১. সবসময় বিশ্বাস করুন - "আমি পারব, আমার আচরণ আমার নিয়ন্ত্রণে।" ২. নিজের কোন আচরণগুলো আপনি নিয়ন্ত্রণ করতে চান লিপিবদ্ধ করে ফেলুন, এবং অবশ্যই একসাথে একটি দিয়ে শুরু করুন। ৩. ছোট ছোট কাজে তাড়না বা temptations নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ৪. যে সকল বিষয়ে তীব্র temptations হয়, সেগুলো এড়িয়ে চলুন অথবা, তখন অন্যান্য প্রিয় কাজে মনোযোগ দিন। ৫. বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করুন এবং অর্জন করতে পারলে নিজেকে পুরস্কৃত করুন। ৬. প্রতিটি কাজের আগে 'কেন' ও 'কিভাবে' প্রশ্ন করুন। 'কেন' আপনাকে ভবিষ্যতে এই কাজের গুরুত্ব দেখাবে, আর 'কিভাবে' আপনাকে সেই কাজের বর্তমান প্রেক্ষাপট দেখাবে। এতে আপনি হুট করে কাজ করা কমাতে পারবেন। ৭. রাগ ও অবসাদের মূহুর্তে কোন সিদ্ধান্ত নিবেন না। ৮. ব্যর্থতা মেনে নিন, আবার চেষ্টা করুন। ৯. সুস্থ অভ্যাস দিয়ে আগের ক্ষতিকর অভ্যাসকে প্রতিস্থাপন করুন। ১০. দীর্ঘমেয়াদি উপকারের জন্য মেডিটেশন ও নিয়মিত শারীরিক ব্যয়াম অনুশীলন করুন।
Source-lifespring
Comments
Post a Comment