Skip to main content

ছেলে খোঁজ নেয় না

  রিপন মিয়া বা শিপন মিয়া না,যদু, মধু,কদুর বাপের সাথেও যদি আপনি একান্তে তার কোনো সন্তানের সম্পর্কে জানতে চান, দেখবেন তাদের অভিযোগের অন্ত নেই। সবচেয়ে বেশি অভিযোগ একটু সচ্ছল সন্তানের প্রতি।


ছেলে খোঁজ নেয় না, খবর নেয় না। এই টাকা পয়সা থাকবে না। কাকে, বকে খাবে। সেই ছেলে যদি বউয়ের প্রতি দায়িত্বশীল হয়, তাহলে তো আর কথায়ই নেই। হায়রে অভিযোগরে! আসলে অভিযোগ নয়, এরা সরাসরি অভিশাপ দেয়। বউ পাগল ছেলে। মার পেট থেকে হয়নি, বউয়ের পেট থেকে হয়েছে। বউয়ের কথায় উঠবস করে। আরও নানা কথা। অসংখ্য শিক্ষিত ও সুশীল পরিবারকেও দেখেছি সন্তানের সাথে চরম বৈষম্য করতে। এক সন্তানের উপার্জিত টাকা দিয়ে অন্য সন্তানকে বাড়ি, গাড়ি করে দিতে। সম্ভবত দেশের প্রথম দিকের কন্টেন্ট ক্রিয়েটর ছিল রিপন ভিডিও। যখন ঘর ঘর, এত এত নাই কাজ খই ভাজ টাইপের কন্টেন্ট ক্রিয়েটর ছিল না। যেখানে সেখানে ক্যামেরা একটা নিয়ে অন্যের বাড়া ভাতে ছাই দিতে যেতে আমি কখনো রিপন ভিডিওকে দেখিনি। সদা হাস্যোজ্জ্বল ছেলেটাকে দেখলে সরলতা ছাড়া আর কিছুই মনে আসত না। নিজের মতো করে ভিডিও তৈরি করত, নিজে নিজে মুখে ছড়া বানাত, বলত, হাসত, ছাই দিয়ে দাঁত মাজত। আরও কত কি! আমি কখনো দেখিনি লোকটা বাবা-মা, বউ-বাচ্চাকে নিয়ে ভিডিও বানাতে। অথবা নিজের দারিদ্রতা অথবা অসহায়ত্বকে তুলে ধরে কারো কাছে আর্থিক সাহায্য চাইতে। অথবা তার ফ্যান -ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্য যেখানে -সেখানে ইন্টারভিউ দিতে। অথবা হিরো আলমের মতো নিজে যা নয় তার চেয়ে বেশি প্রচার করতে। রিপন ভিডিও কি আজ নতুন কন্টেন্ট ক্রিয়েটর? সে কি কারো কাছে তার পরিচিতি বাড়ানোর জন্য কাকুতি মিনতি করেছে যে কথিত টিভি চ্যানেলকে লোকজন নিয়ে তার বাবা-মায়ের ইন্টারভিউ নিতে হবে! আমাদের মতো হিংসুটে জাতি আর পৃথিবীতে নাই। একদল যখন দেখলো কোনো নেতিবাচক প্রচার -প্রচারণা ছাড়া তরতর করে রিপন ভিডি দেশে ছেড়ে বিদেশে পাড়ি দিতে, তখনই তারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে রিপন ভিডিওর পিছনে লেগেছে। যেভাবে হোক তাকে টেনে নামাতেই হবে। ঠিকই তো আছে দুইটাকার রিপোর্টারের সাথে রিপন ভিডিও কীসের কথা? তারা কি আগে ফোন দিয়ে এপয়েন্টমেন্ট নিয়ে গেছে? রিপন ভিডিও খেটে খাওয়া মানুষ তার সময়ের মূল্য আছে, এসব ভিউ ব্যবসায়ীর সাথে তার এত সময় নিয়ে কীসের কথা! যে অভিযোগ করেছে রিপন ভিডিও তার বাবা-মায়ের খোঁজ নেয় না। সে তার বাবা-মায়ের জন্য কী করে উল্টাই ফেলেছে। দেশে হাজার হাজার উচ্চ শিক্ষিত ধনী ছেলে-মেয়ে বাবা-মাকে বিদ্ধাশ্রমে ফেলে রেখে খোঁজ নেয় না, খবর নেয় না। ভিউখোরদের তো সেখানে যেতে দেখলাম না! এরা পারেই কেবল রিপনদের সাথে। রিপন তার বিয়ের কথা অস্বকীর করেছে। তাতে কার কি ক্ষতি হয়েছে? সে কি বউ বাচ্চার কথা গোপন করে কারো সাথে পরকীয়া করেছে? দয়া করে এসব বন্ধ করুন। রিপনদেরকে তাদের নিজের মতো করে থাকতে দিন।

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...