৩২টি গুরুত্বপূর্ণ উপদেশ
যা আপনার জীবনকে বদলে দেবে ইন শা আল্লাহ . ১। মুখ ভর্তি করে খাবেন না। বাচ্চাদেরকেও মুখ ভর্তি করে খেতে দিবেন না। . ২। দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না। যেমন যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেয়াজের গন্ধ আসে এমন লোকের সাথে। . ৩। বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন। . ৪। দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন। . ৫। হাতে-পায়ের আঙ্গুল ফোটানো পরিহারের চেষ্টা করুন। . ৬। জুতা পরিধানের পূর্বে দেখে নিন। . ৭। নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না। . ৮। টয়লেটে থুথু ফেলবেন না। . ৯। কয়লা দিয়ে দাঁত মাঝবেন না। . . ১০। ফুঁক দিয়ে খাবার_ঠাণ্ডা করবেন না। প্রয়োজনে বাতাস করতে পারেন। . ১১। দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না। . ১২। ইকামাহ এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না । . ১৩। টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না। . ১৪। বন্ধুদের জন্য প্রতিকুলতা সৃষ্টি করবেন না। . ১৫। চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না । . ১৬। হাঁটার সময় দম্ভভরে মাটিতে পা ঠুকবেন না । . ১৭। বন্ধুদের সন্দেহ করবেন না। . ১৮। কখনো মিথ্যা বলবেন না । ঠাট্টা করেও নয়। . ১৯। একা ভ্রমণ করবেন না । দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন। . ২০। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারো সাথে পরামর্শ করুন। তবে সিদ্ধান্ত হবে আপনার! . ২১। নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না। . ২২। অহংকার করবেন না। অহংকার একমাত্র আল্লাহ্ পাকের সাজে। . ২৩। ভিক্ষুকদের পরিহাস করবেন না । . ২৪। মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালো মতো আপ্যায়ন করুন । . ২৫। ভালো কিছুতে সহযোগিতা করুন। . ২৬। দারিদ্র্যের সময়ও ধৈর্যধারণ করুন। . ২৭। নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুসূচনা করুন। . ২৮। যারা আপনার প্রতি খারাপ কিছু করে, তাদের সাথেও ভালো আচরণ করুন। . ২৯। যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন। . ৩০। বেশি ঘুমাবেন না , এতে স্মৃতিশক্তি লোপ পাবে। .৩১। অন্ধকারে কিছু খাবেন না। ৩২। নিজের ভুলের জন্য দিনে অন্তত ১০০ বার আল্লাহ্ পাকের কাছে অনুতপ্ত হোন । আস্তাগফিরুল্লাহ পড়ুন . আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে এই উপদেশ মূলক বাণী গুলো মেনে চলার তাওফীক দান করুক। (আমীন)
collected

Comments
Post a Comment