Skip to main content

রাতে ঘুম আসতে না চাইলে

 


রাতে ঘুম আসতে না চাইলে মোবাইল, টেলিভিশন স্ক্রিনে না তাকিয়ে কিছু একটা শুনুন। তাহলে ঘুম দ্রুত আসে। মোবাইল বা টিভির আলো Blue light মস্তিষ্কে ঘুম আসার হরমোন melatonin এর নিঃসরণ কমিয়ে দেয়, ফলে ঘুম আসতে দেরি হয়। কিন্তু অন্ধকার রুমে শুধু শোনা যেমন ধর্মীয় গ্রন্থ পাঠ, পডকাস্ট শোনা, রিল্যাক্সেশন সাউন্ড, বৃষ্টির শব্দ মস্তিষ্ককে শান্ত করে, এতে মেলাটনিন দ্রুত নিঃসরণ হয়। ফলে দ্রুত ঘুম আসে।

=========================================================


"আমি মনে করি, double income family আসলে কোনো সামাজিক নীতির ফল না, বরং capitalism বা পুঁজিবাদের ফল। এখনকার সময়ে একটা নির্দিষ্ট জীবনমান বজায় রাখতে হলে, পরিবারের দুইজনকেই কাজ করতে হয় নইলে সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। আমি নিজেও আরও অনেক সন্তান নিতে চাইতাম যদি পেশাগত জীবনের চাপ আর মাতৃত্বকালীন যত্নের সুযোগ থাকত। আমাদের যুক্তরাষ্ট্রে আইনত মাত্র six weeks maternity leave দেওয়া হয়। তাই আমি মনে করি এটা নৈতিকতার প্রশ্ন না, বরং এটা পুরোপুরি political economy আর তার organization-এর প্রশ্ন।” Written by: Catherine Liu Professor at the University of California, Irvine.

---------------------------------------------------------------------------------------------------------


সত্যিকার অর্থে আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে আসলে এক রকম প্রতিযোগিতা চলে কে কার থেকে বেশি নৃশংস! বারাক ওবামা এক্স (Twitter)-এ লিখেছেন Today : "দুই বছরের অগণিত ক্ষতি ও কষ্টের পর, ইসরায়েলি পরিবার এবং গাজার মানুষের জন্য এখন আমাদের সবারই উৎসাহিত ও স্বস্তি অনুভব করা উচিত যে এই সংঘাতের অবসান সম্ভব হতে চলেছে। যারা এখনো জিম্মি অবস্থায় আছে তারা যেন দ্রুত তাদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হতে পারে, এবং জরুরি সাহায্য যেন গাজার ভেতরে পৌঁছাতে পারে, যেখানে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে গেছে। এর পাশাপাশি, এখন দায়িত্ব ইসরায়েলি ও ফিলিস্তিনিদের ওপর—যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সহযোগিতায়—গাজাকে পুনর্গঠনের কঠিন কাজ শুরু করার এবং এমন একটি প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার, যা উভয় পক্ষের মানবতা ও মৌলিক অধিকারকে স্বীকৃতি দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে।" এর জবাবে জ্যাকারি ফোস্টার লিখেছেন: ১. ওবামার কথায় বোঝা যায়, ইসরায়েলিদের পরিবার আছে, কিন্তু ফিলিস্তিনিদের নেই। ২. ইসরায়েলিদের “ইসরায়েলি” বলা হয়েছে, কিন্তু ফিলিস্তিনিদের শুধু “মানুষ” বলা হয়েছে। ৩. ঘটনাটিকে তিনি “সংঘাত” বলেছেন, কিন্তু দখল, অবরোধ বা গণহত্যা বলেননি। ৪. গাজায় যে ইসরায়েলি সেনারা হত্যাযজ্ঞ চালাচ্ছে, তারা নাকি “জিম্মি”, যুদ্ধবন্দী নয়। ৫. ওবামা অপরাধী ও ভুক্তভোগী—উভয় পক্ষকেই একইভাবে দেখছেন

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...