। Source-lifespring

স্বামী-স্ত্রী সম্পর্ক

  আমরা আমাদের জীবনকে মাঝে মাঝে মুভি, নাটকের সাথে মিলিয়ে ফেলি। যেমন আমাদের টিভি নাটকগুলো আমাদেরকে বিয়ের আগের প্রেমকে দারুণ রোমান্টিকভাবে দেখায় কিন্তু ওই একই সম্পর্ক যখন বিয়ের ক্ষেত্রে দেখায় তা শুধুমাত্র "অনেক পেইনফুল" কিংবা "বিয়েটা জীবনটা শেষ করে দিল" এরকম! আর এভাবেই বাস্তব জীবনেও নিজের মনে এই নেগেটিভিটিকে ধারণ করে আমরা বিয়ের সম্পর্ককে শুরু করি...... স্বামী-স্ত্রী সম্পর্কটা আমাদের সমাজে কেমন যেন একটা "কম্পিটিটিভ" সম্পর্ক। কে কাকে কতটা দমিয়ে রাখতে পারে, কে কার কতটা ভুল খুঁজে বের করতে পারে এই প্রতিযোগিতা যেন পুরোটা জীবন পার হলেও শেষ হবার নয়! তোমার বাড়ির মানুষ খারাপ বা আমার বাড়ির মানুষ ভালো এসব বিষয় নিয়ে ঝগড়া যেন নিত্যনৈমিত্তিক! কখনো কি আমরা নিজেদের প্রশ্ন করে দেখেছি আমাদের বিয়ের উদ্দেশ্য কি? কিংবা কখনো কি শ্রদ্ধা করেছি নিজেদের অস্তিত্বকে? আমরা যদি আমাদের সম্পর্ককে বুঝতাম তাহলে কখনো নিজেদের বোকামির জের ধরে "আমার" বা "তোমার" বিষয়গুলোকে আলাদা আলাদা করে টেনে আনতাম না কারণ আমরা আসলে ভুলেই যাই যে দুজন মিলেই "আমরা"! একে অন্যকে ছোট করা...

সহ্যসীমার বাইরে

  পৃথিবীর সবচেয়ে বড় পেইনফুল সিচুয়েশনগুলো নবী রাসুলদের উপর দিয়ে গিয়েছে। তাদের মত মেন্টাল ও ফিজিক্যাল ট্রমাটিক কন্ডিশানে আমাদের কারোরই পরতে হয় নাই আর হবেও না। একটা শিশুর জীবনে সবচেয়ে বড় কষ্টের বিষয় পিতা-মাতার পরশ, আদর ছাড়াই বড় হওয়া। রাসূল(স.) এভাবেই শৈশব পার করেছেন। পরিবারের মধ্যে বাবা-মায়ের বড় সবচেয়ে কে আপন?ভাই-বোনেরা। তারাই তো ছাতার মত আপনাকে আগলে রাখবে।কিন্তু তারাই যদি আপনাকে মৃত্যুমুখে ঠেলে দেয় তাহলে সেই স্মৃতি আপনার জন্য কেমন ট্রমাটিক হবে!!!ইউসুফ(আ.) এরকম স্মৃতি নিয়েই বড় হয়েছিলেন। ধরুন, আপনার একটা সুন্দর পরিবার আছে। সংসার, আত্নীয়স্বজন, সন্তানদের নিয়েই ভালোই কাটছিলো। হুট করে বিপদ আসলো, শুরুতে আপনার ধনসম্পদ হারালেন, এরপর সংসার-সন্তানাদি, এরপর আপনার শরীরে বাসা বাধলো অসহীয় পচন রোগ। আপনার পরিবার আপনাকে দূরে ঠেলে দিলো। এ অবস্থায় আপনার কেমন লাগবে? এ নিঃস্বতা কিভাবে ওভারকাম করবেন? কিন্তু আইয়্যুব(আ.) এর কৃতজ্ঞ চিত্তেই এ জীবন পাড়ি দিয়েছেন। প্রফেট ও তাদের সাহাবীদের উপর দিয়ে এমন অবর্ননীয় কষ্টের অবস্থা গিয়েছে তার সিকিভাগও যদি আমাদের অল্পেতে ডিপ্রেসড সোসাইটির উপর দিয়ে যেতো হয়তো আত্নহত্...

গীবত ও খারাপ সমালোচনা

  ❝একটি শিক্ষনীয় ছবি এটি❞ গাছটি আপনার, অনেক কষ্ট করে লাগিয়েছেন,যত্ন নিয়েছেন। কিন্তু আজ তার ফল আপনি ভোগ করতে পারছেন না, মাঝখানে দেয়াল বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনি আপনি দিনভর আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা রেখেও পরকালে সেটার ফল ভোগ করতে পারবেন না। ভোগ করবে অন্যরা।যাদের নামে আপনি গীবত করে বেড়িয়েছেন, বাজে সমালোচনা করেছেন কেয়ামতের দিন আপনি আমি তাদের কাছে ফেঁসে যাবো। সেদিন আপনার আমার নেক আমল ওদের দিয়ে, তাদের গোনাহ্ গুলো আমাদের কাঁধে চেপে দেওয়া হবে। সেদিন জাহান্নাম থেকে থেকে বাঁচার অন্য কোনো পথ থাকবে না🥀 আসুন আমরা গীবত ও খারাপ সমালোচনা করা বন্ধ করি❣️

নাইজেরিয়ান বিলিয়নিয়ার ফেমি ওতেদোলা

  একটি রেডিওতে ইন্টারভিউ দিচ্ছিলেন নাইজেরিয়ান বিলিয়নিয়ার ফেমি ওতেদোলা। উপস্থাপক তাঁকে জিজ্ঞেস করলেন, ‘আপনার কি এমন কোনো স্মৃতি আছে, যখন আপনার মনে হয়েছিল আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ?’ - ওতেদোলা উত্তরে বললেন, "আমার জীবনে আমি সুখের খোঁজে চারটি পর্যায়ের মধ্য দিয়ে গিয়েছি। তারপর অবশেষে আমি সত্যিকারের সুখের খোঁজ পেয়েছি। - প্রথম পর্যায় ছিল যত পারা যায় ধনসম্পদ, অর্থখড়ি উপার্জন। কিন্তু সবকিছু অর্জন করেও আমি সুখের দেখা পাইনি। - এরপর দ্বিতীয় পর্যায় ছিল দামি ও বিলাসবহুল জিনিসপত্র কেনা। আমার কাছে মনে হতো এর মাধ্যমে আমি সুখ পাব। একজন মানুষ যা খুশি তাই কিনতে পারছে, আমার কাছে মনে হতো এটাই সুখ। কিন্তু আমি বুঝতে পারলাম দামি ও বিলাসবহুল জিনিসের প্রতি আকর্ষণ, এটাও ক্ষণস্থায়ী। আমি এবারও সুখের দেখা পেলাম না। - এরপর এলো তৃতীয় পর্যায়—বড় বড় প্রজেক্ট নিজের করে নেওয়া। একটা সময় এমন হলো যে, নাইজেরিয়া ও আফ্রিকার ৯৫% ডিজেলের সাপ্লাইয়ার ছিলাম আমি। আফ্রিকা ও এশিয়ায় সবচেয়ে বড় জাহাজ ছিল আমার। কিন্তু এরপরও আমি সুখ পেলাম না। - এই অবস্থায় একদিন আমার এক বন্ধু অনুরোধ করল ২০০ প্রতিবন্ধী বাচ্চার জন্য হুইলচেয়ার কিনে দ...

আত্মহত্যা

  ১. আত্মহত্যা বিষয়ে সতর্ক হতে হবে। কাদের আত্মহত্যা করার ঝুঁকি বেশি, কখন চিকিৎসা নিতে হবে এবং রেড সাইন সম্পর্কে জানতে হবে। ২. আত্মহত্যার কথা বলা বা চেষ্টা করা কোন ছেলেখেলা নয়! অবশ্যই নিজের মাঝে এই প্রবনতা দেখা দিলে, সাহায্য নিতে হবে। ৩. বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য ও উত্তম পরামর্শদাতার সাথে মনের কথা বলতে হবে। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে। ৪. শুনুন, শুনুন এবং শুনুন! অন্যের মনের কষ্ট কমাতে একজন ভাল শ্রোতার কোন বিকল্প নেই। ৫. স্পর্শকাতর বিষয়ে কখনোই ঠাট্টা করা উচিত নয়। এবং কেউ বাঁচতে চায় না, এটি নিঃসন্দেহে একটি সেনসিটিভ বিষয়! ৬. কাছের কারো মাঝে আত্মহত্যা প্রবণতা লক্ষ্য করলে অবশ্যই সাহায্য নিতে উৎসাহিত করুন। প্রয়োজনে পরিবারকে জানান। ৭. আত্মহত্যার কথা চিন্তা করা বা চেষ্টা করার মানেই সবসময় সে মরতে চায় না, হয়তো সে সাহায্য চায়! আসুন, তাদের বুঝতে চেষ্টা করি! ৮. এদের প্রতি নন-জাজমেন্টাল থাকার চেষ্টা করুন। ৯. উচ্চ ঝুঁকির আত্মহত্যা প্রবণতা সম্পন্ন ব্যক্তিকে একা রাখা থেকে বিরত থাকতে হবে। ১০. সমাজে নীতিবোধ ও মূল্যবোধের শিক্ষা, আত্মহত্যা কমাতে সাহায্য করবে। *******************...

কুরআনের সাথে সত্যিকারের সম্পর্ক

  আমি এই কথাটি অনেক বক্তব্যে বলেছি। নিজেকেও বারবার বলি। আর এভাবে বলতে গিয়ে কখনো ক্লান্ত হই না। আপনারা হয়তো দশ-বিশবার আমার কাছ থেকে এ কথা শুনে থাকবেন। আর শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন। তবু আমি ক্লান্ত হই না। তবু বলে যাই। কারণ, কথাটি এতটাই গুরুত্বপূর্ণ। কুরআনের সাথে আমার সত্যিকারের সম্পর্ক কোনো বক্তৃতা বা ওয়াজ শুনার সময়ে ঘটে না, মুখস্ত করার সময়েও নয়। জানেন? কখন কুরআনের সাথে আমার সত্যিকারের সম্পর্ক গড়ে উঠে? যখন আমি সালাতে দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত করি। যখন আমি সালাতে দাঁড়িয়ে কোনো ইমামের তিলাওয়াত শুনি। কুরআনের সাথে আমাদের আসল সম্পর্ক দৈনিক কমপক্ষে পাঁচবার স্থাপিত হয়। কারো নামাজ যদি ঠিক থাকে, তার কুরআনও ঠিক আছে। কেউ যদি নামাজের মধ্যে কুরআনের সাথে সম্পর্ক গড়ে না তুলে, তাহলে কুরআনের সাথে তার সম্পর্কটা সম্পূর্ণরূপে কৃত্রিম। এর কোনো অর্থ নেই। সম্পর্কটা পুরোটাই একাডেমিক এবং ভাসাভাসা। কুরআনের সাথে সত্যিকারের আন্তরিক সম্পর্ক ঘটে সালাতে। এই বই সম্পর্কে যা কিছু আমি শিখি, যা কিছু আপনারা শিখছেন; এটা তাজবিদ হউক, এর ভাষা হউক, তাফসীর হউক বা আয়াত মুখস্ত করা হউক এ সবকিছুর উদ্দেশ্য একটাই- আমার নামাজটা...

নাকের পলিপ

  এটি একটি অতি পরিচিত সমস্যা। তবে সামান্য নাকবন্ধ অবস্থায় নাকের মধ্যে মাংসপিণ্ডের মতো কিছু একটা দেখলেই সেটিকে নাকের পলিপ বলে মনে করা ভুল। সাধারণত পলিপ দেখতে অনেকটা পরিপক্ব আঙুর ফলের মতো। বলা চলে নাকের পলিপ নাক এবং সাইনাসের (বায়ুভর্তি কুঠুরির) মধ্যস্থিত স্ফীতাকার পিণ্ড বিশেষ। ◼️ এটি সাধারণত ২ ধরনের হয়ে থাকে। ১. ইথময়েডাল পলিপ ২. এণ্ট্রোকোয়ানাল পলিপ -- ইথময়েডাল পলিপ: ◼️ কারণ: ১. এলার্জিজনিত কিংবা এলার্জি ভিন্ন দীর্ঘমেয়াদি নাক ও সাইনাসের প্রদাহ। ২. হাঁপানি। হাঁপানিতে আক্রান্ত শতকরা ৭ ভাগ রোগীর নাকের পলিপ হতে দেখা গেছে। ৩. এসপিরিন অসহিষ্ণুতা। ৪. সিস্টিক ফাইব্রোসিস (ফুসফুসের এক ধরনের রোগ)। ৫. নাকে ছত্রাকজনিত সাইনাসের প্রদাহ, ইত্যাদি। ◼️ কী উপসর্গ থাকে? ১. নাক বন্ধ থাকার কারণে ঘ্রাণশক্তি লোপ পায়। মাথাব্যথা থাকে। ২. নাক দিয়ে পানি ঝরা। ৩. নাক চুলকানো। ডাক্তার যন্ত্র দিয়ে নাক পরীক্ষা করে দেখেন। সাধারণত ল্যাবরেটরি পরীক্ষার তেমন প্রয়োজন পড়ে না। প্রয়োজনে সাইনাসের এক্স-রে এবং সিটি স্ক্যান করা যেতে পারে। ◼️ চিকিৎসা: বিনা অপারেশানে পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব হয় না। তবে এন্টিহিস্টামিন জাতীয় ...