Skip to main content

আবিস্কার_ও_আবিস্কারক

আবিস্কার_ও_আবিস্কারক

মুসলিম_বিজ্ঞানী আমরা জানি, আমাদেরকে জানানো হয়েছে যে, আমেরিকার Ohio অঙ্গরাজ্যে Dayton এলাকার বাইসাইকেল মেকার দুই ভাই Wilbur Right (1867-1912) এবং Orville Right (1871-1948) মিলে সর্বপ্রথমে বিমান বানিয়েছেন । হ্যা, তারা দুজনে মিলে সেই ১৯০১ সালে ৭৫০ পাউন্ড ওজন বিশিষ্ট বিমান বানায় ৷ ১৯০৩ সালে প্রথমে ১২ সেকেন্ড আকাশে উড়ন্তাবস্থায় থাকেন । এরপরে ১৯০৫ সালে বড় ভাই Wilbur Right একটানা ৩৮ মিনিট উড়েন, আর এরও পরে এসে ১৯০৮ সালে ছোটভাই Orville Right ৭৫ মিনিট আকাশে উড়েন । আর এ ৭৫ মিনিটে তিনি ৭৭ মাইল পথ পাড়ি দেন। এসবই সত্য৷ একেবারে বাস্তব সত্য, ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ । কিন্তু এক্ষেত্রে আরও ইতিহাস আছে বটে! সেই ইতিহাসটিকেই আমরা জানি না, জানার চেষ্টা করিও না! সেই ইতিহাস জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে Right ভাতৃদ্বয়ের ঘটনার আরও ঠিক ১০৪৯ বছর পূর্বের স্পেনে । মুসলিম স্পেনের একজন প্রথিতযশা মহাকাশ বিজ্ঞানী 'আব্বাস ইবনে ফির্নাস' ৮৫২ খৃষ্টাব্দে বেশ কয়েকবার আকাশে ওড়ার চেষ্টা করেন। তিনি কাঠ ও কাপড়ের সমন্বয়ে একটা যন্ত্রবিশেষ বানান এবং তার উপরে ভর করে গ্রানাডার প্রধান মসজিদের মিনার থেকে লাফ দেন। কিন্তু তিনি উড়তে বা আকাশে ভেসে থাকতে ব্যর্থ হন। তবে তিনি একটি ক্ষেত্রে সফলতা লাভ করেন । আর তা হলো এই যে, তিনি শূন্য থেকে নীচে পড়ার ক্ষেত্রে গতি কমাতে কাণষ্ঠনির্মিত যে বিশেষ যন্ত্র ব্যবহার করেন- তা সত্যিকারভাবেই তাঁর পতনের গতিকে কমিয়ে দেয় । তিনি ধীরে ধীরে মাটিতে নেমে আসেন । তবে কিছুটা আহতও হয়েছিলেন এই বিজ্ঞানী । এটাই ছিল বিশ্বের প্রথম প্যারাসুট! ইবনে ফির্নাস কিন্তু তার এই ব্যর্থতার কারণে দমে থাকেননি । তিনি একনাগাড়ে বেশ ক'টি বছর ধরে চেষ্টা চালিয়েই যান | অবশেষে তাঁর বয়স যখন প্রায় সত্তর বছর, সেই সময় ৮৭৫ খৃষ্টাব্দে এই দুঃসাহসী বিজ্ঞানী সিল্কের কাপড়, ঈগল পাখীর পালক আর হাল্কা কাঠ দিয়ে তৈরি তার নিজের বানানো বিমানে (বিশ্বের প্রথম বিমান বটে!) চড়ে গ্রানাডার পাহাড় থেকে আকাশে লাফিয়ে পড়েন । একটানা প্রায় দশ মিনিট তিনি আকাশে উড়েন । এবারেও তিনি নিরাপদে নামতে পারেননি বরং মিনি-দশেক উড়ার পরে আছড়ে পড়ে তাঁর বিমানটি | এই বিজ্ঞানী সামান্য আহত হলেও প্রাণে বেচে যান । বিশ্বের প্রথম বিমান প্রস্তুতকারী এই বৈমানিক, মহাকাশ বিজ্ঞানী আব্বাস ইবনে ফির্নাসের নামানুসারেই বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয়েছে । তাছাড়া আমেরিকার নাসার বিজ্ঞানীরাও সম্মান দেখিয়ে তাদের বিশেষ একটা গহ্বর, বিশেষ একটা স্থানের নামকরণ করেছেন তারই নামানুসারে | সুত্র: The Independent এর ১১ মার্চ ২০০৬ সংখ্যায় Paul Vallely এর লেখা 'How Islamic inventiors changed the world'.


Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

কত কেজিতে এক মণ?

  কত কেজিতে এক মণ? এই প্রশ্নটা করলে নতুন প্রজন্মের প্রায় সবাই বলে ৪০ কেজি। কিন্তু কথাটা ভুল। ৪০ সেরে এক মণ যা ৩৭.৩২ কেজির সমান। মণ বাংলা ও ভারত এলাকার ওজনের পরিমাপ। আর কেজি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার ওজনের একক। 1889 সালে ছবির বস্তুটিকে এক কেজি বলে ঘোষণা করা হয় এবং একে একক ধরে কেজি, মেট্রিক টন (এক হাজার কেজি) এবং গ্রাম (কেজির এক হাজার ভাগের এক ভাগ) হিসেব করা হয়। দেশীয় এককের সাথে এর কোন মিল নেই। ৫ তোলায় ১ ছটাক ; ৪ ছটাকে ১ পোয়া ; 8 পোয়ায় ১ সের ; ৪০ সেরে ১ মণ। কিন্তু কেজির অতিরিক্ত প্রচলনের ফলে এখন আমরা ৪০ কেজিতে মণ ধরে হিসেব করছি এবং বাকি দেশীয় হিসেব নিকেশ ভুলে গেছি। জমির পরিমাপের ক্ষেত্রে এখনও দেশীয় এককের ব্যবহার আছে যেমন কানি, কাঠা, কাঠি, কড়া, গন্ডা, খাদা, বিঘা (এক এক এলাকায় এক এক রকম)। সোনার পরিমাপের ক্ষেত্রেও দেশীয় একক ভরি, আনা ব্যবহৃত হয় কিন্তু এই অঞ্চলের ওজন পরিমাপের একক একেবারে হারিয়ে গেছে। ========================================================== ফেসবুক বর্জন করা কি উচিত? - অবশ্যই উচিত। গুগল বর্জন করা কি উচিত? - অবশ্যই উচিত সেই স্বপ্ন ও চেষ্টা প্রতি ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...