ইংল্যান্ড থেকে ক্লায়েন্ট ফোন দিলেন। তারা দশ বন্ধু মিলে মাসে ১৫০ পাউন্ড করে জমাচ্ছেন। এভাবে যেদিন ১৫ হাজার পাউন্ড হবে সেদিন ব্যবসা শুরু করবেন।
শুনে আমি হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলাম কে ব্যবসা করবে? ব্যবসা পারে কে আপনাদের মাঝে? উনি উত্তরে বললেন কেউ না। আমি হতাশ হয়ে গেলাম। আমাদের অনেকের মাঝে এই ধারণা আছে যে টাকা থাকলেই ব্যবসা হবে। কিন্তু বাস্তবে ব্যবসা একটা বিদ্যা। আপনার হাতে টাকা নেই কিন্তু ব্যবসা বিদ্যা দিয়ে অনেক উপরে উঠে গেছেন শূন্য থেকে এমন উদাহরণ ভুরি ভুরি। আবার অনেক টাকা পেয়েও নষ্ট করে ফেলেছে এমন ঘটনা নেহায়েত কম না। মানুষ বিদেশ থেকে আত্মীয়ের কাছে টাকা পাঠায় ব্যবসা করতে। যদি জিজ্ঞেস করি কেন তাকে টাকা দিচ্ছেন? সবার এক উত্তর, খুব ভালো ছেলে। খুব বিশ্বস্ত। পরিশ্রমী আছে । ব্যবহার ভালো ইত্যাদি। যদি জিজ্ঞেস করি তারে দিয়ে ব্যবসা হবে? সে কি ব্যবসা যোগ্য? এই প্রশ্ন শুনলে অপ্রস্তুত হয়ে পড়ে সবাই। যেন এটা সিলেবাসের বাহিরের প্রশ্ন। ব্যাপার হচ্ছে আমার মা সবচেয়ে বিশ্বস্ত। যদি যোগ্যতা দরকার না হতো, বিশ্বস্ততা সব হতো মায়ের হাতে টাকা দিয়ে বলতাম বিশাল ব্যবসা দাঁড় করিয়ে ফেল। ঠিক একই কাজ আমরা করি নিজেদের সাথে। নিজে ব্যবসা না শিখে বিদেশ থেকে অনেক টাকা এনে ঝাঁপ দেই সব টাকা নিয়ে । আর ভাবি যেহেতু পুঁজি আছে ব্যবসা হবে। ভাই ব্যবসা তো জানতে হবে। কেবল টাকা থাকাই কি সব? তাহলে তো ধনী কোনদিন গরিব হতো না এবং গরিব কোনদিন ধনী হতো না। ============================================
প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...
Comments
Post a Comment