Skip to main content

বোন টিবি বা হাড়ে যক্ষ্মা


 হাড়ে কি যক্ষ্মা হয়? হ্যাঁ, হয়। চিকিৎসাবিজ্ঞানে একে বলে বোন টিবি। এর বেশির ভাগই হয় এশিয়ার বিভিন্ন দেশে যেমন ভারত, বাংলাদেশ, চীন, পাকিস্তান ও ইন্দোনেশিয়ায়। হাড়ে যক্ষ্মা হলে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ না করলে পরে জটিলতা বেড়ে হাড় ভেঙেও যেতে পারে।

হাড়ের যক্ষ্মা

যক্ষ্মা একটি জীবাণুবাহিত রোগ। যক্ষ্মা শরীরের বিভিন্ন অংশে হতে পারে, ফুসফুসে ও ফুসফুসের পর্দায় হতে পারে, অন্ত্রনালি, কিডনি, অস্থিসন্ধি ও লিম্প্ফনোডে হতে পারে। পাশাপাশি হাড়ে, বিশেষ করে মেরুদণ্ডের হাড়ে যক্ষ্মা হতে পারে। মেরুদণ্ডের হাড়ে যক্ষ্মা হলে এটিকে বিশেষভাবে পটস ডিজিজ বলা হয়ে থাকে। যক্ষ্মার জীবাণু সাধারণত ফুসফুস বা অন্য কোনো স্থান থেকে রক্তবাহিত হয়ে মেরুদণ্ডে বা হাড়ে পৌঁছায়। পাশাপাশি হাড়ের ভেতর প্রদাহও এটি করতে পারে। এটিকে বলা হয় অস্টিওমায়েলাইটিস।

লক্ষণ

হাড়ে বা মেরুদণ্ডে যক্ষ্মা হলে ওই স্থানে দীর্ঘদিন ধরে ব্যথা, জ্বর, অরুচি, ওজন কমার মতো উপসর্গ দেখা যায়। ব্যথার কারণে রোগী পিঠ অতিরিক্ত সোজা করে হাঁটে। কখনো হাত দিলে মেরুদণ্ডে একটু ফোলা অংশ টের পাওয়া যায়। হাড় থেকে পরে মেরুদণ্ডের স্নায়ুতে চাপ প্রয়োগ করে, এমনকি প্যারালাইসিসও হতে পারে। শুরুর দিকে অনেক সময় এটি এক্স–রেতে ধরা না–ও পড়তে পারে। সে ক্ষেত্রে চিকিৎসক বিভিন্ন রক্ত পরীক্ষা ও টিবি–সম্পর্কিত পরীক্ষা করে নিশ্চিত করার চেষ্টা করেন। এমআরআই পরীক্ষায় সাধারণত এই রোগ ধরা পড়ে।সন্দেহ হলে আগে তাঁর যক্ষ্মা রোগ হয়েছিল কি না, জানা উচিত। নিজের না হলেও যাঁদের সঙ্গে থাকেন, তাঁদের কারও আগে যক্ষ্মা হয়েছে কি না, সেটি জানাও গুরুত্বপূর্ণ।

যক্ষ্মা হলে কি হাড় ভেঙে যেতে পারে?

যক্ষ্মার জীবাণু হাড়ের ভেতর ঢুকে এর গঠনগত পরিবর্তন করে ফেলে। ধীরে ধীরে এটি হাড়কে ক্ষয় করতে থাকে। এটি হাড়ের পাশাপাশি মেরুদণ্ডের ভেতরে যে ডিস্ক থাকে, সেটিকে নষ্ট করার চেষ্টা করে। পাশাপাশি এটি ইনফেকশনজনিত পুঁজও তৈরি করে। সর্বোপরি পুরো হাড়ের ভেতর ক্ষয় ও চাপ তৈরি করে হাড় ভেঙে ফেলতে পারে।

হাড়ে যক্ষ্মা হলে দীর্ঘ মেয়াদি চিকিৎসা এবং প্রয়োজনে শল্যচিকিৎসা দরকার হয়। যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়, ততই মঙ্গল। স্নায়ু বিনষ্ট হয়ে গেলে বা প্যারালাইসিস হয়ে যাওয়ার পর চিকিৎসায় সফলতার সম্ভাবনা কমে যায়। রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়া, অপুষ্টি, অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস, ফুসফুস বা অন্য কোনো যক্ষ্মার ঠিকমতো চিকিৎসা না করা—এসব হাড়ের যক্ষ্মার জন্য দায়ী। মেরুদণ্ড বা হাড়ে দীর্ঘস্থায়ী ব্যথার পাশাপাশি অন্যান্য উপসর্গ টের পেলে দেরি না করে সঠিক কারণ অনুসন্ধান করা উচিত।


ডা. সাইফ হোসেন খান, মেডিসিন কনসালট্যান্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...