আপনি যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং প্রতি বছর লাভ ২০% থাকে পাঁচ বছর পরে আপনার হাতে মোট কত টাকা থাকবে? অনেকেই ভাবতে পারেন হিসাব খুব সহজ - এক লক্ষ টাকায় প্রতি বছর লাভ আসবে ২০ হাজার টাকা। সেই হিসেবে পাঁচ বছর পরে আমার হাতে থাকবে ২ লক্ষ টাকা মোট। কিন্তু না, হিসাবে ভুল আছে। কারণ আপনি এক বছর পরে ১ লক্ষ ২০ হাজার টাকা বিনিয়োগ করলে দ্বিতীয় বছর শেষে পাবেন ১ লক্ষ ৪৪ হাজার টাকা। সেই টাকার উপর ২০% লাভ আসলে আপনার হাতে থাকবে ১,৭২,৮০০ টাকা। এভাবে পঞ্চম বছর শেষে তা বেড়ে হবে ২,৪৮,৮৩২ টাকা। সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন? এই বৃদ্ধি খুব দ্রুত বাড়তে থাকে। উদাহরণস্বরূপ আপনার কাছে মনে হতে পারে ২০% লাভে এক লক্ষ টাকা রাখলে পঁচিশ বছর শেষে ৬ লক্ষ টাকা হবে (বছরে বিশ হাজার টাকা লাভ)। কিন্তু না, সেইটা হবে ৯৫ লক্ষ ৪০ হাজার টাকা।
ক্ষুদ্র ঋণ কি দারিদ্র দূর করতে পারে?
একটি হিসাব কষি। আপনি যদি এক লক্ষ টাকায় সুদের ব্যবসা শুরু করেন, তাহলে ৩৫% সুদে ৬০ বছরে এর উপর চক্রবৃদ্ধিতে কেবল সুদই আসবে ৬৬,০৭,৩৩,১৬,০০,০০০ টাকা (ছয় লক্ষ ৬০ হাজার কোটি টাকা সুদ) কেবল এক লক্ষ টাকা ঋণের উপর। বিশ্বাস হচ্ছে না? নিজে হিসেব কষে দেখেন।
এবার আপনিই বলেন এই সিস্টেম দারিদ্র দূর করে নাকি সৃষ্টি?
মোহাইমিন পাটোয়ারী

Comments
Post a Comment