Skip to main content

সরলতার সুযোগ নিয়ে

 


জীবনে চলার পথে হয়তো অনেকেই ঠকাতে পারে একথা সত্য।আবার কারো রিজিক কেউ কেড়ে নিতে পারে না এটাও অতি মাত্রায় সত্য।

তাই কেউ যদি আপনার সরলতার সুযোগ নিয়ে ঠকায় তাতে অসন্তুষ্ট হওয়ার কিছু নেই বরং আলহামদুলিল্লাহ বলে স্বস্তির একটা হাসি দিন। কারন এই প্রতারিত হওয়ার কারনেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা অনেক বেশি আপনাকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র সময়ের অপেক্ষা🤲 সান্ত্বনা নয় জীবন থেকে পাওয়া,আলহামদুলিল্লাহ। ❤️
জীবনের এই ছুটে চলার শেষ কোথায়? এই ভাবি এটা হলেই শেষ এরপর আর একটা তারপর আর একটা প্রয়োজন সামনে এসে দাঁড়ায়। অবশেষে খুজে পেলাম এর শেষ কোথায়! মৃত্যু হ্যাঁ একমাত্র মৃত্যুই থামিয়ে দিবে জীবনের যত রঙিন আয়োজন। আর তখনি থেমে যাবে দুনিয়াবি অবিরাম এই ছুটে চলা।তার আগে নয়।জীবনের ডায়েরিটা খুলে দেখি পূন্যের হিসাব শূন্য। গুনাহ দিয়ে পরিপূর্ণ। হে আল্লাহ স্বীকার করছি আমাদের পাপ হয়তো অনেক বেশি। কিন্তু হে আমাদের রব তোমার ভালোবাসার বিশালতা ওতো সীমাহীন। আমাদের দয়া কর, ক্ষমা করে দাও মালিক।
---------------------------------------------------------------------------------

সন্তানকে ছোটবেলায় নৈতিক শিক্ষা না দিয়ে বড় হলে আমরা যদি তাদের কাছ থেকে ভালো কিছু আশা করি তাহলে সেটা অনেকটাই মাকাল ফল গাছে আপেল ফল আশা করার মত। আফসোস বর্তমান সময়ের অত্যাধুনিক বাবা মায়েরা অন্যান্য ব্যাপারে অনেক সিরিয়াস। যেমন নাচের ক্লাস, গানের ক্লাস আরো কত রকমের ক্লাস যে তারা সন্তানকে করান। অথচ ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষার ব্যাপারে অনেক বেশি উদাসীন থাকেন। তাইতো এসব বাবা-মায়েদের শেষ পরিণতি অত্যন্ত করুন হয়।

-----------------------------------------------------------------------------------

আল্লাহসুবাহানাহু ওয়া তায়ালাকে খুব কাছ থেকে অনুভব করতে চান? জানতে চান আমাদের রব আমাদের ঠিক কতটা কাছে? তাহলে সেজদায় গিয়ে একান্তভাবে ভাবুন আমার রব আমাকে দেখছেন।রবের কাছেই মাথা নত করেছি। ভাবুন এই সেজদাটি হয়তো আমার জীবনের শেষ সিজদা হতে পারে। আমার হাতে আর সময় নেই। আমাকে বিদায় নিতে হবে যেকোন সময়।হে রব আমাকে ক্ষমা করে দিন। দেখবেন সেজদার সময় কতটা লম্বা হবে তা টেরই পাবেন না।আর আল্লাহ সুবাহানাহু তায়ালাকে খুব কাছ থেকে অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ । তারপরে যখন চোখ খুলবেন তখন মনে হবে নতুন এক জীবন উপহার পেলেন। যে জীবনে কোন অভিযোগ নেই, হতাশা নেই, ক্লান্তি নেই, বরং ফুরফুরে মুডে নিজের জীবনটাকে নতুনভাবে সাজানোর জন্য এক অদৃশ্য শক্তি আপনি অনুভব করবেনই ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার করেই দেখুন। এই দুনিয়াবী মোহামায়া থেকে মুক্ত করে আমাদের রব আমাদের একটি নেক জিন্দেগি গড়ার তাওফিক দিন। আমিন।
অস্থির লাগছে? আল কুরআন খুলে কয়েকটি আয়াত অর্থ সহ পড়ুন।চোখ বন্ধ করে করআনকে বুকে চেপে ধরে আল্লাহর সাহায্য চান। দেখবেন অন্তর শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। পরীক্ষিত আমল 🤲

--------------------------------------------------------------------------
আপনাকে নিয়ে কেউ যখন বাজে কথা বলে, মিথ্যাচার করে অর্থাৎ গীবত করে তখন আপনার কেমন লাগে? আমাকে নিয়ে যখন কেউ এমন করে তখন আমি খুব খুশি হয়ে যাই। সেই ব্যক্তিকে আমার প্রকৃত বন্ধু মনে হয়। কারণ প্রকৃত বন্ধু না হলে কেউ কি গুনাহের ভাগ নেয়?। সেই গীবতকারী আমার বন্ধু বলেই তো আমাকে নিয়ে গীবত করে আমার করা সমস্ত পাপ গুলো তার ঘাড়ে নিয়ে আমাকে গুনাহ থেকে মুক্তি দেয়। কৃতজ্ঞতা সকল গীবতকারী প্রকৃত বন্ধুদের প্রতি। এভাবেই গীবত চালিয়ে যান আর আমাকে পাপ মুক্ত রাখুন।
-------------------------------------------------------------------

ক্ষমতা অনু পরমাণুর মত, ঠুনকো এবং কতটা ক্ষনস্থায়ী তা আমরা ভাবি না। উল্টো যেকোনো ধরনের ক্ষমতা পেলে আমরা কেমন দাম্ভিকতায় পরিপূর্ণ হয়ে যাই।যার পরিনতি আমাদের সাবেক ক্ষমতাধর নেতাদের বর্তমান চিত্র। আপন ঘরে নিজ দেশেও জায়গা হয় না।পালিয়ে বেড়াতে হয়। পুরোটাই দুনিয়াবি মিছে মায়া। যখন আমরা বুঝতে পারি তখন বড্ড বেশি দেরি হয়ে যায়। by m .mimi


Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...