ঘটনা বা দুর্ঘটনায় নিজস্ব দায়িত্বটা প্রথমে আড়াল করতে চাই আমরা। চট্টগ্রাম ইপিজেডে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে চলা আগুন, এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড এই দুটি ঘটনা শুধু ব্যবসায়িক ক্ষতি নয়, বরং আমাদের আমদানি-রপ্তানি চেইন, অর্থনীতি, এবং বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তিতেও বড় ধরনের আঘাত। প্রায় ১ বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে! যা শুধু টাকার অঙ্ক নয়, এটি হাজারো মানুষের ঘাম, সময়, এবং পরিবারের স্বপ্নের গল্প। অনেকগুলো উদ্যমী মানুষ, ছোট-মাঝারি কিংবা বড় ব্যবসায়ীর স্বপ্ন এই অগ্নিকাণ্ডে ভেঙে গেছে। কিন্তু ঘুরে দাঁড়ানো সবার জন্য একরকম নয়, আর অনেকের পক্ষে হয়তো আর সম্ভবও নয়। এই ধাক্কা শুধু তাদের নয়, এটা খুচরা বাজারেও প্রভাব ফেলতে পারে কিংবা কেউ কেউ সেটার সুযোগ নিতে পারে, যার চাপ এসে পড়বে আমাদের মতো সাধারণ ভোক্তাদের উপর। প্রতিটি দুর্ঘটনা আমাদের শেখায়, কিন্তু সেই শেখাটাই অর্থহীন যদি আমরা তা থেকে কোনো বাস্তব পরিবর্তন না আনি। তবে শুধু প্রতিশ্রুতিতে নয়, প্রয়োজন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং মনিটরিং এর ধারাবাহিকতা। ➡️ শিল্পাঞ্চল ও গুদামগুলোর জন্য নিয়মিত ফায়ার সেফটি অডিট বাধ্যতামূলক করা জরুরী, এবং তার ফলাফল জনসমক্ষে প্রকাশের ব্যবস্থা রাখা যেতে পারে। ➡️ দাহ্য ও রাসায়নিক পণ্যের সংরক্ষণ ও পরিবহনে আন্তর্জাতিক মান ও নিরাপত্তা কোডের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ➡️ ফায়ার সার্ভিসের সদস্যদের জন্য নিয়মিত প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের সরঞ্জাম নিশ্চিত করা, আমাদের দেশের ঘনবসতিপূর্ণ বাস্তবতায় শুধু জরুরি নয়, বরং একে বলা যায় অপরিহার্য ও বাধ্যতামূলক প্রয়োজন। ➡️ জাতীয় ও আন্তর্জাতিক ব্যবসায়িক খাত ও প্রোজেক্টগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ➡️ প্রতিটি ঘটনার পর ন্যায্য, নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক তদন্ত ও বিশ্লেষণ প্রক্রিয়া চালু রাখতে হবে, জবাবদিহিতার পাশাপাশি যাতে পরবর্তী দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়গুলো খেয়াল রাখা জরুরী ➡️ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে হবে, জনগন তার নিজের কর্তব্য বুঝবে এবং সংশ্লিষ্ট সবাই নিজের দায়িত্বের জন্য সচেতন থাকবে। প্রতিটি অগ্নিকান্ডের ঘটনা বা দুর্ঘটনার পেছনে শুধু দেশের ক্ষতি নয়, থাকে একেকটা অমূল্য জীবন, স্বপ্ন। এই স্বপ্নগুলো বাঁচানোর দায়িত্ব আমাদের সবার

Comments
Post a Comment